23/11/2025
On Saturday, 22 November 2025, an Eye Camp was successfully held at Wadood Moimunnessa Community Hospital in Pakshail village of Barlekha Upazila. On behalf of Wadood Moimunnessa Foundation, we extend our sincere gratitude to the 500 patients who received services, as well as all participating doctors, medical assistants, and volunteers for their dedicated contribution.
This Eye Camp was the first of its kind organized in the area, and villagers from eight to ten surrounding villages joined spontaneously to receive various medical services. Several patients received medicines, some were provided with prescription glasses, while others were referred to Sylhet for cataract surgery through Inclusive Eye Hospital.
The program commenced at 9:00 AM and was successfully concluded by 3:00 PM. Around 60 doctors and support staff who contributed to the event were invited for breakfast and lunch as a gesture of appreciation.
This initiative was organized by Wadood Moimunnessa Foundation with the support of Inclusive Eye Hospital.
২২ নভেম্বর ২০২৫, শনিবার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ ময়মুন্নেসা কমিউনিটি হাসপাতালে সফলভাবে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প। ওয়াদুদ ময়মুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০০ জন চিকিৎসা গ্রহণকারী রোগীসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল চিকিৎসক, চিকিৎসক সহকারী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
এটি ছিল এলাকায় আয়োজিত প্রথম চক্ষু চিকিৎসা ক্যাম্প, যেখানে আশপাশের আট থেকে দশটি গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনেক রোগীকে ওষুধ প্রদান করা হয়, অনেককে চশমা দেওয়া হয়, এবং যাদের ছানীর অপারেশন প্রয়োজন ছিল তাদের ইনক্লুসিভ আই হসপিটালের মাধ্যমে সিলেটে রেফার করা হয়।
সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ৩টার মধ্যে পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসক, সহযোগী এবং আয়োজকদের মধ্যে প্রায় ৬০ জনকে সকালের নাস্তা ও দুপুরের খাবারের আয়োজন করে আপ্যায়ন করা হয়।
ইনক্লুসিভ আই হসপিটালের সহযোগিতায় এই কার্যক্রমটি সফলভাবে আয়োজন করে ওয়াদুদ ময়মুন্নেসা ফাউন্ডেশন।