07/11/2025
শুভ জন্মদিন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ♥️
সামাজিক অঙ্গনের একটি সুপরিচিত বৃহৎ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি আজ তার গৌরবময় তিন বছর পূর্তি উদযাপন করছে। এই বিশেষ দিনে সংগঠনের সকল দায়িত্বশীল, সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও রক্তদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সংগঠনের এই অনন্য যাত্রায় তাদের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গত তিন বছরে সংগঠনটি যে অসাধারণ সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে, তা সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দকে সংবর্ধনা, শীতবস্ত্র ও ফ্রি খাবার বিতরণ, ইফতার ও ঈদ উপহার সামগ্রী প্রদান, ফ্রি কোরআন শিক্ষা প্রশিক্ষণ, বন্যাদুর্গতদের সহায়তা, পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সবচেয়ে গর্বের বিষয়, সংগঠনের মাধ্যমে দেশের প্রায় সর্বত্র ২৪ হাজারেরও বেশি রক্তদান সম্পন্ন হয়েছে, যা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
আমি কামনা করি, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি আরও এগিয়ে যাক, মানবতার সেবায় আন্তর্জাতিক অঙ্গনেও তাদের পদচারণা ছড়িয়ে পড়ুক। ইনশা আল্লাহ, আমি সবসময় এই সংগঠনের পাশে আছি এবং থাকবো।
সকলের ভালোবাসা ও সহযোগিতায় সংগঠনটি আরও দূর এগিয়ে যাক এই কামনা রইল।
#ইউনাইটেড_ব্লাড_ডোনেশন_সোসাইটি
#হাফিজ_সোসিয়াল_ওয়েলফেয়ার_ফাউন্ডেশন