BBA দ্বীনি পরিবার

BBA দ্বীনি পরিবার 🔰 “Indeed, with every difficulty, there is relief.” – Quran 94:6. 🎉
Business Administration, SUST.

May Allah accept (good deeds) from us and from you.تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
20/03/2026

May Allah accept (good deeds) from us and from you.
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ

02/01/2026

আজ ২রা জানুয়ারি।
১৪৯২ সালের এই দিনে গ্রানাডার পতনের মধ্যে দিয়ে অবসান ঘটে তারিক বিন জিয়াদের হাতে সূচিত আল-আন্দালুসে মুসলমানদের প্রায় ৮০০ বছরের এক গৌরবময় শাসনকালের....

এই দিনে কাস্টিলের খ্রিষ্টবাহিনী আর-রহা টিলা থেকে নেমে আল-হামরা প্রাসাদে প্রবেশ করে। কাস্টিলের রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেলার হাতে আল-হামরা প্রাসাদ হস্তান্তর করা হয়। ‎পদচ্যুত সুলতান আবু আবদুল্লাহ তার পরিবারের সীমিত কিছু সদস্য ও একনিষ্ঠ অশ্বারোহীদের নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন। গ্রানাডাকে চিরতরে বিদায় জানানোর জন্য যখন শহরের মূল ফটক অতিক্রম করতে যাবেন, এমন সময় সেখানকার প্রহরীরা চিৎকার করে কেঁদে ওঠে।

গ্রানাডার পাশের এক উপত্যকায় এসে আবু আবদুল্লাহ শেষবারের মতো তার রাজ্য ও শহরকে বিদায় জানাতে গিয়ে থেমে যান। আবু আবদুল্লাহ ফুঁপিয়ে ফুঁপিয়ে হাউমাউ করে কেঁদে উঠে। এ সময় তার জননী আয়েশা সুলতানা চিৎকার করে বলে উঠেন:

‎"যখন তুমি পুরুষ হয়েও তোমার রাজ্য রক্ষা করতে পারোনি, তখন নারীর মতো কান্না করা তোমার মতো পুরুষকে মানায় না।"

©️

এটা একজন যুবকের হাত। গায যা উপত্যকার ঝড়বৃষ্টিতে ভয়াবহ হয়ে ওঠা প্রচণ্ড শীত আর বরফের মতো ঠাণ্ডা পানিতে হাতের চামড়া ফেটে এভ...
01/01/2026

এটা একজন যুবকের হাত। গায যা উপত্যকার ঝড়বৃষ্টিতে ভয়াবহ হয়ে ওঠা প্রচণ্ড শীত আর বরফের মতো ঠাণ্ডা পানিতে হাতের চামড়া ফেটে এভাবে রক্ত জমে লাল হয়ে গেছে ভাইটির। রাত হতেই শীতের প্রচণ্ডতায় চামড়া ফেটে তার রক্ত ঝরতে থাকে অবিরাম!
এদিকে বাংলাদেশেও শীত পড়েছে প্রচণ্ড। দরজা-জানালা লাগিয়ে, শীতের কাপড়ে প্যাক হয়েও ঠাণ্ডায় ঠকঠক কাঁপছি আমরা।
সেইসময় আমাদের এই ভাইবোনদের চামড়া ফেটে রক্ত পড়ছে শীতের তীব্রতায়। তাঁবুগুলো ডুবে যাচ্ছে বৃষ্টি আর সাগরের পানিতে। প্রচণ্ড বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে তাঁবুসহ জীবনের সামান্য কিছু সম্বলটুকুও। আর হিমশীতল বাতাস যেন হাড়মজ্জা পেরিয়ে কাঁপিয়ে দিচ্ছে অন্তরটা পর্যন্ত!
হে আল্লাহর বান্দারা! আপনারা জেনে রাখুন, আল্লাহর সামনে আপনাদের দেয়ার মতো কোনো জবাব নেই। গায যার মোকাবেলায় আপনারা আল্লাহকে কোনো ওজর দিতে পারবেন না।
আল্লাহুম্মাগফিরলী! হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল!

