We For Our Bangladesh

We For Our Bangladesh কোনো দলের না হয়ে,মানুষের হও। Benefial organisation

21/07/2025

রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

05/06/2025

Happy World Environment Day!

31/03/2025

তাক্বাব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম। 💙

ঈদ মোবারক। 🌙

10/02/2025
26/01/2025

কোনো দলের না হয়ে,মানুষের হও।

আমরা "উই ফর আওয়ার বাংলাদেশ ও " গোড়াই ব্লাড ডোনেশন ক্লাব" এর চেষ্টায়  বন্যার্ত মানুষদের জন্য "কনসার্ট ফর আওয়ার বাংলাদেশ" ...
02/09/2024

আমরা "উই ফর আওয়ার বাংলাদেশ ও " গোড়াই ব্লাড ডোনেশন ক্লাব" এর চেষ্টায় বন্যার্ত মানুষদের জন্য "কনসার্ট ফর আওয়ার বাংলাদেশ" আয়োজন করে থাকি।
এখানে স্থানীয় ব্যান্ড "ক্ষতস্রোত" বিনা পারিশ্রমিকে ৩ দিন কনসার্ট করে।
এই আয়োজনে সর্বস্তরের জনসাধারন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্যার্ত মানুষদের কষ্ট -দুঃখ তাদের হৃদয় স্পর্শ করে যায়। আমাদের সংগঠনে থাকা প্রত্যেক মানবিক সদস্যরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছে সাহায্যের জন্য। যে যা পেরেছে যে ভাবেই পেরেছে সাহায্যের হাত বাড়িয়েছে।নগদ অর্থ থেকে শুরু করে জামাকাপড়, খাবার স্যালাইন, বিস্কুট ইত্যাদি এছাড়াও বিভিন্ন সংগঠন থেকেও আমাদের নগদ অর্থ দিয়েছেন, আমাদের উপর আস্থা রেখেছেন।
বন্যার্ত মানুষের জন্য ৩৫০ বস্তা খাবার, ১ লক্ষ টাকার ঔষধ, বাচ্চাদের ঔষধ ও দুধ, সুজি,চিনি এবং ১২ বস্তা কাপড়, ৩৫ কার্টন স্যানিটারি ন্যাপকিন প্যাক করি।
প্রতিটি বস্তায় ছিল -
*১ কেজি মুড়ি
*১ কেজি বিস্কুট
*৮০০ গ্রাম খেজুর
*৪ লিটার মিনারেল ওয়াটার
*৮০০ গ্রাম চিনি
*১ প্যাকেট কয়েল,মোম, লাইটার
*৫ প্যাকেট খাবার স্যালাইন
*১ টা এনার্জি বিস্কুট
সাথে আরও ৫০ কেস ৫ লিটারের মিনারেল ওয়াটার।
আমরা গত ৩০ আগস্ট রাতে ৫ নং ওয়ার্ড, রতনেরখীল গ্রাম, ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন, চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।৩১ আগস্ট ৩০০ পরিবার ও ৩ টি আশ্রয়কেন্দ্রে ত্রান বিতরণ করে ১ সেপ্টেম্বর ফিরে আসি।

27/08/2024

আলহামদুলিল্লাহ

২৭-০৮-২৪.
মঙ্গলবার

২৭-০৮-২৪–মঙ্গলবারআজকে নতুন করে আমাদের মাঝে নগদ অর্থ সংগ্রহ হয়েছে।* লতিফপুর সোনাতলা বন্ধুমহল থেকে-৫০ হাজার ১২৫ টাকা(বন্ধু...
27/08/2024

২৭-০৮-২৪–মঙ্গলবার

আজকে নতুন করে আমাদের মাঝে নগদ অর্থ সংগ্রহ হয়েছে।

* লতিফপুর সোনাতলা বন্ধুমহল থেকে-৫০ হাজার ১২৫ টাকা
(বন্ধুমহলের প্রত্যেক টা সদস্যকে ধন্যবাদ বন্যার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য)
*টাংগাইল কটন মিল উচ্চ বিদ্যালয় থেকে-৬২০০ টাকা
(সকল শিক্ষক /শিক্ষিকা সহ প্রত্যেক ছাত্র -ছাত্রীকে ধন্যবাদ
বন্যার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

*কমফিট কম্পোজিট থেকে-৫০০০।
*নতুন করে গ্যাটস্ বি ফ্যাশন থেকে-৩০০০।
*সাউথ ইস্ট ফ্যাক্টরি থেকে -২০০০
সহ মোট -৬৬ হাজার ৮২৫ টাকা
এবং নতুন পুরাতন প্রায় ২ বস্তা জামাকাপড় ।

প্রত্যেকের এমন ভালোবাসায় আমরা সিক্ত।

সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক টা হৃদয়বান মানুষের প্রতি কৃতজ্ঞ।

আমাদের সেচ্ছাসেবীদের প্রত্যেকের এমন কঠোর পরিশ্রমের জন্যেই আমাদের সাফল্যে।

আজকে আমরা বন্যার্ত মানুষদের জন্য
* ৩০০ ব্যাগ শুকনা খাবার,
*১৪৬ কেচ পানি সহ
অন্যান্য প্রয়োজনীয় ঔষুধ সামগ্রীর প্যাকেজিং এর কাজ চলছে
সাথে ১০ বস্তা জামাকাপড়ের বাছাই কাজও চলছে।
আশা করি কালকের মধ্যেই আমাদের প্যাকেজিং এর সকল কাজ শেষ হবে।

দেশ টা দ্রুত সুস্থ হয়ে উঠুক
এই কাম্য।
সকলকে অসংখ্য ধন্যবাদ
We For Our Bangladesh
Gorai Blood Donation Club - গোড়াই ব্লাড ডোনেশন ক্লাব

Address

Gorai
Tangail
1941

Website

Alerts

Be the first to know and let us send you an email when We For Our Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share