13/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আজ শনিবার (১৩ জুন) রাত ১:৩০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে সিলেট-৫ আসনের উন্নয়নে অবদানের পাশাপাশি তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাসহ একাধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অনন্য ভূমিকা রেখে গেছেন।
নামাজ-এ-জানাজা:আজ শনিবার, ১৩ জুন বিকাল ৪:০০ ঘটিকায় তাঁর নিজ বাড়ি সংলগ্ন কানাইঘাটের তালবাড়ী 'জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া মাদ্রাসা' প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।