Al-Falah Foundation - আল ফালাহ্ ফাউন্ডেশন।

Al-Falah Foundation - আল ফালাহ্ ফাউন্ডেশন। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Falah Foundation - আল ফালাহ্ ফাউন্ডেশন।, Charitable organisation, Tangail Sadar, Tangail.

আলহামদুলিল্লাহ,একটি সুন্দর উদ্যোগ সফল করেছি ।মানুষের কল্যাণের প্রত্যয়ে আল-ফালাহ ফাউন্ডেশন থেকে নেওয়া আরও একটি উদ্যোগ আজ ...
08/10/2026

আলহামদুলিল্লাহ,একটি সুন্দর উদ্যোগ সফল করেছি ।

মানুষের কল্যাণের প্রত্যয়ে আল-ফালাহ ফাউন্ডেশন থেকে নেওয়া আরও একটি উদ্যোগ আজ বাস্তবতার মুখ দেখেছে। আমাদের উদ্যোগে উত্তর চৌবাড়ীয়া চাকলাদার পাড়া জামে মসজিদ এবং বায়তুন-নূর জামে মসজিদ, আনুহলা বাজারে দুটি ডিজিটাল নামাজের সময়সূচির ঘড়ি প্রদান করা হয়েছে।

এই অর্জন কোনো একক ব্যক্তির নয়,এটি আমাদের ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতার ফল।

পাশাপাশি প্রবাসে থাকা অনেক ভাইও আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো:-
মোঃ আসলাম চৌধুরী।
মোহাম্মদ সিরাজুল ইসলাম।
ও মোহাম্মদ সবুজ মিয়া
মহান আল্লাহ তাঁদের এই সহযোগিতা কবুল করুন, প্রবাসের মাটিতে সুস্থ ও নিরাপদ রাখুন এবং তাঁদের হালাল উপার্জনে অফুরন্ত বরকত দান করুন। আমিন। 🤲

আল-ফালাহ ফাউন্ডেশন শুধু একটি নাম নয়,এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি ছোট্ট প্রয়াস, মানবকল্যাণ ও জনকল্যাণে এগিয়ে চলার একটি প্রত্যয়। সামনে আরও বড় ও কল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে আমাদের।

আমাদের প্রতিটি স্বপ্ন যেন মানুষের উপকারে আসে, প্রতিটি উদ্যোগ যেন সফলতার মুখ দেখে,এই পথচলায় আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি।

আল্লাহ আমাদের সকল উদ্যোগ কবুল করুন এবং আল-ফালাহ ফাউন্ডেশনকে আজীবন মানবসেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করুন। আমিন।

21/09/2026

আল-ফালাহ ফাউন্ডেশন, জনকল্যাণ ও মানব কল্যাণে সব সময় নিয়োজিত আছেন,
আপনি ফাউন্ডেশনের সাথে আছেন তো?

10/09/2026

🕌 আল ফালাহ ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ 🕌

আলহামদুলিল্লাহ। চাকলাদার পাড়া জামে মসজিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সময় প্রদর্শনকারী একটি ডিজিটাল ঘড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে আল ফালাহ ফাউন্ডেশন। ঘড়িটির জন্য আনুমানিক ৭,০০০ (সাত হাজার) টাকা প্রয়োজন।

এই মহৎ উদ্যোগটি বাস্তবায়নে এলাকাবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষীর সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা একান্তভাবে কাম্য। এলাকার বাইরের কেউ সহযোগিতা করতে চাইলে তিনিও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবেন।

মানবকল্যাণ ও জনকল্যাণে আল ফালাহ ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে,ইনশাআল্লাহ।

আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে একটি সুন্দর উদ্যোগের অংশ।

আল ফালাহ ফাউন্ডেশন
মানবকল্যাণে, জনকল্যাণে—সবার পাশে ❤️

03/07/2026

Al-Falah Foundation - আল ফালাহ্ ফাউন্ডেশন।

আলহামদুলিল্লাহ, আল ফালাহ ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় একটি ঈমানী কাজ সম্পন্ন হয়েছে।

