Care SUST

Care SUST Care-Support-Sustain

প্রতি ৫০০ মিটার পর পর ২৪/৭ গার্ডের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে!
04/10/2025

প্রতি ৫০০ মিটার পর পর ২৪/৭ গার্ডের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে!

যাত্রীবাহী ফ্লোটিলায় হামলা ও আটকের ঘটনায় "কেয়ার সাস্ট " এর পক্ষ থেকে প্রতিবাদ। ✊ — গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ...
03/10/2025

যাত্রীবাহী ফ্লোটিলায় হামলা ও আটকের ঘটনায় "কেয়ার সাস্ট " এর পক্ষ থেকে প্রতিবাদ। ✊

— গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টায় যাত্রীবাহী ফ্লোটিলার ওপর যেসব হামলা ও জাহাজ আটক করা হয়েছে — আমরা "কেয়ার সাস্ট"-এর পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। মানবাধিকার ও জীবনরক্ষার এই প্রচেষ্টার ওপর সহিংসতা ও বাধা দেওয়া কখনোই ন্যায়সঙ্গত নয়।

এই ইস্যুটি কেবল ধর্মীয় বা রাজনৈতিক বিবাদ নয় — এটি মানবাধিকার হরণ এবং ন্যায়বিচারের বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ। অবরোধ ভেঙে চিকিৎসা, খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেয়া সকল মানুষের মৌলিক অধিকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বা অবহেলা তা আরও গভীর দুর্ভিক্ষ ও অপ্রতিরোধ্য মানবিক সংকট সৃষ্টি করবে।

এই নিন্দার সঙ্গে আমরা আমাদের সকল মেম্বার ও সহযোগীদের অনুরোধ করছি — আগামী একদিনের জন্য আপনারা আপনার ফেসবুক প্রোফাইল ছবিতে ফিলিস্তিনের পতাকা সংযুক্ত করবেন। এটি প্রতিবাদ, নয় কোনো ধর্মীয় পরিচয়ের ঘোষণা; এটি মানবতার কণ্ঠস্বর — যাদের জীবন ও অধিকার বিনাশিত হচ্ছে তাদের প্রতি সমব্যথিতা ও সংহতি প্রদর্শন।

আসুন আমরা শব্দে ও পরিচয়ে একত্রিত হয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করি, এবং বিশ্বকে বলি — মানবিক সহায়তা পৌঁছানোই মানবাধিকার রক্ষার অবিলম্বে একটি অবিচ্ছেদ্য শর্ত।
🫵


— কেয়ার সাস্ট

বহিষ্কৃত শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে আমাদের  অবস্থান:সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-এর অভিযোগকে কেন্দ্...
30/09/2025

বহিষ্কৃত শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে আমাদের অবস্থান:

সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-এর অভিযোগকে কেন্দ্র করে ২৫ জন শিক্ষার্থীকে ২ সেমিস্টার, ৪ সেমিস্টার এবং আজীবন বহিষ্কার করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা মনে করি এটি সম্পূর্ণ অন্যায্য, অযৌক্তিক ও শিক্ষার্থীবিরোধী পদক্ষেপ। প্রায় এক বছর আগের একটি ঘটনাকে সামনে এনে এতদিন পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করার মতো নির্মম সিদ্ধান্ত গ্রহণ কখনোই মেনে নেওয়া যায় না।
অর্থনীতি বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তির মতো বিবৃতি আদায় করা হয়েছিল। পরবর্তীতে তারা সেই বক্তব্য থেকে সরে আসলেও প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। অথচ জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরাও প্রকাশ্যে জানিয়েছে যে ৩৩তম ব্যাচের সঙ্গে বসানো হলেও কোনো খারাপ ঘটনা ঘটেনি।
শুধু তাই নয়, পরিসংখ্যান বিভাগ থেকেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে ৫ জন মেয়ে রয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে সিনিয়রদের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো এবং কোনো রকম হয়রানির ঘটনা ঘটেনি। তাদের মতে, শিক্ষকরা ভুল বোঝাবুঝির কারণে এক বছর আগের ঘটনাকে সামনে এনে এই অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, প্রক্টর ও সহকারী প্রক্টর স্যারগণ নতুন শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ভয় দেখিয়ে সিনিয়রদের বিরুদ্ধে জোরপূর্বক স্টেটমেন্ট আদায় করেছেন। বিশেষ করে ছাত্রীদের উপর ভয়ভীতি প্রদর্শন করে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি—যেসব শিক্ষক শিক্ষার্থীদের আতঙ্কিত করে বিভাজন সৃষ্টি করেন, তারা কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব হতে পারেন না।