©️

ইলম ছাড়া ঈমান পূর্ণতা পায় না। তাই দ্বীনের প্রয়োজনীয় ইলম শেখার এই সুন্দর উদ্যোগে সকলেরই অংশ নেওয়া উচিত।
26/11/2025

ইলম ছাড়া ঈমান পূর্ণতা পায় না। তাই দ্বীনের প্রয়োজনীয় ইলম শেখার এই সুন্দর উদ্যোগে সকলেরই অংশ নেওয়া উচিত।

বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। (সূরা ফাতির, আয়াত ২৮)

প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরয। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ২২৪)

আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য প্রতিটি ক্ষেত্রে রয়েছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা। একজন মুসলিমের এগুলো সম্পর্কে যথাযথভাবে জানা একান্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের জন্য দ্বীনের প্রয়োজনীয় ইলম শেখাকে সহজ করার লক্ষ্যে আমাদের ক্যাম্পাসে Islamic Knowledge Seekers of SUST (IKSS) এর উদ্যোগে যোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চালু হতে যাচ্ছে ধারাবাহিক ইলমী হালাকাহ।

আমাদের প্রথম হালাকাহ অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর, শনিবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আলোচনার শিরোনামঃ
"আকিদা -১: ইলম এবং ঈমানের মৌলিক বিষয়সমূহ"

যে সকল বিষয়ে আলোচনা হবে-
- ইলম শিক্ষার ফযিলত ও গুরুত্ব, ইলমের প্রকারভেদসমূহ এবং শরীয়তের দৃষ্টিতে তাদের বিধান
- আদাবুল ইলম (ইলম অর্জনের আদব)
- শরীয়তের বিধিবিধানের শ্রেণীবিভাগ
- ঈমান কী?
- আল্লাহর ওপর ঈমান, তাওহীদের প্রকারভেদ – তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত
- সকল নবী-রসূলগণের ওপর ঈমান, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান, খতমে নবুয়ত
- ফেরেশতা, কিতাব, আখিরাত, তাকদীরের ওপর ঈমান

আলোচকঃ মাওলানা আশরাফ আলী (হাফি.)
ইমাম ও খতিব, নূরানী দিঘীরপাড় জামে মসজিদ, সুবিদবাজার; মুদাররিস, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ, সিলেট।

স্থানঃ শাহপরাণ হল জামে মসজিদ, শাবিপ্রবি।

রেজিস্ট্রেশন ফিঃ ৫০ টাকা।
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/7BA3jERKjCVTxMTX8

[বি. দ্র. হালাকায় উপস্থিত হয়েও রেজিস্ট্রেশন করা যাবে। তবে আয়োজক ভাইদের সুবিধার্থে আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।]

আল্লাহ তায়ালার সন্তুষ্টির নিয়তে আমরা নিজেরা অংশগ্রহণ করি এবং অন্য ভাইদেরও দাওয়াত দেই।

প্রশাসনের প্রতি আহ্বান, অবিলম্বে কঠোর ও প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করুন; নইলে দেশব্যাপী তাওহিদী জনতার গভীর ক্ষোভ ও প্রতিবাদ...
06/10/2025

প্রশাসনের প্রতি আহ্বান, অবিলম্বে কঠোর ও প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করুন; নইলে দেশব্যাপী তাওহিদী জনতার গভীর ক্ষোভ ও প্রতিবাদ তীব্র আকার ধারণ করবে।

তুই কি হেফজ করিস?– হঠাৎ প্রশ্নটা ছুঁড়ে দেয় জুনায়েদের রুমমেট, রাত ১টা বেজে ৪০ মিনিটে।জুনায়েদ একটু থেমে বলে,- হ্যাঁ, একসময়...
10/09/2025

তুই কি হেফজ করিস?
– হঠাৎ প্রশ্নটা ছুঁড়ে দেয় জুনায়েদের রুমমেট, রাত ১টা বেজে ৪০ মিনিটে।

জুনায়েদ একটু থেমে বলে,
- হ্যাঁ, একসময়। এখন আর পারি না।

কথাটা বলেই চুপ মেরে যায় সে।
মনে পড়ে—যখন নবম শ্রেণিতে ছিল, তখন ১০ পারা মুখস্থ করেছিল। তখন চোখ ছিল পরিষ্কার।
দৃষ্টিতে লজ্জা ছিল।
হৃদয়ে হায়া ছিল।

