Students Association of Mymensingh - SAM, MBSTU

Students Association of Mymensingh - SAM, MBSTU It's a nonprofitable students association for the students of mymensingh. it consists students of MBSTU.

ময়মনসিংহ এর সকল শিক্ষার্থীদের মাঝে একটা একটা বন্ধন সৃষ্টি করা।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ দল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ তে পরাজিত করে ...
10/05/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ দল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ তে পরাজিত করে নক আউট সফলভাবে সম্পন্ন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

উক্ত খেলায় সশরীরে উপস্থিত ছিলেন আমাদের এসোসিয়েশন এর প্রধান সংগঠক ও উপদেষ্টা মোঃ সাখাওয়াত হোসেন (চেয়ারম্যান, সিপিএস বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ভাই।❤

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের শাশুড়ি ও শালিকা ও ময়মনসিংহ স্টুডেন্ট এসোসিয়েশনের সাবে...
07/05/2026

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের শাশুড়ি ও শালিকা ও ময়মনসিংহ স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সদস্য তাসবিহা সাদেকিন‌ (ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী ) আপুর মা ও বোন মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।

‎দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাসবীহা সাদেকীনের মা ইন্তেকাল করেন। গুরুতর আহত অবস্থায় তার ছোট বোনকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে গত দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে আজ ৭ই মে (বৃহস্পতিবার) সকাল ৯টা ৩০ মিনিটে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমরা ময়মনসিংহ স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।


সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের এই অফিসিয়াল পেইজ ব্যতীত অন্য কোনো পেইজ বর্তমানে এক্টিভ নেই।তাই অনুগ্রহ করে কোন...
07/05/2026

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের এই অফিসিয়াল পেইজ ব্যতীত অন্য কোনো পেইজ বর্তমানে এক্টিভ নেই।
তাই অনুগ্রহ করে কোনো ভুয়া বা অননুমোদিত পেইজে প্রবেশ করে বিভ্রান্ত হবেন না।
ধন্যবাদ।

ময়মনসিংহ এসোসিয়েশন আয়োজিত হল ফেস্ট—ঐক্য, সৌহার্দ্য ও স্বাদের এক অনন্য মিলনমেলা।❤️
06/05/2026

ময়মনসিংহ এসোসিয়েশন আয়োজিত হল ফেস্ট—ঐক্য, সৌহার্দ্য ও স্বাদের এক অনন্য মিলনমেলা।❤️

আজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ময়মনসিংহ-এর ইফতার অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।এ আয়োজন সফল করতে যারা সময়, শ্র...
03/03/2026

আজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ময়মনসিংহ-এর ইফতার অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এ আয়োজন সফল করতে যারা সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে পাশে ছিলেন—সকল উপস্থিত সদস্য এবং আয়োজকদের প্রতি জানাই হৃদয়ের গভীর কৃতজ্ঞতা। আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতাই এই মিলনমেলাকে অর্থবহ করেছে।
সবাইকে ধন্যবাদ। 🌙

28/02/2026
28/02/2026

📢 স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ (SAM) ইফতার প্রোগ্রাম ২০২৬

আসসালামু আলাইকুম।

প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের সবার প্রিয় ইফতার প্রোগ্রাম। আসুন, সবাই মিলেমিশে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করি এবং ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করি। আবারও প্রমাণ হোক—যেকোনো পুনর্মিলনীতে ময়মনসিংহের মানুষের ঐক্য ও আন্তরিকতাই সেরা।

📅 তারিখ: ৩ মার্চ, ২০২৬

🍽 মেনু:
★ শরবত, খেজুর, কলা, পেয়ারা, আপেল, ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি ও
★ মুরগির তেহরি

💰 চাঁদা: ১২০ টাকা

📱 পেমেন্ট নম্বর:
বিকাশ: 01924880006
নগদ: 01400268769

যারা বিকাশ বা নগদে পেমেন্ট করবেন,তারা রেফারেন্সে নাম,সেশন, আর ডিপার্টমেন্ট লেখে দিবেন।

🤝 চাইলে সরাসরি দেখা করেও টাকা দিতে পারবেন।

💥টাকা দেওয়ার শেষ সময় দুই তারিখ।

সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ — আপনার উপস্থিতিই আমাদের আয়োজনকে করবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। 🌙✨

Address

Mawlana Bhashani Science And Technology University
Tangail
1902

Alerts

Be the first to know and let us send you an email when Students Association of Mymensingh - SAM, MBSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Students Association of Mymensingh - SAM, MBSTU:

Shortcuts

Share