👉 আমরা দৃঢ়ভাবে দাবি জানাই—
১️⃣ আজীবন বহিষ্কারের মতো অযৌক্তিক শাস্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২️⃣ শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও বিভ্রান্ত করার সঙ্গে জড়িত প্রক্টর ও সহকারী প্রক্টর স্যারগণকে তাদের আচরণের ব্যাখ্যা দিতে হবে এবং কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৩️⃣ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের অবিচারের শিকার না হয়।
আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস না করে অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।
✊ Care SUST

25/09/2025

BIG NEWS 🎉

কেয়ার সাস্ট-এর পক্ষ থেকে পুজোর ছুটির পর আমরা আয়োজন করতে যাচ্ছি BCS Career Plan বিষয়ক একটি বিশেষ সেশন।

এখানে থাকবেন অভিজ্ঞ ইন্সট্রাক্টর এবং বিসিএসে ভালো অবস্থানে থাকা সম্মানিত ক্যাডাররা, যারা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করবেন।

📌 উদ্দেশ্য:
BCS প্রস্তুতি সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সফলতার পথ সহজ করা।

এটি একটি দারুণ সুযোগ, তাই মিস করবেন না! 🚀

“সবাই চলে আসুন! তাড়াতাড়ি… খেলা জমে গেছে!!
24/09/2025

“সবাই চলে আসুন! তাড়াতাড়ি… খেলা জমে গেছে!!

24/09/2025

📢 সবার জন্য আমন্ত্রণ
আজ রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচ বাংলাদেশ বনাম ভারত।

👉 কেয়ার সাস্ট( Care SUST) -এর উদ্যোগে খেলার সরাসরি সম্প্রচার করা হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে।

আসুন, সবাই মিলে একসাথে বসে খেলাটি উপভোগ করি।

21/09/2025

Care SUST এর আয়োজনে।

আসছে ২৪ তারিখ, বাংলাদেশ–ভারত ম্যাচ দেখার জন্য থাকছে বিশেষ আয়োজন।
প্রোজেক্টরের মাধ্যমে হ্যান্ডবল গ্রাউন্ডে সরাসরি খেলা দেখার সুযোগ!
আসুন সবাই, একসাথে উপভোগ করি,
গড়ে তুলি স্মরণীয় মুহূর্ত।

স্থান: হ্যান্ডবল গ্রাউন্ড। (বৃষ্টি আসার সম্ভাবনা থাকলে,মিনি অডিতে ব্যবস্থা করা হবে)

সম্মানিত শিক্ষকদের দিকনির্দেশনায় আজ ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রমের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হলো। Care SUST অর্গানাইজেশনের...
21/09/2025

সম্মানিত শিক্ষকদের দিকনির্দেশনায় আজ ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রমের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হলো। Care SUST অর্গানাইজেশনের উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস-কেন্দ্রিক অসংগতি গুলো নিয়ে কাজ করা। ইনশাআল্লাহ আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। পাশে থাকুন Care SUST এর।

21/09/2025

মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর স্যারের দিকনির্দেশনায় আজ ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রমের মধ্য দিয়ে Care SUST এর যাত্রা শুরু হলো। Care SUST অর্গানাইজেশনের উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস-কেন্দ্রিক অসংগতি গুলো নিয়ে কাজ করা। ইনশাআল্লাহ আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। পাশে থাকুন Care SUST এর।

20/09/2025

আসসালামু আলাইকুম। আগামীকাল ২১ সেপ্টেম্বর সকাল ১২:৩০ মিনিটে সাস্ট ক্যাম্পাসের বিভিন্ন রুট পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছে Care SUST। এই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমাদের সংগঠন Care SUST।

এই শুভ কাজের উদ্বোধনে আমাদের পক্ষ থেকে যতজন সম্ভব সম্মানিত শিক্ষকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাদের সবার উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আমরা সবাই মিলে গোল চত্বরে একত্রিত থাকব এবং ক্যাম্পাস পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু করব। তাই সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন, প্রিয় সাস্ট ক্যাম্পাসকে পরিষ্কার রাখুন এবং পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share