কিন্তু এখন?
ক্যাম্পাসে আসার পর থেকে তার চোখ যেন কেবল দেখেই চলেছে—হিজাবহীনতা, কন্টেন্ট ছাড়পত্রহীন শর্টস, মিউজিকাল স্ক্রল, ইনবক্সে আসা হাই-হ্যালো মাখা বার্তা…

জুনায়েদ জানে, এসব কিছু "নর্মাল" বলে চালিয়ে দেওয়া হয় আজকাল।
কিন্তু সে নিজে জানে—তার হৃদয়টা আর আগের মতো নরম নেই।

ও ভাবে—
একটা ছেলে কেন কুরআন মুখস্থ রাখতে পারে না?
কেন তাহাজ্জুদের সময় ঘুমাতে ভালো লাগে?
কেন নামাজে খুশু আসে না?

সত্যিটা খুব সহজ।
দৃষ্টি আর অন্তরের মাঝে একটা সরাসরি সম্পর্ক আছে।

ক্যাম্পাসের ফ্রি মিক্সিং পরিবেশ তাকে প্রতিদিন একটু একটু করে দগ্ধ করেছে।
ছোট ছোট কথোপকথন, গ্রুপ প্রোজেক্টের আড়ালে গড়ে ওঠা হৃদয়ের টান, মেসেজে হালকা আবেগ ঢুকে পড়া—এসব কিছু যে পাপ, সেটা হয়তো কেউ বলে না।
বরং সবাই বলে:
"ভাই, এগুলা তো চলেই। একটু মিশতেই হবে।"

কিন্তু জুনায়েদ জানে—এই "চলেই" বলেই তো চলনটাই নষ্ট হয়ে গেছে।

সে একদিন হাদীসে পড়েছিল:
“যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার দৃষ্টিকে নিচু করে, আমি তাকে এমন এক ঈমান দান করি যার স্বাদ সে অন্তরে অনুভব করে।”

সেই রাতেই জুনায়েদ ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে লগআউট করে।
প্লেস্টোরে গিয়ে ‘digital wellbeing’ অ্যাপে টাইম লিমিট সেট করে দেয়।
কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়—
সে নিজের চোখকে রক্ষা করবে।

আল্লাহ জুনায়েদের মতো আমাদের প্রত্যেকটা তরুনকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করুন এবং পরিপূর্ণরূপে দ্বীন পালনের তৌফিক দান করুন। আমিন।

29/08/2025

একবার চিন্তা করুন তো আমাদের দুই কাঁধে দুইজন ফেরেস্তা না থেকে যদি দুজন মানুষ সার্বক্ষণিক দুপাশে থাকতো আমরা কি এতো গুনাহ করতে পারতাম?

রাসুলুল্লাহ ﷺ বলেছেন “এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, ধুলোয় ভরা, আকাশের দিকে হাত তুলে বলে: ‘হে আমার রব, হে আমার র...
15/08/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন “এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, ধুলোয় ভরা, আকাশের দিকে হাত তুলে বলে: ‘হে আমার রব, হে আমার রব!’ অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দিয়ে লালিত—তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে?”
(সহিহ মুসলিম, হাদিস: 1015)

সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যার শরীর হারাম দ্বারা গঠিত।

দোআ কবুলের পূর্বশর্ত হলো হালাল রিজিক।

একজন মুসলিম, একজন মুমিন হালালের বাইরে হারাম রিজিকের মাধ্যমে নিজের ভাগ্য উন্নত করার চেষ্টা করবে এটা চিন্তাই করা যায় না। কিন্তু বর্তমান সময়ে হালাল উপার্জনের পথ খুবই দুরুহ ও কষ্টসাধ্য ব্যাপার। চারিদিকে হারামের ছড়াছড়ি।
তাই হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোআ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম হালার রিজিকের ব্যবস্থা করে দিবেন।

সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে স্কুলের শিশু-কিশোর ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য মসজিদভিত্তিক সিলেট বিভাগীয় সীরাত প্রতিয...
12/08/2025

সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে স্কুলের শিশু-কিশোর ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য মসজিদভিত্তিক সিলেট বিভাগীয় সীরাত প্রতিযোগিতা - ১৪৪৭ হিজরি

(শুধু সিলেট বিভাগের প্রতিটি জেলাশহরের মসজিদসমূহে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে)

প্রতিযোগিতার গ্রুপসমূহ :
• A গ্রুপ: অনূর্ধ্ব ১৫ বছর
(মেয়েদের জন্য: অনূর্ধ্ব ১০ বছর)

• B গ্রুপ: ১৬ থেকে অনূর্ধ্ব ২৫ বছর।

রেজিস্ট্রেশন ও কেন্দ্র নির্বাচন:
• প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী মসজিদসমূহ মসজিদ কমিটির অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্ট জেলার প্রতিনিধি বরাবর ইমাম/সভাপতি/সেক্রেটারির মাধ্যমে মসজিদের নাম সিরাত সেন্টার প্রতিযোগিতার সেন্টার হিসেবে রেজিস্ট্রি করবেন।

• রেজিস্ট্রিকৃত প্রতিটি মসজিদ হবে একটি পরীক্ষা কেন্দ্র (সেন্টার)।

• অনুমোদিত সেন্টারসমূহের তালিকা সিয়ানাহ ট্রাস্টের অফিসিয়াল পেজ ও প্রচারপত্রে প্রকাশ করা হবে, যাতে পাশ্ববর্তী এলাকার প্রতিযোগীরাও অংশগ্রহণ করতে পারে।

সময়সূচি:
• প্রাথমিক বাছাই পর্ব: ২৫ আগস্ট – ৩০ আগস্ট ২০২৫

• ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ: ৫ সেপ্টেম্বর ২০২৫

🔸তারিখ পরিবর্তন করা হবে।

প্রস্তুতিমূলক নির্দেশনা:
• সকল সেন্টারে একই দিনে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

• A গ্রুপের প্রশ্নপত্র হবে সিয়ানাহ ট্রাস্ট থেকে প্রকাশিত ‘প্রশ্নোত্তরে শিশু-কিশোর সিরাতপাঠ’ বই থেকে।

• B গ্রুপের জন্য নির্ধারিত সীরাত গ্রন্থ : সীরাতে খাতামুল আম্বিয়া (প্রতিযোগীরা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন)।

• ‘প্রশ্নোত্তরে শিশু-কিশোর সিরাতপাঠ’ বইটি সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

বাছাই ও ফাইনাল রাউন্ড:
• প্রতিটি কেন্দ্র থেকে উত্তীর্ণদের মধ্যে শীর্ষ ৫ জন "Yes Card" পেয়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।

• ফাইনাল রাউন্ড হবে কেন্দ্রীয়ভাবে আয়োজনকৃত প্রতিযোগিতা।

পুরস্কার ও সম্মাননা:
গ্রুপ: এ
বয়স: অনূর্ধ্ব ১৫
১ম পুরস্কার: নগদ ২০,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

২য় পুরস্কার: নগদ ১৫,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৩য় পুরস্কার: নগদ ১০,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৪র্থ পুরস্কার: নগদ ৫,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৫ম পুরস্কার: নগদ ৩,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৬ষ্ঠ থেকে ১০ম পুরস্কার: (প্রতিটি) নগদ ১০০০/- টাকা, ১টি সীরাতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

গ্রুপ: বি
বয়স: ১৬ থেকে ২৫।
১ম পুরস্কার: নগদ ২০,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

২য় পুরস্কার: নগদ ১৫,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৩য় পুরস্কার: নগদ ১০,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৪র্থ পুরস্কার: নগদ ৫,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৫ম পুরস্কার: নগদ ৩,০০০/-, ১টি সীরতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট

৬ষ্ঠ থেকে ১০ম পুরস্কার: (প্রতিটি) নগদ ১০০০/- টাকা, ১টি সীরাতগ্রন্থ, ১টি সনদপত্র এবং ১টি ক্রেস্ট।

