Nafahat Foundation

Nafahat Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nafahat Foundation, Youth Organization, Tangail.

সফর মাসের আইয়্যামে বীজের সাওম। 🌙
27/07/2026

সফর মাসের আইয়্যামে বীজের সাওম। 🌙

20/07/2026

কেমন ছিল এবারের "সবার জন্য গোশত" প্রোজেক্ট?

আপনাদের সহযোগিতায় অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর এক ক্ষুদ্র প্রয়াস।

একটি অবহেলিত সুন্নাহ! অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল ...
08/07/2026

একটি অবহেলিত সুন্নাহ!
অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল রাখতেন।
[জামে' আত-তিরমিজি, হাদিস নং ৭৪৫ (সহিহ হাদিস)]

বৃক্ষরোপণ প্রকল্প ২০২৬(একটি সাদকায়ে জারিয়া উদ্যোগ)বর্তমানে আমরা সবাই লক্ষ্য করছি যে, আবহাওয়ার আচরণে হঠাৎ হঠাৎ চরম পরিবর্...
04/07/2026

বৃক্ষরোপণ প্রকল্প ২০২৬
(একটি সাদকায়ে জারিয়া উদ্যোগ)

বর্তমানে আমরা সবাই লক্ষ্য করছি যে, আবহাওয়ার আচরণে হঠাৎ হঠাৎ চরম পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি রয়েছে ‘ঋতুগুলোর ভারসাম্যহীনতা, অতিমাত্রায় গরম, অস্বাভাবিক ঠান্ডা, অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি’-এর মতো চরম আবহাওয়ার ঘটনা। নাতিশীতোষ্ণ এই বাংলাদেশে তাই গ্রীষ্মে তীব্র তাপদাহ ও শীতে ঠাণ্ডার তীব্রতা বেড়েই চলছে।

এর মূলে রয়েছে অতিরিক্ত নগরায়ন, গাছ কাটা, ও অপরিকল্পিত শিল্পায়ন। আর এ থেকে রক্ষা পেতে দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো।

গাছ আমাদের শুধুমাত্র ছায়া বা শীতলতা দেয় এমন না—
১. বাতাসে অক্সিজেন সরবরাহ করে
২. কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে
৩. বায়ু দূষণ হ্রাস করে
৪. ভূমিক্ষয় রোধ করে ও জীববৈচিত্র্য রক্ষা করে

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
"যে কোন মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোন ফসল ফলায় আর তা হতে পাখী কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায় তবে তা তার পক্ষ হতে সদাকা বলে গণ্য হবে।”
(সহিহ বুখারী, হাদিস নং ২৩২০)

গাছ লাগানোর সকল উপকারিতা ও ফজিলত মাথায় রেখে আমরা Nafahat Foundation-এর পক্ষ থেকে "বৃক্ষরোপন প্রকল্প ২০২৬" শুরু করছি ইনশাআল্লাহ্‌। এই মহৎ উদ্যোগে সকলের সক্রিয় অংশগ্রহণ কাম্য।

আপনার অনুদান দিয়ে আমাদের সহায়তা করুন -
Bkash: 01771525664
Rocket: 01771525664
(Ref: tree)

অনুদান প্রদানের শেষ সময়সীমা: ২৫ জুলাই, ২০২৬।

জাযাকাল্লাহু খইরন।

মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো– আশুরার রোজা। আশুরার রোজা রাখার ফজিলত বর্ণনায় রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“আর আশুরার রো...
21/06/2026

মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো– আশুরার রোজা। আশুরার রোজা রাখার ফজিলত বর্ণনায় রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“আর আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে, এটি পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয়।”
(সহিহ মুসলিম: ১১৬২)

এ বছর আশুরার রোজা রাখার দিন :
➤ ৯ মুহাররম — ২৫ জুন (বৃহস্পতিবার)
➤ ১০ মুহাররম — ২৬ জুন (শুক্রবার)
➤ ১১ মুহাররম — ২৭ জুন (শনিবার)

উল্লেখ্য, ইহুদিদের সাদৃশ্য এড়াতে আশুরার রোজা দুইটি রাখতে হয়। কেউ অপারগ হলে শুধু ১০ই মুহাররম রোজা রাখলেও আশুরার পূর্ণ ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব, মুহাররমের ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখ রোজা রাখবো, ইনশাআল্লাহ্।

আলহামদুলিল্লাহ!কুরবানির ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এ বছর যমুনার চরের অসচ্ছল পরিবারগুলোর জন্য "...
15/06/2026

আলহামদুলিল্লাহ!

