11/04/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এক মহৎ উদ্যোগের সূচনা
আলহামদুলিল্লাহ।
অদ্য ১১/০৪/২০২৬ ইং তারিখে, বাদ যোহর, কদমতলী হুমায়ুন রশি চত্বরস্থ মোহাম্মদিয়া জামে মসজিদে দারুল খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটি, সিলেট-এর উদ্যোগে হতদরিদ্র, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
আজকের এই বরকতময় দিনে ৪ জন শিশু (ছেলে-মেয়ে)-এর দায়িত্ব গ্রহণের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমূলক যাত্রার সূচনা হলো।
এই অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রফেসর কাউসার আহমদ কয়েস সাহেবের মূল্যবান সূচনা বক্তব্য এবং কো-চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেবের হৃদয়স্পর্শী মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন
অত্র মসজিদের ভূমিদাতা হাজী সেলিম আহমদ,
হুমায়ুন রশি চত্বরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাবিবুল্লাহ ও ফজলুর রহমান,
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন (অবসরপ্রাপ্ত সুবেদার),
প্রচার সম্পাদক এরশাদুল হক জামিল,
এবং ছাব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমি নিজে, মাওলানা নুরুল আমিন নিয়াজী, চেয়ারম্যান, দারুল খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটি, সিলেট-সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের অঙ্গীকার
আমরা বস্তি ও পথশিশুদের খুঁজে বের করে তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে এই খেদমত অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
এই মহৎ কাজকে এগিয়ে নিতে দেশ-বিদেশের সকল সহৃদয় ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করছি।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া
তিনি যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, এটিকে আরও ব্যাপক খেদমতের রূপ দান করেন এবং অসহায় শিশুদের জন্য রহমতের দ্বার উন্মুক্ত করে দেন।
আমিন।