আমাদের ভার্সিটির কেন্দ্রীয় মসজিদ এবং শাহপরাণ হল মসজিদেও অনুষ্ঠিত হবে পরীক্ষা। তাই সবাই রেজিস্ট্রেশন করি।

📌রেজিস্ট্রেশন লিংক কমেন্টে👇

11/08/2025

খলিফাতুল মুসলিমীন আবু বকর ছিদ্দিকে আকবার রাদ্বিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেছেন। দরবারে খিলাফাহ অলংকৃত করেছেন ফারুকে আজম সায়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু।

তিনি খুঁজে খুঁজে ছিদ্দিকে আকবার যাদেরকে সাহায্য সহযোগিতা করতেন তাদেরকে সাহায্য করা শুরু করলেন। এই ধারাবাহিকতায় একদিন তিনি এক বৃদ্ধার কাছে খেজুর নিয়ে গেলেন যার কাছে ছিদ্দিকে আকবারও যেতেন। বৃদ্ধা খেজুর দেখেই বললেন: তোমার সঙ্গী কি মারা গেছে?

ফারুকে আজম বললেন: হ্যাঁ। কিন্তু আপনি কীভাবে বুঝলেন?

বৃদ্ধা বললেন: খেজুর দেখে বুঝেছি। তোমার সঙ্গী যখন খেজুর নিয়ে আসতো তখন খেজুরের বিচি ফেলে দিয়ে আনতো যেন আমার খেতে সুবিধা হয়। তুমি তা করোনি।

বৃদ্ধার কথা শুনে ফারুক কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন: হায় আবু বকর! আপনি তো আপনার পরবর্তী খলিফাদের ক্লান্ত বানিয়ে ছাড়লেন!

ইয়া সুবহানাল্লাহ!

খিলাফাহ বলতেই বর্তমান সময়ে মানুষের কল্পনায় ভেসে উঠে শুধু হদ আর কিসাস। এক রুক্ষ শাসকের ছড়ি ধরা হাত। যে ছড়ি শুধু ঘুরছে আর মানুষের পিঠে পড়ছে। খিলাফাহ শুধুই হদ নয়। এই শাসন মানুষের পরম নির্ভরতা ও নিশ্চয়তা কতটা সুন্দরভাবে নিশ্চিত করেছে তা এই একটা ঘটনাই বুঝিয়ে দেয়। একজন শাসক তার শাসিতের সেবায় নিজেকে কীভাবে উৎসর্গ করতেন তা বর্তমানের অহংকারী দুনিয়ার চাকচিক্যময় শাসনজগত দেখে বড় হওয়া জাতি কীভাবে বুঝবে?

যাঁর চরিত্র ছিল কুরআনের জীবন্ত রূপ — তাঁর বৈবাহিক জীবনও ছিল আদর্শ, ভারসাম্যপূর্ণ ও মানবিক সৌন্দর্যে পূর্ণ।প্রিয় নবী হযরত...
08/08/2025

যাঁর চরিত্র ছিল কুরআনের জীবন্ত রূপ — তাঁর বৈবাহিক জীবনও ছিল আদর্শ, ভারসাম্যপূর্ণ ও মানবিক সৌন্দর্যে পূর্ণ।

প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর বৈবাহিক জীবন নিয়ে আজও বিভিন্ন সময়ে বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত আলোচনা হয়। অথচ, এই জীবন অধ্যয়ন করলেই বোঝা যায়—
তিনি ছিলেন একজন দায়িত্ববান স্বামী, মমতাময় মানুষ, সমাজ সংস্কারক, এবং নারীর সম্মান রক্ষাকারী এক অনন্য পুরুষ।

📖 সিরাত পাঠচক্রের পরবর্তী পর্বে থাকছে:
নবীজির ﷺ বৈবাহিক জীবনের বাস্তবতা এবং এর বিরুদ্ধে উত্থাপিত সন্দেহ-সমালোচনার আলোকপাত।

🗓️ ৯ আগস্ট, শনিবার | দুপুর ২টা
📍 গেস্টরুম, সৈয়দ মুজতবা আলী হল

#সীরাত #নবীজিরজীবন ্বীনি_পরিবার

Address

Shajalal University Of Science And Technology, Akhalia
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BBA দ্বীনি পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share