কুরবানির ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এ বছর যমুনার চরের অসচ্ছল পরিবারগুলোর জন্য "সবার জন্য গোশত" প্রকল্প বাস্তবায়ন করেছি।

আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা ৩টি খাসি ক্রয় করতে সক্ষম হয়েছি এবং ৪৫টি পরিবারের হাতে গোশত পৌঁছে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

প্রকল্পের সংক্ষিপ্ত হিসাব:

মোট প্রাপ্ত অর্থ: ৪৬,৭০০ টাকা
খাসি ক্রয়: ৪৩,২০০ টাকা
হাসিল খরচ: ২,৪০০ টাকা

মোট খরচ: ৪৫,৬০০ টাকা

অবশিষ্ট: ১,১০০ টাকা
(পরবর্তী গোশত বিতরণ প্রকল্পের জন্য সংরক্ষণ করা হয়েছে)

দূরবর্তী চরের অনেক পরিবার রয়েছে, যারা বছরে একবারও পর্যাপ্ত মাংস খাওয়ার সুযোগ পান না। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সহযোগিতায় তাদের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এই গোশত কুরবানির অংশ নয়। বরং আপনাদের স্বেচ্ছায় দানকৃত অর্থ দিয়ে পশু ক্রয় করে গোশত বিতরণ করা হয়েছে, যাতে ঈদের আনন্দ থেকে কোনো পরিবার বঞ্চিত না থাকে।

এই উদ্যোগে যারা দান, শ্রম, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে পাশে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং আপনার দানকে কবুল করুন। আমীন।

জাযাকুমুল্লাহু খইরন।

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।تقبل الله منا ومنكم
27/05/2026

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
تقبل الله منا ومنكم

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আরাফার দিনের রোযা রাখলে আল্লাহ্‌র নিকট আশা রাখি যে তিনি বিগত এক বছ...
26/05/2026

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আরাফার দিনের রোযা রাখলে আল্লাহ্‌র নিকট আশা রাখি যে তিনি বিগত এক বছরের ও আগামী এক বছরের গোনাহ মাফ করে দেবেন।” (মুসলিম ১১৬২)

আজকে সাহারির শেষ সময় ৩:৪৬ মিনিট (শুধুমাত্র টাঙ্গাইলের জন্য প্রযোজ্য)

আপনার একটুখানি সহযোগিতা হয়তো কোনো পরিবারের দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে।আপনার ঘরে যখন গোশত রান্না হবে, ঠিক তখনই আশেপাশের...
21/05/2026

আপনার একটুখানি সহযোগিতা হয়তো কোনো পরিবারের দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে।
আপনার ঘরে যখন গোশত রান্না হবে, ঠিক তখনই আশেপাশের কোনো ঘরে হয়তো ছোট্ট শিশুটি গোশতের জন্য অপেক্ষা করবে।

যে ঘরে পুরো বছরে গোশত রান্না হয় না, সেই ঘরেও যেন ঈদের আনন্দ পৌঁছে যায়, এই লক্ষ্যেই আমাদের ছোট্ট আয়োজন।
আসুন, এবারের ঈদের আনন্দটা শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিই সবার ঘরে।

সহযোগিতা পাঠানোর সময় আর মাত্র ২ দিন বাকি।
(মূল পোস্টের লিংক কমেন্টে)

📢রিমাইন্ডার:আজকে থেকে যেন আমরা কুরবানীর আগ পর্যন্ত চুল, নখ কাটা থেকে বিরত থাকি ইন শা আল্লাহ।এটা যারা আমরা কুরবানী দিব আব...
18/05/2026

📢রিমাইন্ডার:

আজকে থেকে যেন আমরা কুরবানীর আগ পর্যন্ত চুল, নখ কাটা থেকে বিরত থাকি ইন শা আল্লাহ।

এটা যারা আমরা কুরবানী দিব আবার যারা দিব না উভয়ের জন্য একই বিধান। আলেমগণ বলেন, হাদিস ও ফিকহের কিতাব থেকে বোঝা যায়, কুরবানী দিতে অক্ষম ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাছের সাথে এই আমল করে তাহলে তিঁনিও কুরবানীর পূর্ণ নেকি পাবেন, ইনশাআল্লাহ।

রাসূল ﷺ বলেন,
"যখন তোমরা জিলহজ্জ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।" (মুসলিম হা/৪৯৫৭)

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Nafahat Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share