Jagannathpur Students Association, SUST

Jagannathpur Students Association, SUST জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট শাবিপ্রবিতে জগন্নাথপুরের শিক্ষার্থীদের রেজিওনাল অর্গানাইজেশন

জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট এর ৩য় কমিটির সভাপতি শুয়াইব, সাধারণ সম্পাদক ঋতু।জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশন, ...
15/12/2025

জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট এর ৩য় কমিটির সভাপতি শুয়াইব, সাধারণ সম্পাদক ঋতু।

জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট-এর ২০২৫–২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এটি এসোসিয়েশনের তৃতীয় কমিটি।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী শুয়াইব আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী তাহসিন রহমান ঋতু।

গত ১৩ তারিখ, শনিবার, এসোসিয়েশনের শিক্ষার্থীরা এক উৎসবমুখর পরিবেশে চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর স্টুডেন্টস এসোসিয়েশন,সাস্ট এর আহ্বায়ক কমিটির প্রতিনিধি এনাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, জগন্নাথপুর এর সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সৌরভ, সিনিয়র সহ-সভাপতি মো: জুনেদ মিয়া এবং সহ- সভাপতি সাদিকুর রহমান।
সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করে। ২০১৪ সালে দ্বিতীয় কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে।

জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট-এর চড়ুইভাতি সম্পন্নজগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট-এর চড়ুইভাতি স...
15/12/2025

জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট-এর চড়ুইভাতি সম্পন্ন

জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট-এর চড়ুইভাতি সফলভাবে সম্পন্ন হয়েছে। চড়ুইভাতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছায়াঘেরা নিউজিল্যান্ড টিলার পাদদেশে, ১৩/১২/২০২৫ ইং, রোজ শনিবার, সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা নিজেরাই রান্না করে দুপুরের খাবারের আয়োজন করেন। এছাড়াও বিভিন্ন গেমস সেগমেন্ট চড়ুইভাতির আকর্ষণীয় অংশ হিসেবে উপস্থিত সবার আনন্দ বাড়িয়ে তোলে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জগন্নাথপুর-এর বর্তমান সভাপতি আমির হোসেন, সেক্রেটারি সাদিকুর রহমান সৌরভ সহ-সভাপতি সাদিকুর রহমান এবং সহ-সভাপতি জুনেদ মিয়া।

উক্ত চড়ুইভাতি অনুষ্ঠানে সংগঠনের তৃতীয় কমিটি ঘোষণা করা হয়। এতে শুয়াইব আহমদ চৌধুরীকে সভাপতি এবং তাহসিন রহমান রিতুকে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

Address

Shahjalal University Of Science And Technology
Sylhet
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagannathpur Students Association, SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share