17/03/2026
আলহামদুলিল্লাহ ৭২ টি পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেওয়ার প্রস্তুতি সম্পন্ন এবং বিতরন শুরু করলাম।
চেষ্টা করেছি নিজেদের অবস্থান থেকে যতটুকু পারা যায় তাদের সহায়তা করার জন্য।
চিকন চাউল, সেমাই,চিনি,তৈল,গুড়া দুধ,নুডলস ছিলো প্রতিটি প্যাকেটে।
নিজ নিজ এলাকায় এমন উদ্যোগ নেন।সবাই নিজ নিজ এলাকাকে সাহায্য করলেই কিন্তু কারো দিকে তাকাতে হয় না। আর সব শেষে এই মানুষ গুলোর মুখে যেই হাসিটা দেখবেন তখন যে ভালো লাগাটা কাজ করবে লাখ টাকা দিয়েও এরকম সুখ কিনতে পারবেন না।
ছোট বড় সবাইকে অনেক ধন্যবাদ অনেক পরিশ্রম করেছ তোমরা তোমাদের সহায়তা ছাড়া এটা করা সম্ভব হতো না।
দেশ বিদেশ থেকে ছোট বড় ভাইয়েরা সাথে থেকে সহযোগিতা করার জন্য ধনব্যাদ,আশা করি সব সময় এইভাবে আমাদের বন্ধু মহল ফাউন্ডেশনের এর পাশে থাকবেন এবং এগিয়ে নিয়ে যাবেন বহু দুর।ইনশাআল্লাহ 🤍
বি.দ্রঃ ছবি গুলো দেওয়ার উদ্দেশ্য হল আরো অনেকেই যদি অণুপ্রাণিত হয়ে থাকেন,তবে এই মানুষগুলোর জন্য অনেক বেশি উপকারে আসবে!
বন্ধু মহল ফাউন্ডেশন🫂🫶