Al Falah Foundation

Al Falah Foundation Donate For The Almighty's Pleasure....

21/08/2026

আল ফালাহ ফাউন্ডেশন এর বিগ প্রোজেক্ট চারিগ্রাম মোহাম্মদিয়া জামে মসজিদ।
আলহামদুলিল্লাহ
#মসজিদ
#জকিগঞ্জ
ালাহ_ফাউন্ডেশন
#সিলেট
#ইউএসএ

04/08/2026

আল-ফালাহ ফাউন্ডেশন অব সিলেট এর একটি বিগ প্রোজেক্ট চারিগ্রাম মোহাম্মদিয়া জামে মসজিদ। আলহামদুলিল্লাহ অল কাজ কমপ্লিট।

আলহামদুলিল্লাহ!আজ ১১ জুলাই ২০২৬ থেকে আল-ফালাহ ফাউন্ডেশন অব সিলেট-এর বিগ প্রজেক্ট চারিগ্রাম মোহাম্মদিয়া জামে মসজিদ-এর কাল...
11/07/2026

আলহামদুলিল্লাহ!
আজ ১১ জুলাই ২০২৬ থেকে আল-ফালাহ ফাউন্ডেশন অব সিলেট-এর বিগ প্রজেক্ট চারিগ্রাম মোহাম্মদিয়া জামে মসজিদ-এর কালারিং (রং করার) কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আল্লাহ তাআলার অশেষ রহমতে ধাপে ধাপে তাঁর ঘরের নির্মাণকাজ এগিয়ে চলেছে। এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। মহান আল্লাহ যেন দ্রুততম সময়ে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করার তাওফিক দান করেন—সবার কাছে এ দোয়া কামনা করছি।
আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতাই এ মহতী কাজের সবচেয়ে বড় শক্তি। আসুন, আল্লাহর ঘর নির্মাণে যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ, এই সদকায়ে জারিয়ার সওয়াব দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।
🤲 সহযোগিতার জন্য যোগাযোগ:
📞 ০১৭৭২-৯৯৫৩৭৪
"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর নির্মাণ করেন।" (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
আল্লাহ তাআলা সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও দোয়াকারীদের উত্তম প্রতিদান দান করুন এবং এই মসজিদকে কবুল করুন। আমীন।

04/07/2026

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ

শুকরান লাকা ইয়া রব।
04/07/2026

শুকরান লাকা ইয়া রব।

15/04/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

15/04/2026

আলহামদুলিল্লাহ 🤲
আল ফালাহ ফাউন্ডেশন এর বিশেষ প্রজেক্ট “ব্রিজ/কালভার্ট” নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ইতোমধ্যে দুই পাশের কলাম ও গার্ডওয়াল দৃশ্যমান হয়েছে, যা আমাদের অগ্রগতির স্পষ্ট প্রমাণ।

এই সেতুটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে, ইনশাআল্লাহ।
মানবসেবার এই মহৎ কাজে আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

আসুন, সবাই মিলে এই কল্যাণমূলক কাজকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিই।
আল্লাহ তায়ালা যেন এই কাজকে কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমীন 🤲

যোগাযোগ ০১৭৭২ ৯৯৫৩৭৪ বিকাশ পর্সোনাল।

আলহামদুলিল্লাহ 🤲আল ফালাহ ফাউন্ডেশন এর বিশেষ প্রজেক্ট “কালভার্ড” এর কাজ বর্তমানে সফলভাবে চলমান। মানবসেবার এই উদ্যোগের অংশ...
12/04/2026

আলহামদুলিল্লাহ 🤲

আল ফালাহ ফাউন্ডেশন এর বিশেষ প্রজেক্ট “কালভার্ড” এর কাজ বর্তমানে সফলভাবে চলমান। মানবসেবার এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট জেলার বালাগঞ্জ থানার গহরপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু/কালভার্ড নির্মাণ করা হচ্ছে।

প্রায় ২৫ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থের এই ব্রিজটি স্থানীয় মানুষের বহুদিনের কষ্ট লাঘব করবে, ইনশাআল্লাহ। বর্ষাকালে চলাচলের দুর্ভোগ, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সমস্যা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কষ্ট—সবকিছুর একটি স্থায়ী সমাধান হবে এই সেতু।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের অবজারভেশন টিম।

আমরা বিশ্বাস করি, আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে খুব শীঘ্রই কাজটি সম্পূর্ণ করা সম্ভব হবে।এই সেতুটি হবে এলাকার মানুষের জন্য এক নতুন আশার আলো।

সকলের কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি—আল্লাহ যেন এই কাজকে কবুল করেন এবং যারা এতে সহযোগিতা করছেন তাদের উত্তম প্রতিদান দান করেন। 🤲

আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে একটি স্থায়ী সাদাকায়ে জারিয়া।আসুন, সবাই মিলে এই মানবিক কাজে শরিক হই।

08/04/2026

আলহামদুলিল্লাহ 🤲
চারিগ্রাম জামে মসজিদের ফ্লোর টাইলসের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এটি আমাদের সবার জন্য একটি আনন্দের ও বরকতময় মুহূর্ত। দীর্ঘদিনের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

এই পবিত্র কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

আল্লাহ তাআলা যেন এই খেদমতকে কবুল করেন এবং যারা এতে অংশগ্রহণ করবেন, সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমিন 🤲
যোগাযোগ ০১৭৭২ ৯৯৫৩৭৪

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Falah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share