আমরা চাকলাদার পাড়া, চকদই স্কুল মাঠ প্রাঙ্গণের সুউচ্চ বটগাছের মাথায় তাওহীদের প্রতীক কালিমার পতাকা উত্তোলন করেছি।

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ"- এই পবিত্র বাণী আজ বাংলার সবুজ আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ একদিন এই কালিমার পতাকা এদেশের প্রতিটি আকাশে, প্রতিটি ঘরে উড়বে। আর ইসলামের সুশীতল ছায়াতলেই গোটা বিশ্ব প্রকৃত শান্তি ও নিরাপত্তা খুঁজে পাবে।

আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং ঈমানের পথে অটল রাখুন।

আমিন🤲

- আল ফালাহ ফাউন্ডেশন

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ"বাংলার সবুজ মাঠে হাতে তোলা এই সাদা পতাকার বুকে লেখা শুধু অক্ষর নয়, এটা কোট...
03/07/2026

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ"

বাংলার সবুজ মাঠে হাতে তোলা এই সাদা পতাকার বুকে লেখা শুধু অক্ষর নয়, এটা কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন।

বাংলাদেশ মুসলমানের জমিন, কালেমার জমিন। এ মাটিতে আজানের ধ্বনি মিশে আছে বাতাসে, ঈমানের নূর মিশে আছে রক্তে।

ইনশাআল্লাহ, একদিন বাংলাদেশের আকাশে সত্যের কালিমা আরও উচ্চে উড়বে, ধীরে ধীরে আমেরিকার ওয়াশিংটন সহ গোটা বিশ্বের আকাশেও সেই তাওহীদের পতাকা শান্তির বার্তা নিয়ে উড়বে।

আল্লাহ আমাদের ঈমানের উপর অটল রাখুন। আমিন🤲

আলহামদুলিল্লাহ! মেহমানদারির আয়োজন সম্পন্ন🌙আল ফালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাকলাদার পাড়া জামে মসজিদে অবস্থানরত চিল্লার জাম...
28/06/2026

আলহামদুলিল্লাহ! মেহমানদারির আয়োজন সম্পন্ন🌙

আল ফালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাকলাদার পাড়া জামে মসজিদে অবস্থানরত চিল্লার জামাতের সাথী ভাইদের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আল্লাহ তাআলা যেন এই সামান্য খেদমতকে কবুল করেন এবং আল ফালাহ ফাউন্ডেশনকে সর্বদা দেশ, জাতি ও মানবকল্যাণের কাজে নিবেদিত থাকার তৌফিক দান করেন।

আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, যেন আমরা ভবিষ্যতে আরও বড় ও ভালো উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।

আমিন, সুম্মা আমিন 🤲

#আলফালাহ_ফাউন্ডেশন #চিল্লার_জামাত #মানবসেবা #মসজিদ_খেদমত

আলহামদুলিল্লাহ! আরও একটি কাজ সম্পন্ন ✅২৭-০৬-২০২৬ (শনিবার)আল-ফালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাস্তার পাশের গাছগুলোতে ইসলামিক ...
27/06/2026

আলহামদুলিল্লাহ! আরও একটি কাজ সম্পন্ন ✅
২৭-০৬-২০২৬ (শনিবার)

আল-ফালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাস্তার পাশের গাছগুলোতে ইসলামিক ফেস্টুন লাগানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে আজ সেই কাজ সম্পন্ন হলো।

সকলের দোয়া, ভালোবাসা এবং অক্লান্ত মেহনতের জন্যই এটা সম্ভব হয়েছে। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা।

আল্লাহর কাছে দোয়া করি, আল-ফালাহ ফাউন্ডেশন যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পারে। আল্লাহ আমাদের এই ফাউন্ডেশন এবং প্রতিটি উদ্যোগকে কবুল করে নিন।

আমিন🤲

#আলফালা_ফাউন্ডেশন #সমাজসেবা #ইসলামিক_দাওয়াত

Address

Tangail Sadar
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Falah Foundation - আল ফালাহ্ ফাউন্ডেশন। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share