05/09/2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমন্বয়ে Empowering Campus Journalists: AI, Data-Driven Investigation & Digital Ethics বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী ও সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্ধোধনী পর্বে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ।
এদিকে দিনব্যাপী এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আল জাজিরার সাংবাদিক মউদুুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার ও নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।