Red Crescent Youth, Sylhet Polytechnic Institute

Red Crescent Youth, Sylhet Polytechnic Institute Bangladesh Red Crescent Society (BDRCS)

আলহামদুলিল্লাহ যুব রেড ক্রিসেন্ট,  সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর  ব্লাড ডোনার করিডোর এর ডাকে সারা দিয়ে একজন মুমূর্ষু রোগ...
11/08/2026

আলহামদুলিল্লাহ যুব রেড ক্রিসেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্লাড ডোনার করিডোর এর ডাকে সারা দিয়ে একজন মুমূর্ষু রোগীকে ও পজেটিভ (o+) রক্তদানের মধ্যে দিয়ে লাল ভালোবাসা দিলেন যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর যুব সদস্য রবিউল হাসান ।
যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে এক ব্যাগ লাল ভালোবাসা দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
ভালোবাসা নিরন্তর। ❤


২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ❤️আজকের এই সাফল্য শুধু ...
10/08/2026

২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ❤️

আজকের এই সাফল্য শুধু একটি ফলাফল নয়—এটি তোমাদের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের প্রথম স্বীকৃতি।
এখন সময় সেই স্বপ্নকে আরও বড় করে দেখার, নতুন কিছু শেখার এবং নিজের ভবিষ্যৎকে নিজের হাতেই গড়ে তোলার। ⚙️✨

আর যারা প্রত্যাশিত ফলাফল পাওনি—মনে রেখো, একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার সামর্থ্যের শেষ কথা নয়।
ভুল থেকে শেখো, আবার শুরু করো, আরও শক্তভাবে এগিয়ে চলো। কারণ প্রতিটি অসম্পূর্ণ অধ্যায়ের পরেই লেখা হয় নতুন সাফল্যের গল্প। 🌱

তোমাদের স্বপ্ন হোক বড়, পথচলা হোক দৃঢ়, আর ভবিষ্যৎ হোক আলোকিত। 🌟

যুব রেড ক্রিসেন্ট,
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

Sylhet Govt. Polytechnic Institute
Bangladesh Red Crescent Society(BDRCS)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষা–২০২৬-এর সকল পরীক্ষার্...
05/08/2026

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষা–২০২৬-এর সকল পরীক্ষার্থীর প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
তোমাদের প্রতিটি উত্তরপত্রে ফুটে উঠুক পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ছাপ। প্রতিটি মুহূর্ত হোক সঠিক সিদ্ধান্তের, প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিক কাঙ্ক্ষিত সাফল্যের পথে। মহান আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা সহজ করুন এবং প্রত্যেককে সর্বোত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন। 🤲
তোমাদের আজকের নিষ্ঠাই গড়ে তুলবে আগামী দিনের দক্ষ প্রকৌশলী ও সমৃদ্ধ বাংলাদেশ। 🇧🇩

শুভকামনায় —
যুব রেড ক্রিসেন্ট
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ❤️🤍

Sylhet Govt. Polytechnic Institute
Bangladesh Red Crescent Society(BDRCS)
Sylhet Red Crescent Youth

শুভ_জন্মদিন🎂🎉আজ আমাদের যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সব টিম ২ (কুশিয়ারা)  এর ডেপুটি সাব টিম ল...
05/08/2026

শুভ_জন্মদিন🎂🎉
আজ আমাদের যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সব টিম ২ (কুশিয়ারা) এর ডেপুটি সাব টিম লিডার-২, শওকতুল ইসলাম এর শুভ জন্মদিন🎂
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক আপনার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকুন সমাজসেবায় হাজার বছর ধরে।

যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।💗

✨ স্বপ্ন থেকে অর্জন, অর্জন থেকে অনুপ্রেরণা। ✨সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যুব রেড ক্রিসেন্ট পরিবারের জন্য আজ গর্ব...
05/08/2026

