Association of Indigenous Students, SUST

Association of Indigenous Students, SUST To admire the cultural diversities and share these cultures among the students

অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস্, সাস্ট-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি Indigenous Students' As...
26/04/2026

অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস্, সাস্ট-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি Indigenous Students' Association, Jahangirnagar University-কে, তাদের প্রকাশিত “কর্ণফুলী” ম্যাগাজিনটির একটি সৌজন্য কপি আমাদের উপহার হিসেবে প্রদান করার জন্য।

“কর্ণফুলী” কেবল একটি সাহিত্যসংকলন নয়—এটি আমাদের আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য ও সংগ্রামের একটি গভীর ও হৃদয়স্পর্শী প্রতিফলন। এই ম্যাগাজিনে কবিতা, গল্প, প্রবন্ধসহ বিভিন্ন লেখার মাধ্যমে আমাদের সমাজের অতীত, বর্তমান ও সম্ভাবনার এক সমৃদ্ধ চিত্র ফুটে উঠেছে।

নবীন ও প্রবীণ লেখকদের সৃজনশীলতার এই সম্মিলন “কর্ণফুলী”-কে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করেছে, যেখানে আমাদের কণ্ঠ, অনুভূতি ও পরিচয় প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এই উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও দৃঢ় হবে।

এই সুন্দর প্রকাশনার জন্য সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

কোটা আপডেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদেরকে আগামী...
21/04/2026

কোটা আপডেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদেরকে আগামী ২৭/০৪/২০২৬ তারিখের মধ্যে শাবিপ্রবি'র ভর্তি নির্দেশিকার অনুচ্ছেদ ১১-এ উল্লেখিত কোটা সংশ্লিষ্ট সনদ/প্রত্যয়ন পত্র সংশ্লিষ্ট অফিসিয়াল প্যাডে [email protected] ইমেইলে সংযুক্তিসহ পাঠাতে হবে। সম্পূর্ন ও সঠিক সনদ/প্রত্যয়ন পত্র আপলোড করা না হলে কোটার আবেদন বিবেচনা করা হবে না।

কোটা সংক্রান্ত সনদ/প্রত্যয়ন পত্রঃ

Ethnic Merit Allocation (EMA): সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী/সমাজ-কল্যাণ অফিসার কর্তৃক প্রদত্ত সনদ/প্রত্যয়ন পত্র।

কোটা শিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত র‍্যাঙ্ক লিস্টে স্থানপ্রাপ্ত কোটা আবেদনকারীরাই শুধুমাত্র ইমেইল করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
ইমেইল পাঠানোর ক্ষেত্রে বিষয় (Subject) হিসাবে "কোটা সনদ/প্রত্যয়ন পত্র" বা "Quota Certificate/Testimonial" এবং মূল অংশে (Body) শিক্ষার্থীর নাম, ভর্তি রোল ও সংশ্লিষ্ট কোটার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
ইমেইলে কোটা-সংশ্লিষ্ট সনদ/প্রত্যয়ন পত্র PDF ফাইল হিসাবে সংযুক্ত (Attachment) করতে হবে।
প্রেরিত সনদ/প্রত্যয়ন পত্র এবং প্রযোজ্য ক্ষত্রে শারীরিক অবস্থা বা দক্ষতা যাচাই শেষে চুড়ান্তভাবে বাছাইকৃত কোটাধারী শিক্ষার্থীদের মেধাক্রম SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বি:দ্র: আজকে সবাইকে Personally sms দেওয়া হয়েছে।

"ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো একটি জাতির পরিচয় ও তার অস্তিত্বের শিকড়। মহান এই দিনে আমরা স্মরণ করি পৃথিবীর সেই...
21/02/2026

"ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো একটি জাতির পরিচয় ও তার অস্তিত্বের শিকড়। মহান এই দিনে আমরা স্মরণ করি পৃথিবীর সেই প্রতিটি শব্দ আর বর্ণকে, যা মানুষের মনের ভাব প্রকাশে প্রাণ দেয়। কোনো ভাষা ছোট নয়, প্রতিটি ভাষার নিজস্ব সৌন্দর্য আর গৌরব আছে। মাতৃভাষার অধিকার রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান করতে শিখি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের প্রতিটি মানুষের নিজ নিজ মায়ের ভাষার জয় হোক।"

''২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।''

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" এর EMA(ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী/জাতিসত্বা বা হরিজন-দলিত)  কোটা সিট।
22/01/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" এর EMA(ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী/জাতিসত্বা বা হরিজন-দলিত) কোটা সিট।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল আজ (বুধবার) রাতে প্রকাশ করা হবে।
21/01/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল আজ (বুধবার) রাতে প্রকাশ করা হবে।

🎉 Wishing You All a Wonderful New Year 2026! 🎉As we turn the page to a brand‑new chapter, we welcome 365 fresh opportuni...
31/12/2025

🎉 Wishing You All a Wonderful New Year 2026! 🎉
As we turn the page to a brand‑new chapter, we welcome 365 fresh opportunities to grow, improve, and make a positive impact. The new year stands before us like an open book—filled with possibilities, dreams, and countless chances to rise above challenges.

May 2026 be a year of clarity, confidence, and meaningful progress.
May every step you take bring you closer to your goals, and every day help you evolve into a better version of yourself.

Here’s to a year filled with:
✨ New ambitions
✨ New achievements
✨ New milestones
✨ New memories
✨ And endless blessings

Let’s embrace this new journey with hope in our hearts, purpose in our actions, and gratitude in our thoughts. Thank you all for your continuous support, trust, and engagement throughout the past year. Your presence means the world.
Wishing you and your loved ones a year filled with prosperity, good health, peace, and happiness.

🌟 Happy New Year 2026! 🌟

প্রিয় ভর্তিচ্ছু আদিবাসী শিক্ষার্থীরা,ASSOCIATION OF INDIGENOUS STUDENTS, SUST-এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স...
24/12/2025

প্রিয় ভর্তিচ্ছু আদিবাসী শিক্ষার্থীরা,

ASSOCIATION OF INDIGENOUS STUDENTS, SUST-এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ভর্তি পরীক্ষার জন্য পাহাড়ি ও সমতল আদিবাসী শিক্ষার্থীদের তথ্য ও আবাসন সংক্রান্ত (যারা সিলেট কেন্দ্রে পরীক্ষা দিবেন) যে কোনো সহযোগিতা আমরা প্রদান করতে প্রস্তুত।

এবছরও আমরা হেল্পলাইন চালু করেছি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেকোনো তথ্য জানতে বা সমস্যার সমাধান পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
নিচে তালিকা আকারে যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে।

নির্দ্বিধায় যোগাযোগ করুন—আমরা আছি আপনাদের পাশে!
অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস’ ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

10/12/2025

"International Day of the World's Indigenous Peoples - 2025"
TRIPURA BOTTLE DANCE
Central Auditorium, SUST
AIOS,SUST

10/12/2025

"International Day of the World's Indigenous Peoples - 2025"
GARO DANCE
Central Auditorium, SUST
AIOS,SUST

10/12/2025

"International Day of the World's Indigenous Peoples - 2025"
TANCHANGYA DANCE
Central Auditorium, SUST
AIOS,SUST

Address

Sylhet

Telephone

+8801631399986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Association of Indigenous Students, SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Association of Indigenous Students, SUST:

Share