লক্ষীপাশা আসাদখাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • লক্ষীপাশা আসাদখাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ

লক্ষীপাশা আসাদখাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লক্ষীপাশা আসাদখাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, Community Organization, Lakshmipasha, Golapgonj, Sylhet.

19/10/2026
17/10/2026

নির্বাচন-২০২৬ খ্রিঃ এর তফসিল ঘোষণা
লক্ষীপাশা আসাদখাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ

13/10/2026

জাইকা প্রতিনিধি ও এলজিইডি টিম সমিতির প্রজেক্ট পরিদর্শন কালে (০১-১০-২০২৬)

13/10/2026

নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং অধিকার বিষয়ক প্রশিক্ষণ

লক্ষীপাশা আসদ খাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে "জেন্ডার সচেতনতা এবং পানি ব্যবস্থাপ...
13/10/2026

লক্ষীপাশা আসদ খাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে "জেন্ডার সচেতনতা এবং পানি ব্যবস্থাপনায় নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং অধিকার বিষয়ক প্রশিক্ষণ "
সার্বিক ব্যবস্থাপনায়: ক্ষদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প -২য় পর্যায়, (জাইকা) এলজিইডি, সিলেট

🌿 অভিনন্দন ও শুভেচ্ছা 🌿"লক্ষীপাশা আসাদখাল লক্ষণবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি."-এর আগামী ২১ নভেম্বর ২০২৬ ত...
07/10/2026

🌿 অভিনন্দন ও শুভেচ্ছা 🌿

"লক্ষীপাশা আসাদখাল লক্ষণবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি."-এর আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য জেলা সমবায় কার্যালয়, সিলেট কর্তৃক অনুমোদিত নির্বাচন কমিটির সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

👤 জনাব মো: সিরাজুল ইসলাম – সভাপতি
👤 জনাব মো: ইসমাইল হোসেন – সদস্য
👤 জনাব মো: শরীফ আহমদ – সদস্য

আমরা আশা করি, আপনাদের সুদক্ষ তত্ত্বাবধানে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এবং সমিতির সদস্যদের কল্যাণে একটি যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। 🤝
সমিতির সকল সদস্য বৃন্দ আপনাদের সব ধরনের সযোগিতা করবো।

আপনাদের এই দায়িত্ব পালন সফল ও সার্থক হোক, এই কামনা করছি।

📌 বি.দ্র.: যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যারা ভোট দেবেন, তারা সহ সমিতির সকল সদস্যকে মাসিক সঞ্চয় পরিশোধ করার জন্য আহ্বান জানাচ্ছি। মাসিক সঞ্চয় পরিশোধ না থাকলে নির্বাচনে অংশগ্রহণ (প্রার্থী হওয়া) ও ভোট প্রদান করা যাবে না।

গোলাপগঞ্জে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA...
01/10/2026

গোলাপগঞ্জে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন

বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন “ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা আসাদ খাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জাইকা প্রতিনিধি ও এলজিইডির কর্মকর্তারা।

পরিদর্শনকালে আসাদ খাল ও কলসনদী খনন, বাঁধ নির্মাণ, সুইচ গেইট এবং সমিতির অফিস ভবন নির্মাণকাজের বর্তমান অগ্রগতি সরাসরি পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, কাজের গুণগত মান এবং স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, এলজিইডি মো. সানিউল হক, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আনিছুজ্জামান, প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোলার প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. হাবিবুর রহমানসহ গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, সোসিওলজিস্ট, ফিশারিজ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্যরা।

পরিদর্শন শেষে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প পরিচালক মো. সানিউল হক প্রকল্পের কাজ দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নিজামুল কাদির চৌধুরী লিপন।

প্রকল্পের বর্তমান কাজের অবস্থা, অগ্রগতি, স্থানীয় জনগণের ভোগান্তি এবং বাস্তবায়নে বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী জুবেল আহমদ চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুল হাই চৌধুরী, কামাল আহমদ, সাদেকুর রহমান, মুবারক হোসেন, আখমান আলী, হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন,মিছবা উদ্দিন, আব্দুল মুমিন খান, রেহান আহমদ, আলা উদ্দিন, আহমদ মনসুর ও আজমল হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সকলেই আশা প্রকাশ করেন—প্রকল্পের চলমান কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকার পানি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য ও সামগ্রিক জনজীবনে এর ইতিবাচক সুফল পাওয়া যাবে।

আজ আমরা উত্তর লক্ষীপাশার (আবু আলী) একটি পাড়া নিয়ে আলোচনা করেছি, আগামীতে অন্য পাড়াতে বসব ইনশাআল্লাহ। একটি আদর্শ সমিতি বিন...
30/06/2026

আজ আমরা উত্তর লক্ষীপাশার (আবু আলী) একটি পাড়া নিয়ে আলোচনা করেছি, আগামীতে অন্য পাড়াতে বসব ইনশাআল্লাহ।

একটি আদর্শ সমিতি বিনির্মাণ এবং কার্যক্রম গতিসীল করার লক্ষ্য নিয়ে, পাড়ায় পাড়ায় আলোচনা করে সমিতির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে,

এত উপস্থিত হয়ে ও পরামর্শ দেওয়ার জন্য সবাই কে ধন্যবাদ

একটি আদর্শ সমিতি বিনির্মাণ এবং কার্যক্রম গতিসীল করার লক্ষ্য নিয়ে, পাড়ায় পাড়ায় আলোচনা করে সমিতির সকল সদস্যদের মতামতের ভিত...
07/06/2026

একটি আদর্শ সমিতি বিনির্মাণ এবং কার্যক্রম গতিসীল করার লক্ষ্য নিয়ে, পাড়ায় পাড়ায় আলোচনা করে সমিতির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে,
আজ আমরা দক্ষিণ লক্ষীপাশার একটি পাড়া নিয়ে আলোচনা করেছি, আগামীতে অন্য পাড়াতে বসব ইনশাআল্লাহ।
এত সকলের উপস্থিতি ও পরামর্শ একান্ত ভাবে কাম্য।

Address

Lakshmipasha, Golapgonj
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষীপাশা আসাদখাল ও লক্ষনাবন্দ কলসনদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share