✨ স্বপ্ন থেকে অর্জন, অর্জন থেকে অনুপ্রেরণা। ✨
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যুব রেড ক্রিসেন্ট পরিবারের জন্য আজ গর্বের একটি দিন।
আমাদের গর্বিত সাবেক সাব-টিম লিডার (সাব-টিম-২) মোঃ রনি মিয়া এবং সাবেক যুব সদস্য মোঃ হাসানুজ্জামান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)–এ ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
তাদের এই সাফল্য প্রমাণ করে—নিষ্ঠা, অধ্যবসায় ও ধারাবাহিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি আমাদের পুরো যুব রেড ক্রিসেন্ট পরিবারের জন্যও গর্ব ও অনুপ্রেরণার।
তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফল শিক্ষাজীবন এবং দেশসেবায় গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
🌹 যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ❤️🤍

Sylhet Govt. Polytechnic Institute

শুভ_জন্মদিন🎂🎉আজ আমাদের যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সব টিম ৪ এর ডেপুটি সাব টিম লিডার-১, মাসুম...
04/08/2026

শুভ_জন্মদিন🎂🎉
আজ আমাদের যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সব টিম ৪ এর ডেপুটি সাব টিম লিডার-১, মাসুম পারভেজ এর শুভ জন্মদিন🎂
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক আপনার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকুন সমাজসেবায় হাজার বছর ধরে।

যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।💗

শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালন ও যথাযথ পরিচর্যায় উৎসাহিতকরণ বিষয়ক এক আলোচনা সভা আজ দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট সরকারি প...
28/07/2026

শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালন ও যথাযথ পরিচর্যায় উৎসাহিতকরণ বিষয়ক এক আলোচনা সভা আজ দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এতে যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যুব সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পোষ্য প্রাণীর সঠিক পরিচর্যা, দায়িত্বশীল পালন ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

শুভ_জন্মদিন🎂🎉আজ আমাদের যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সব টিম ৪ এর ডেপুটি সাব টিম লিডার -২ ,কে এ...
26/07/2026

শুভ_জন্মদিন🎂🎉
আজ আমাদের যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সব টিম ৪ এর ডেপুটি সাব টিম লিডার -২ ,কে এম আব্দুল্লাহ হারুন হা-মিম এর শুভ জন্মদিন🎂
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক আপনার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকুন সমাজসেবায় হাজার বছর ধরে।

যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।💗

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত 'রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্...
14/07/2026

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত 'রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ' সফলভাবে সম্পন্ন হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং জীবন রক্ষাকারী বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠার দ্বি-বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল হক চৌধুরী, সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রিহান উদ্দিন, অধ্যক্ষ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল চৌধুরী, উপাধ্যক্ষ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তাঁরা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ফখরুল ইসলাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিকস বিভাগ, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটএর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন-চার্জ জনাব বিমল চন্দ্র দাস ও সহকারী ইন-চার্জ জনাব জাকারুল্লাহ স্যার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের যুব কার্যকরী কমিটির যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে প্রশিক্ষক, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সকল অংশগ্রহণকারীর আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

মানবতার সেবায়, সবসময় পাশে। ❤️🤍

আয়োজনে: যুব রেড ক্রিসেন্ট, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

Bangladesh Red Crescent Society(BDRCS)
Sylhet Polytechnic Institute
Sylhet Red Crescent Youth

Bangladesh Red Crescent Society(BDRCS)
12/07/2026

Bangladesh Red Crescent Society(BDRCS)

Urgent support is needed for families affected by the ongoing floods and landslides across Bangladesh.

Bangladesh Red Crescent Society(BDRCS) volunteers are working on the ground to provide emergency relief, food, safe drinking water, first aid, evacuation assistance, and shelter support to vulnerable communities. Your contribution can help us reach more families in need.

Donate now via bKash: https://donation.bkash.com/en/brcs/donate

Donate via Cards: https://invoice.sslcommerz.com/invoice-form?&refer=622F09296EBEA

📞 For more information and assistance, call: 16226 (toll free)
🕘 Hotline hours: Every day from 9:00 AM to 4:00 PM.
📧 Email: [email protected]

Every donation can make a life-saving difference.

Address

Technical Road, Dakhsin Surma, Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, Sylhet Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share