Al Ihsan Foundation

Al Ihsan Foundation Non profitable organization, work for dawah and poors

29/12/2025
আমরা ইফতারে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করছি। এই রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সওয়াব অর্জন ...
09/03/2025

আমরা ইফতারে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করছি। এই রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সওয়াব অর্জন করুন। আপনার দানকরা টাকা দিয়ে আমরা কিছু অসহায় মানুষদের একদিন ইফতার করাবো। ইন শা আল্লাহ। ☝️

• টাকা পাঠান এই নম্বরেঃ
~ বিকাশঃ ০১৭৯৩৩২৫৯১০ / ০১৮৪১০৪০৩৭৮
~ নগদঃ ০১৭৯৩৩২৫৯১০

•যেকোনো তথ্য জানার জন্য এই নম্বরে কল করুন অথবা ওয়াটসআপে টেক্সট করুনঃ
~ ০১৭৯৩৩২৫৯১০ / ০১৮৪১০৪০৩৭৮

• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রোযা পালনকারীকে ইফতার করায় তার জন্য রোযা পালনকারীর সমপরিমাণ সাওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।
— সহীহ, ইবনু মা-জাহ (১৭৪৬)
— সহীহ, সুনান আত`তিরমিযী (৮০৭)

05/03/2025

আল ইহসান ফাউন্ডেশন – রমজানে রোজাদারদের সহায়তা

আল ইহসান ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা গরিব-দুঃস্থদের সহায়তা, দাওয়াহ প্রচার, এবং দুর্যোগ সহায়তা প্রদান করে। আলহামদুলিল্লাহ গত শীতে দুই ধাপে শীতবস্ত্র বিতরণ ও এন্টি ভ্যালেন্টাইন ক্যাম্পেইন সফলভাবে পরিচালিত হয়েছে।

আমাদের লক্ষ্য:
রমজান মাসে রোজাদারদের ইফতার সরবরাহ এবং মাসিক ইফতারি দেওয়া। আপনার সহায়তা আমাদের জন্য অপরিহার্য।

ফান্ড দিতে পারেন:
বিকাশ / নগদ: 01793325910

যোগাযোগের জন্য:
হেল্পলাইন: 01841040378 / 01793325910
ইমেইল: [email protected]
ঠিকানা: Ronokelly Housing Estate, Boteshwar, Jalalabad Cantonment, Sylhet, Bangladesh
ওয়েবসাইট: alihsanfoundationcom.wordpress.com

আল্লাহ তাআলা আপনাকে উত্তম সওয়াব দান করুন। আপনার সাহায্য আমাদের জন্য অমূল্য!

আসসালামু আলাইকুম।ভাইয়েরা, আমরা মুসলিম। আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা—সবই আল্লাহর দেওয়া এক নিয়ামত। কিন...
12/02/2025

আসসালামু আলাইকুম।
ভাইয়েরা, আমরা মুসলিম। আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা—সবই আল্লাহর দেওয়া এক নিয়ামত। কিন্তু আজ আমরা এক ধরনের মানসিক দাসত্বের মধ্যে পড়ে গেছি। আমরা পশ্চিমা সমাজকে অনুসরণ করতে শুরু করেছি।

*রোজ ডে
*প্রপোজ ডে
*চকলেট ডে
*টেডি ডে
*প্রমিস ডে
*হাগ ডে
*কিস ডে
*ভ্যালেন্টাইন্স ডে

এগুলো কি আমাদের সংস্কৃতি? না বাঙালি হিসেবে এটা আমাদের ঐতিহ্য না মুসলমান হিসেবে?

২০১০ সালের প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিবছর প্রায় ১২ লাখ গর্ভপাত ঘটে। এদের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।

"কিয়ামতের দিন অন্যায় ভাবে নিহত শিশু তার হত্যাকারী ধরবে এবং বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছে।"
(সুনান আন-নাসায়ি, হাদিস:৩৯৮৪)

এটা এমন এক দিনের উদযাপন, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং, এটা সেই সংস্কৃতির অংশ, যেখানে অবৈধ সম্পর্ককে নরমালাইজ করা হয়!

(সূরা ইসরা: ৩২)আল্লাহ তো বলেন—
❝তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেয়ো না, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং খুবই খারাপ পথ।❞

আমরা কি দুনিয়ার ধোঁকায় পড়ে যাব? যারা সত্যিকার ভালোবাসে, তারা তো একদিনের জন্য না, বরং সারাজীবন আল্লাহর হুকুম মেনে একসাথে থাকতে চায়!

তাই আসো, এই "ভ্যালেন্টাইন্স ডে" কে না বলি। সামর্থ থাকলে নিকাহ করি, না থাকলে ধৈর্য ধরি, সিয়াম রাখি। হারাম সম্পর্ক বর্জন করি।

ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উত্তম প্রতিদান দান করবেন।

31/01/2025

হে!...প্রিয় বন্ধু।

আজ তুমি যাদের আইডল মানছো, যাদের দুনিয়ায় সফল দেখছো নিঃসন্দেহে তাদের বেশিরভাগই কাফির, মুশরিক, জাহান্নামি। হাশরের ময়দানে তারা থাকবে অসহায়।

তারা কি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহর
কাছে সুপারিশ করতে পারবে?

