Shaikh-e Fulbari Foundation

Shaikh-e Fulbari Foundation Shaikh-e Fulbari Foundation is a social organization to spread the thought of famous Islamic thinker Allama Abdul Motin Chowdhury Shaikh-e Fulbari
(1)

27/05/2026
01/05/2026

**Special Announcement**

Assalamu Alaikum,

Mr. Muhammad Akkas Khan, Chairman of the Sayera Siddik Foundation (a welfare organisation), has been nominated as an Adviser to the Allama Abdul Motin Chowdhury Shaikh-e-Fulbari (RA) Foundation.
We extend our best wishes for cooperation, peace, welfare, and prosperity to all.

Signed by:
Moulana Hassan Ahmed Chowdhury
Chairman

Moulana Syed Mahmudul Hasan
Secretary General
Allama Abdul Motin Chowdhury Shaikh-e-Fulbari (RA) Foundation
Fulbari, Golapgonj, Sylhet

*বিশেষ বিজ্ঞপ্তি*

ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশন ( একটি জনকল্যাণমূলক সংস্থা) এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আক্কাছ খান কে আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী রহঃ ফাউন্ডেশন এর উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে।
সবার সহযোগিতা, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

স্বাক্ষর ক্রমে
মাওলানা হাসসান আহমদ চৌধুরী
চেয়ারম্যান

মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান
সাধারণ সম্পাদক
আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী রহঃ ফাউন্ডেশন
ফুলবাড়ী
গোপালগঞ্জ
সিলেট

*We extend a warm invitation for you to attend the gathering
25/04/2026

*We extend a warm invitation for you to attend the gathering

14/04/2026

আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী রহঃ এর আলো ছড়ানো পথে যেন হাঁটতে পারি প্রজন্ম থেকে প্রজন্ম।👏🏻
https://www.facebook.com/share/v/1CiVNYfQRp/?mibextid=wwXIfr

চলে গেলেন ইলমে দ্বীনের এক  উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আব্দুছ  ছালাম শায়থে বাগরখলী রাহমতুল্লাহি আলাইহি ।   ইন্না লিল্লা...
28/01/2026

চলে গেলেন ইলমে দ্বীনের এক উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আব্দুছ ছালাম শায়থে বাগরখলী রাহমতুল্লাহি আলাইহি ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

হযরত শায়খ বাগরখলী রহঃ ছিলেন খলিফায় মাদানি আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী রাহমাতুল্লাহির একজন জলিল ক্বদর খলিফা এবং উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ আল্লামা নূরউদ্দিন শায়খে গহরপুরী রাহমাতুল্লাহির স্নেহ ভাজন ছাত্র। উল্লেখ্য যে,হযরত গহরপুরী রহ শায়খে ফুলবাড়ী রহঃ এর ছাত্র ছিলেন। বাঘা মাদ্রাসায় অধ্যয়নকালে ক্বাফিয়া নামক কিতাব পড়েন।
শায়খে বাগরখলী রহঃ ছিলেন একজন বুজুর্গ আলেম দ্বীন। তাঁর তাক্বওয়া পরহেজগারি ছিল অত্যন্ত উঁচু পর্যায়ের। ‘৮০ এর দশকে রমজান শরীফে তিনি শায়খে ফুলবাড়ী রহঃ বাড়ীর মসজিদ তারাবি নামাজ পড়ান, পুরো রমজান মাস গভীর মুজাহাদা মুশাহাদায় নিমগ্ন থাকেন এবং শেষ দশকে ইতিকাফ করেন। ইতিকাফরত অবস্থায় রমজানের শরীফের ২৭ রাতে আধ্যাত্মিক ইজাজত প্রাপ্ত হন।

শায়খে বাগরখলী রহ. তাঁর পুরো জীবন কুরআন ও সুন্নাহর খেদমতে ব্যয় করেছেন। দ্বীনি ইলমের প্রচার ও প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়। উস্তাদ ও মুর্শিদ শায়খে ফুলবাড়ী রহঃ এর ওসিয়তক্রমে ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন গোলাপগঞ্জের হেতিমগন্জে জামেয়া ইসলামিয়া মতিনিয়া। তিনি অসংখ্য তালিবে ইলমকে দ্বীনি শিক্ষায় গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন। সেই লক্ষ্যে জামেয়া ইসলামিয়া মতিনিয়া ছাড়াও বিভিন্ন যায়গায় প্রতিষ্ঠা করেন নুরানী মক্তব- মাদরাসা। তাঁর হাত ধরে তৈরি হওয়া বহু আলেম আজ দেশে ও বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।
তাঁর ইখলাস, তাকওয়া, সহজ-সরল জীবনধারা ও ছাত্রদের প্রতি দরদ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
পরিশেষে ইহজগতের মহব্বত ত‍্যাগ করে রফিক্বে আ’লার ডাকে সাড়া দিয়ে মংগলবার ২৭শে জানুয়ারি ২০২৬ ইংরেজি মোতাবেক ৮ই শাবান ১৪৪৭ হিজরি দুপুর ১১.৫০ মিনিটে হযরত শায়থে বাগরখলী রহ. আমাদের থেকে চিরবিদায় নেন।
আমরা তাঁর ইন্তেকালে শায়খে ফুলবাড়ী (রহঃ) ফাউন্ডেশনে পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
দোয়া করি আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, মুরিদ মুহিব্বিহিনসহ সংশ্লিষ্ট সকলকে সবরে জামিল দান করুন।
আমিন।

আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত ঃনিভে গেল এক মহা প্রদীপ!চলে গেলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া!ইন্নালিল্লাহি ওয়াইন্না ...
30/12/2025

আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত ঃ

নিভে গেল এক মহা প্রদীপ!
চলে গেলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া!
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!
দেশ হারালো এক মহান দেশপ্রেমিক নেত্রীকে!
তিনি দেশপ্রেম, সততা, উদারতার জন্য ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন ।
দোয়া করি আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন। আমিন

A great lamp has gone out!
The uncompromising leader Begum Khaleda Zia has passed away!
Innalillahi wa inna ilaihi raji'un!
The country has lost a great patriotic leader!
She will be unforgettable in history for her patriotism, honesty, and generosity.
I pray that Allah Almighty will forgive her and grant her the highest place in Paradise. Amen

শরীফ উসমান হাদীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।দোয়া করি -.আল্লাহ তা’আলা শরীফ উসমান হাদীকে জান্নাতুল ফিরদাউস দান করুন।শো...
18/12/2025

শরীফ উসমান হাদীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।দোয়া করি -.আল্লাহ তা’আলা শরীফ উসমান হাদীকে জান্নাতুল ফিরদাউস দান করুন।শোকাহত পরিবার পরিজনকে ধর্য্যধরার তাওফিক দিন। আমিন

উত্তরা বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের জন্য দোয়া করছি—আল্লাহ তায়ালা যেন তাঁদে...
22/07/2025

উত্তরা বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের জন্য দোয়া করছি—আল্লাহ তায়ালা যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন।

রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ
19/02/2025

রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খ ফুলবাড়ী রাহ. ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টার শাহজালাল জামে মসজিদ ইউ...
09/04/2024

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খ ফুলবাড়ী রাহ. ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টার শাহজালাল জামে মসজিদ ইউ কে এর সম্মানিত মুসল্লিদের সহযোগীতায় দুস্থ ও অসহায় পরিবাররের মধ্যে নগদ অর্থ প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা ও ততত্বাবধানে ছিলেন শায়খ ফুলবাড়ী রাহ.ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শায়খুল ইসলাম একাডেমীর পরিচালক শায়খ মাওলানা হাসসান আহমদ চৌধুরী।

28/03/2024

*সাদকাতুল ফিতর**
আদায়ের পদ্ধতি ও বিধানঃ

ঈদুল ফিতরের অন্যতম আমল হলো সদকাতুল ফিতর৷ নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ঈদের দিন যারাই নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে৷

সদকাতুল ফিতর সংক্রান্ত হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে, পাঁচ ধরণের খাদ্যদ্রব্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হতো৷ খেজুর, কিসমিস, পনির, জব এবং গম দিয়ে৷

খেজুর, পনির, জব এবং কিসমিস দিয়ে প্রদান করলে এক সা তথা তিন কেজি ৩০০ গ্রাম প্রদান করতে হবে৷ আর গম দিয়ে প্রদান করলে আধা সা তথা দেড় কেজি ১৫০ গ্রাম প্রদান করতে হবে৷

আবু সাঈদ খুদরী রা. বলেন, আমরা সদকাতুল ফিতর আদায় করতাম এক ‘সা’ খাদ্য দ্বারা অথবা এক ‘সা’ যব অথবা এক ‘সা’ খেজুর, কিংবা এক ‘সা’ পনির বা এক ‘সা’ কিসমিস দ্বারা। আর এক ‘সা’-এর ওজন ছিল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‘সা’ অনুযায়ী। (মুয়াত্তা মালেক পৃ.১২৪; আল ইসতিযকার, হাদিস ৫৮৯, ৯/৩৪৮)

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে কোন বস্তু দ্বারা প্রদান করা হতো, সেটার একটা তালিকা আমরা এ হাদিস থেকে জানতে পারলাম৷

