03/06/2026
শোক বার্তা 🖤
সিলেট রানিং, হাইকিং ও ফিটনেস কমিউনিটির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় আজাদ ভাই (Md. Azad Uddin) আজ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আর্মি আইবিএ হাইকিং এন্ড ট্রেকিং ক্লাব সিলেট এবং এআইবিএ সিলেট ন্যাশনাল হাফ ম্যারাথন পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।