তুমি কোথায় তোমাদের যৌবন নষ্ট করছো?

তুমি কি ভুলে গিয়েছ আমাদের সোনালি ইতিহাস?

তুমি কি বুঝতে পারছ না যে তুমি পথভ্রষ্ট?

হারাম রিলেশন, মাদক, পর্নোগ্রাফি, মাস্টারবেশন, বাজে আড্ডা, গান-বাজনা,... এইগুলোই কি জীবন?

একটু ভেবে দেখ...কি লাভ এসব করে?...আল্লাহকে অসন্তুষ্ট করে তুমি কি কখনোই দুনিয়া ও আখিরাতে প্রকৃত সাফল্য অর্জন করতে পারবে?

হে! প্রিয় বন্ধু...চলোনা ফিরে আসি আল্লাহর পথে,...নবীজি (সা.) এর দেখানো রাস্তায়,...আল্লাহকে একটু সন্তুষ্ট করি,...৫ ওয়াক্ত সালাত আদায় করি,...পরকালের জন্য একটু ফিকির করি।

চল!...তওবা করি,...

أسْتَغْفِرُ اللهَ الَّذِي لا إلَهَ إلا هُوَ الحَيُّ القَيُومُ وَأتُوبُ إلَيهِ

"আসতাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুমি আতুবু ইলাইহ্।"

21/01/2025

Save Aafia Siddique by signing this petition:
https://chng.it/WJhJK6S5XN

Remember this Aafia had saw the prophet (SAW) in her dream. She is now suffering unfairly and unjustly an 87 years prison despite no evidence of her involvement.

18/01/2025

ফজরের পর মেসেজটা দেখলাম। বয়স ১৪-১৫ বছর হবে। মারা গেছে।

প্রতিদিন সকালে উঠেই দেখি "আমি মরিনি, বেঁচে আছি"। সারাজীবন এটাই দেখেছি প্রতিটা সকালে।
ফলে, একটা সিদ্ধান্ত মাথায় গেঁথে গেছে। প্রতিদিনের অভিজ্ঞতালব্ধ সিদ্ধান্ত:
"আমি মরি না। আমি প্রতিদিন বেঁচে থাকি।"

জানি, এটা ভুল সিদ্ধান্ত। কিন্তু নিয়মিত অভিজ্ঞতার কারণে মস্তিস্ক ধোঁকা খেয়ে যায়। ভুলে যায়।
পোক্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে, "আমি বেঁচে আছি, থাকবো।"

এইটুকু বিভ্রান্তি আমরা সবাই বুঝি। এক্সপেরিয়েন্স করি। প্রতিদিনের ভ্রান্তিতে আরো ডুবে যাই।
আজ, এক ঘন্টা পরে যে মারা যাবে, সে হসপিটালে থাকলেও এই বিভ্রান্তিতে ভাবতে থাকার কথা,
"কতদিন হয়ে গেলো এই হসপিটালে! আরো কতদিন যে থাকতে হবে!"

পাশের বেডের রোগীটা মারা গেলে মনে হয়,
"আহারে বেচারা! আমিও একদিন মারা যাবো। ইন্না লিল্লাহি..."
মনে হয় না, আমিও হয়তো আর দুই মিনিট পরেই "...ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এর কাতারে চলে আসবো।

প্রস্তুতি নেয়া হয় না। আজও নিইনি। অথচ আজ বাসায় জীবিত নাও ফিরতে পারি।
আজও বলে আসা হয়নি, লিখে রাখা হয়নি, আজ আমি মারা গেলে কী কী করতে হবে, কিভাবে করতে হবে।

এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। প্রস্তুতিবিহীন জীবন। যেখানে কবর নিয়ে, হাশর আর পুলসিরাত নিয়ে কোন আশঙ্কা নেই, ভয় নেই। ফলে, সিরিয়াস কোন প্রস্তুতি নেই। অথচ দুনিয়ার একেকটা কাগুজে পরীক্ষা নিয়ে আমাদের প্রিপারেশান...

আমাদেরকে চাঁদের হিসেবে গণণা করতে বলা হইসে। সেই হিসাবে এবং সৌর ক্যালেন্ডার অনুযায়ী আজ আমি আরো একটা বছর হারালাম। কবরের মাটিচাপার দিকে আরো একটা বছর এগিয়ে গেলাম। অথচ...

এই লেখাটা কতজন যে পড়বে!
কিন্তু সত্যিই কয়জন মানুষ নিজের গুনাহের জীবন ছেড়ে দিবে এই মূহুর্তে?
আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়ে, ক্ষমা চেয়ে, সম্পূর্ণ নতুন জীবন কয়জন শুরু করবে "এক্ষণ" থেকেই?

আপনি শুরু করবেন?
তাহলে জেনে রাখেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন ইন-শা-আল্লাহ।

- মোহাম্মদ তোয়াহা আকবর হাফি

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Al Ihsan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Ihsan Foundation:

Share