Tultikor Women Welfare Association - টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Tultikor Women Welfare Association - টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি

Tultikor Women Welfare Association - টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tultikor Women Welfare Association - টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি, Nonprofit Organization, 24th Ward, Tultikor, Sylhet - 3100, Sylhet.



টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি একটি সমাজকল্যাণমূলক সংগঠন,যা নারীর শিক্ষা,স্বাস্থ্যসেবা ও স্বনির্ভরতার লক্ষ্যে কাজ করে।আমরা ২৪নং ওয়ার্ড ও সারা সিলেটের সকল শ্রেণীর নারী,পুরুষ,যুব এবং থার্ড জেন্ডারদের উন্নয়নে নিবেদিত।

আজ আরডাব্লিউডি-এর পক্ষ থেকে রেডিও “পল্লীকন্ঠ”, মৌলভীবাজার-এ আমাদের উপস্থিতি ছিল। আলোচনার বিষয় ছিল—“নারী ও কন্যাশিশুর প্র...
10/12/2025

আজ আরডাব্লিউডি-এর পক্ষ থেকে রেডিও “পল্লীকন্ঠ”, মৌলভীবাজার-এ আমাদের উপস্থিতি ছিল। আলোচনার বিষয় ছিল—
“নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে আমাদের ভূমিকা”।

সচেতনতা সৃষ্টি, পরিবার ও সমাজের দায়িত্ব বোঝা, এবং আইন ও ধর্ম অনুযায়ী নারীর অধিকার রক্ষা—এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সংলাপ করেছি। আশা করি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একদিন সমাজে বড় পরিবর্তন আনবে।

আমি, সামিনা সুলতানা চৌধুরী, এবং নারগিস সুলতানা, কমিউনিটি লিডার হিসেবে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছি।

#নারীসুরক্ষা #কন্যাশিশু #সমাজ_সচেতনতা #টুলটিকর_মহিলা_উন্নয়ন_সমিতি

02/10/2025

وَلِلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٌ ﴿١١٥﴾
পূর্ব ও পশ্চিম আল্লারই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।

02/10/2025

আসসালামু আলাইকুম।

জোহর নামাজ আদায় শেষে আমরা আমাদের দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হই। সাথে ছিলেন আমাদের আনসার সদস্যবৃন্দ এবং সমিতির সম্মানিত সদস্য রাহিব ও রাফি, এছাড়া সমিতির প্রচার সম্পাদক। আমরা পূজামণ্ডপসমূহ পরিদর্শনে যাই।

প্রথমেই আমরা কুশিঘাট মনিপুরী পূজামণ্ডপ পরিদর্শন করি। এরপর চালিবন্দর পূজামণ্ডপে গিয়ে স্থানীয় রঞ্জুদা ও আনসার সদস্যদের সাথে কথা বলি। তাঁরা জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং কোনো ধরনের অসুবিধা নেই।

পরবর্তীতে আমরা কাষ্ঠগড় পূজামণ্ডপে যাই। সেখানে আনসার সদস্যাদের সাথে সাক্ষাৎ হয় এবং পারস্পরিক কুশল বিনিময় সম্পন্ন করি। একই সঙ্গে মণ্ডপের পুরোহিত কাকার সাথে আলাপ হয়। তিনি জানান, সবকিছু সুষ্ঠুভাবে চলছে এবং কোনো সমস্যা নেই। এছাড়া তিনি অনুদান প্রদানের বিষয়েও আলোচনা করেন।

পুরো পরিদর্শনকালে আমি সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং তদারকির বিষয়সমূহ তাদের নোটবুকে লিপিবদ্ধ করে মন্তব্য আকারে দিয়ে আসি।


Address

24th Ward, Tultikor, Sylhet - 3100
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tultikor Women Welfare Association - টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share