এখন প্রশ্ন হলো, যদি আমরা খাদ্য না দিয়ে মূল্য প্রদান করি, তাহলে সদকাতুল ফিতর আদায় হবে কিনা? অবশ্যই হবে৷ কারণ, সাহাবায়ে কেরাম যেমন খাদ্যদ্রব্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন, তেমনভাবে মূল্য দিয়েও আদায় করেছেন৷

ইমাম বুখারি রহ. হজরত মুয়ায (রা.) এর বক্তব্য উল্লেখ করেছেন বুখারি শরিফে। তিনি ইয়ামানবাসীকে বলেন-
তোমরা তোমাদের সদকার মধ্যে কাপড় নিয়ে এসো খাদ্য দ্রব্যাদির স্থলে। সেটা তোমাদের জন্য অধিকতর সহজ এবং মদিনার সাহাবিদের জন্য অধিক উপযোগী।(বুখারি, হাদিস নং, ১১৪৭.শায়খ যুহাইর বিন নাসের তাহকিককৃত)

এ হাদিস একটু ভালভাবে খেয়াল করুন৷ সদকার ক্ষেত্রে ইয়ামানবাসীকে খাদ্যদ্রব্যের জায়গায় কাপড় আনার নির্দেশ দিয়েছেন মুয়াজ বিন জাবাল (রা.)৷ কারণ, তখন সাহাবায়ে কেরামের খাদ্যের চেয়ে কাপড়ের প্রয়োজন ছিল বেশি৷

ইমাম আবু হানিফা (রহ.) এটাই বলেছেন। ইয়ামানবাসীর জন্য কাপড় ছিলো অধিকতর সহজ এবং উপযোগী, এজন্য তিনি সেটার নির্দেশ দিয়েছেন। আর বর্তমান যুগে টাকা অধিকতর সহজ এবং উপযোগী, এজন্য ফিকহে হানাফি অনুসারে টাকা দ্বারা সদকায়ে ফিতর প্রদান করা উত্তম।

আতা (রহ.) উমর (রা.) থেকে বর্ণনা করেন, উমর (রা.০ সদকার ক্ষেত্রে টাকা ইত্যাদি গ্রহণ করতেন।(মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস নং, ১০৫৩৯. শায়খ মুহাম্মাদ আওয়ামা দা.বা. তাহকিককৃত)

যুহাইর বলেন, আমি আবু ইসহাককে বলতে শুনেছি, তিনি বলেন, আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, তারা রমজানের সদকাতে খাদ্যের মূল্য পরিমাণ দিরহাম আদায় করেছেন।(মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস নং, ১০৪৭২. শায়খ মুহাম্মাদ আওয়ামা দা.বা. তাকিককৃত)

এ হাদিসের বর্ণনাকারী আবু ইসহাক সাবিয়ি (রা.) হলেন প্রসিদ্ধ তাবেয়ী৷ তিনি স্পষ্ট বর্ণনা করছেন যে, সাহাবায়ে কেরাম টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করেছেন৷

প্রসিদ্ধ তাবেয়ি হাসান বসরি (রহ.) এর ফতোয়া দেখুন, তিনি বলেন, সদকায়ে ফিতর দিরহাম দ্বারা প্রদান করতে কোন সমস্যা নেই। ।(মুসান্নাফে ইবনে আবি শায়বা, ১০৪৭১)

কুররা (রহ.) বলেন, আমাদের নিকট উমর বিন আব্দুল আজীজ (রহ.০ এর চিঠি এসেছে যে, সদকাতুল ফিতরের ক্ষেত্রে প্রত্যেক মানুষ থেকে নিসফে সা’ খাবার অথবা অর্ধেক দিরহামের মূল্য গ্রহণ করা হবে।( মুসান্নাফে ইবনে আবি শায়বা, ১০৪৭০)

ইমাম বুখারি (রহ.) এর অন্যতম শিক্ষক হলেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা৷ তিনি তার জগদ্বিখ্যাত হাদিসের বই "মুসান্নাফে ইবনে আবি শায়বাহ" এর জাকাত অধ্যায়ে সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করা সংক্রান্ত একটি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন এবং পাঁচটি হাদিস এনে প্রমাণ করেছেন যে,সাহাবায়ে কেরাম টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করেছেন৷

বর্তমান যুগে মানুষের সবচেয়ে বেশি চাহিদা হলো টাকা৷ এজন্য টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে মানুষ তার যে কোন প্রয়োজন পূর্ণ করতে পারবে৷ আসুন, টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করি৷

Address

Fulbari, Golapgonj
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Shaikh-e Fulbari Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shaikh-e Fulbari Foundation:

Share