BCP Media Live

BCP Media Live বারহাল ছাত্র পরিষদের মিডিয়া আপডেট, লাইভ সম্প্রচার করা এই পেইজের লক্ষ্য।
এটি অফিশিয়াল পেইজ। SR মিডিয়া সৌজন্য লাইভ সম্প্রচার করা হয়।

18/09/2025
✨ বারহাল ছাত্র পরিষদ কার্যালয় প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি ✨বারহাল ছাত্র পরিষদ
07/09/2025

✨ বারহাল ছাত্র পরিষদ কার্যালয় প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি ✨
বারহাল ছাত্র পরিষদ

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে, আমাদের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম ড. ছদিওল এম এস ইকবাল সাহেব গত ২৪ আ...
27/08/2025

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে, আমাদের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম ড. ছদিওল এম এস ইকবাল সাহেব গত ২৪ আগস্ট ২০২৫, রোজ রবিবার ইন্তেকাল করেছেন।
উনার স্মরণে বারহাল ছাত্র পরিষদ আয়োজন করতে যাচ্ছে স্মরণ সভা ও দোয়া মাহফিল।

উক্ত আয়োজনে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হলো।
📅 তারিখ ও সময়: ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, বাদ আসর
📍 স্থান: বারহাল ছাত্র পরিষদ কার্যালয়

বারহাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র লাগবে তা ...
26/08/2025

বারহাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র লাগবে তা হলো:
1️⃣ এসএসসি পাসের মূল মার্কশিট (১ কপি)
2️⃣ এসএসসি পাসের মূল মার্কশিটের ফটোকপি (১ কপি)
3️⃣ প্রশংসাপত্রের ফটোকপি (১ কপি)
4️⃣ জন্মনিবন্ধনের ফটোকপি (১ কপি)
5️⃣ সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২ কপি)

🗓 ভর্তি তারিখ: ০৭/০৯/২০২৫ থেকে ১১/০৯/২০২৫

বারহাল ছাত্র পরিষদের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

24/08/2025

"বারহাল ছাত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ড. ছদিওল ইকবালের জানাজা থেকে ভিডিওচিত্র।"
ভিডিও : সংগৃহীত

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস 📸এই দিনে বারহাল ছাত্র পরিষদ-এর টপ টেন ছবির একটি শেয়ার করা হলো।আপনার কাছে যদি সুন্দর কোনো ছবি থাক...
19/08/2025

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস 📸
এই দিনে বারহাল ছাত্র পরিষদ-এর টপ টেন ছবির একটি শেয়ার করা হলো।
আপনার কাছে যদি সুন্দর কোনো ছবি থাকে, তবে কমেন্টে শেয়ার করুন। ✨

বারহাল ছাত্র পরিষদ

🎯 ছাত্রজীবনে সময়কে কাজে লাগাতে চাইলে একটি স্কিল শিখে ফেলুন — ডিজিটাল লিটারেসি।কম্পিউটার চালানো, মাইক্রোসফট অফিস, গুগল ডক...
06/08/2025

🎯 ছাত্রজীবনে সময়কে কাজে লাগাতে চাইলে একটি স্কিল শিখে ফেলুন — ডিজিটাল লিটারেসি।
কম্পিউটার চালানো, মাইক্রোসফট অফিস, গুগল ডকস, ইমেইল ব্যবহার— এসব এখন শুধু বাড়তি যোগ্যতা নয়, বরং প্রয়োজন।
নিজেকে সময়ের উপযোগী করে তুলুন।

#স্কিল_ডেভেলপমেন্ট #ছাত্র_পরিষদ #বারহাল
বারহাল ছাত্র পরিষদ

বারহাল ছাত্র পরিষদের মানববন্ধন নিয়ে পত্রিকার নিউজ
05/08/2025

বারহাল ছাত্র পরিষদের মানববন্ধন নিয়ে পত্রিকার নিউজ

27/04/2025

বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল অবশ্যই শিখবেন:

১. *ইংরেজি ভাষার দক্ষতা* – ইংরেজিতে ভালো হলে বিশ্বের যেকোনো জায়গায় আপনি সুযোগ পেতে পারবেন।

২. *কমিউনিকেশন স্কিল* – কথায়, লেখায় এবং অন্যদের সাথে সম্পর্ক গড়তে সক্ষম হতে হবে। কীভাবে বললে অন্যরা গুরুত্ব দিবে, সেটা শিখুন।

৩. *পাবলিক স্পিকিং-এর ভয় কাটানো* – ৮০% মানুষ পাবলিক স্পিকিংয়ে ভয় পায়। নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই ভয় কাটানো জরুরি।

এই ৩টি স্কিল অর্জন করা বিশ্ববিদ্যালয়ের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো না শিখলে পরবর্তীতে শেখা কঠিন হয়ে যেতে পারে।
©Mahir

বারহাল ছাত্র পরিষদ — এটা কেবল একটা সংগঠনের নাম নয়, এটা একটা আবেগ, একটা দায়বদ্ধতা।আর এই সংগঠনের প্রাণ হচ্ছে আমাদের কার্যন...
21/04/2025

বারহাল ছাত্র পরিষদ — এটা কেবল একটা সংগঠনের নাম নয়, এটা একটা আবেগ, একটা দায়বদ্ধতা।
আর এই সংগঠনের প্রাণ হচ্ছে আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা —
যারা প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে নীরবে, কিন্তু দৃঢ়ভাবে।

তোমরা এসেছো দায়িত্ব নিতে, পাশে দাঁড়াতে, আলোর পথ দেখাতে।
কারো জন্য একটা বই, কারো জন্য একটা ভরসার কথা — সেটাই তোমাদের কাজ।
দেখাতে নয়, বদলাতে এসেছো। শুনতে এসেছো, বলতে নয়।

সমালোচনা আসবেই, বাঁধাও আসবে —
কারণ যারা কিছু করে, আলো জ্বালে, তাদের পথই বেশি পরীক্ষা নেয়।
তোমাদের নিষ্ঠা, একতা আর সাহসই আজ বারহালের শিক্ষার্থীদের আশার বাতিঘর।

চলো এগিয়ে যাই একসাথে —
স্বপ্নকে বাস্তব করার সাহস নিয়ে,
নিজের সীমা ছাড়িয়ে গিয়ে বারহালের মুখ উজ্জ্বল করতে।

"এখানে সবাই ছাত্র, নেই বিভেদ কোনো,চেষ্টা আর নিষ্ঠায় এক সুরে বাঁধা মন।পরিষদের কাজে মিলেছে হাত,দায়িত্ব আর ভালোবাসায় গড়া আম...
20/04/2025

"এখানে সবাই ছাত্র, নেই বিভেদ কোনো,
চেষ্টা আর নিষ্ঠায় এক সুরে বাঁধা মন।
পরিষদের কাজে মিলেছে হাত,
দায়িত্ব আর ভালোবাসায় গড়া আমাদের পথ।
পদ-পদবী নয়, কাজেই পরিচয়,
একতাই শক্তি—এটাই আমাদের বিশ্বাসের আলোয়।"

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when BCP Media Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share