12/03/2025
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে গত ৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দে, “স্টুডেন্টস এসোসিয়েশন অব হযরত ওমর ফারুক (রা.) একাডেমি” কর্তৃক ‘ইফতার মাহফিল’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন সফল হওয়ার সকল অবদান আমাদের সবার– আমাদের সাবেকদের, আমাদের প্রবাসীদের, আমাদের বর্তমান শিক্ষার্থী ভাইদের।
ইতিপূর্বে আমরা জেনেছি যে, নির্ধারণ করা বাজেটের কমপক্ষে আড়াইগুণ টাকা বেশি উঠেছে। ফলশ্রুতিতে আমরা আয়োজনের পরিসরও বড় করেছি। কিন্তু, তারপরও ফান্ডে অনেক টাকা রয়ে গেছে। আজ বাদ মাগরিব, একাডেমি প্রাঙ্গণে এক সাধারণ সভার মাধ্যমে “ইফতার মাহফিল” এর ফান্ডের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ করা হয়। আফসার আহমেদের (২০১৩) সভাপতিত্বে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন– বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ভাইয়েরা। যারা উপস্থিত হতে পারেন নি তাদের জ্ঞাতার্থে আয়-ব্যায়ের হিসাব-নিকাশ আমরা গ্রুপে প্রকাশ করছি।
সর্বমোট ডোনেশন উঠেছে : ৯৬,৭৪৪ টাকা (ছিয়ানব্বই হাজার সাতশত চুয়াল্লিশ টাকা)।
সর্বমোট খরচ :
৭৮,৫১৯ টাকা (আটাত্তর হাজার পাঁচশত উনিশ টাকা)।
ফান্ডে বর্তমানে টাকা আছে : ১৮,২২৫ টাকা (আটারো হাজার দুইশত পঁচিশ টাকা)।
উল্লেখ্য, মোহন ভাই ও নূর-ই-রাইহান ভাইয়ের পূর্বের পরামর্শক্রমে ফান্ডের অবশিষ্ট টাকা একাডেমির দুস্থ কয়েকজন শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ধন্যবাদ।
১২ই মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ।