18/02/2026
✨ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ✨
🤝 হেন্ডস টু হোল্ড চ্যারিটি গ্রুপ এর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
রমজান মানেই আত্মশুদ্ধি, সহমর্মিতা আর ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা। সেই চেতনা থেকেই আমরা চেষ্টা করেছি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে—তাদের মুখে একটু হাসি ফোটাতে। 🥰
প্রথমেই দেশ ও প্রবাসে অবস্থানরত আমাদের সকল ভাই ও বোনদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যারা নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—আল্লাহ তায়ালা আপনাদের এই দান কবুল করুন, আপনাদের রিজিক বৃদ্ধি করুন এবং উত্তম প্রতিদান দান করুন। 🤲✨
আমাদের একটাই চাওয়া—অসহায় মানুষের পাশে থাকতে পারা এবং তাদের অন্তরের দুয়া পাওয়া। সেই দুয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনাদের অব্যাহত সহযোগিতা ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমরা আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারব।
আমাদের জন্য দোয়া করবেন, যেন এই মানবতার পথে আমরা সবসময় অটল থাকতে পারি। 🌙💚
#রমজান_কার্যক্রম
#মানবতার_হাত
#দুয়া_চাই