North East University Bangladesh Cultural Club

North East University Bangladesh Cultural Club This is the official page of North East University Bangladesh Cultural Club, which is the student organization for cultural events in NEUB.

মহান স্বাধীনতা দিবস🇧🇩 ২৬শে মার্চ🕊️স্বাধীনতার মহান এই দিনে গভীর শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতায় স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্ত...
25/03/2026

মহান স্বাধীনতা দিবস🇧🇩 ২৬শে মার্চ🕊️

স্বাধীনতার মহান এই দিনে গভীর শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতায় স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও সাহসী মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।💚

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব-এর পক্ষ থেকে তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।🤍

জাতির এই শ্রেষ্ঠ সন্তানরা চিরকাল অমর হয়ে থাকবেন আমাদের চেতনায়, আমাদের গর্বে, আমাদের অস্তিত্বে।❤️


🇧🇩

Congratulations 🎉 to the Newly Appointed Executive Members and Promoted Members of the North East University Bangladesh ...
24/03/2026

Congratulations 🎉 to the Newly Appointed Executive Members and Promoted Members of the North East University Bangladesh Cultural Club (2025–26) ✨

May your journey be filled with Success, Creativity, and Memorable Achievements 🌟


✨Eid Mubarak✨On this Blessed Occasion🌙, North East University Bangladesh Cultural Club extends Warmest wishes to Everyon...
20/03/2026

✨Eid Mubarak✨

On this Blessed Occasion🌙, North East University Bangladesh Cultural Club extends Warmest wishes to Everyone🌟. May this Eid bring Peace, Happiness, and Prosperity to your Life, and Strengthen the Bonds of Unity and Togetherness 🤍✨

Eid Mubarak to you and your Loved ones🌙🎉🌟

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অত্যন্ত প্রিয় মুখ, সহকারী লাইব্রেরিয়ান জনাবা...
15/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অত্যন্ত প্রিয় মুখ, সহকারী লাইব্রেরিয়ান জনাবা জায়মিন নাহার চৌধুরী আজ সকাল ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব গভীরভাবে শোকাহত। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

Happy Birthday Tahura Begum Tamanna 🎉🤍Executive Member, NEUB Cultural Club ✨Wishing you Endless Success, Happiness, and ...
14/03/2026

Happy Birthday Tahura Begum Tamanna 🎉🤍
Executive Member, NEUB Cultural Club ✨

Wishing you Endless Success, Happiness, and Good Luck in the days ahead 🍀✨
May your journey be filled with Great Achievements and Beautiful moments 🌟🎉

Happy Birthday Nazmin Ara Asha 🎉🤍Female Organizer, NEUB Cultural Club ✨We truly Appreciate your Hard Work and Dedication...
13/03/2026

Happy Birthday Nazmin Ara Asha 🎉🤍
Female Organizer, NEUB Cultural Club ✨

We truly Appreciate your Hard Work and Dedication to our Club♥️ Wishing you Endless Success, Happiness, and Good Luck in the days ahead 🍀✨
May your journey be filled with Great Achievements and Beautiful moments 🌟🎉

Cultural Sports Fiesta 2026 🎉Prize Giving Ceremony 🏆Powered by Taufiq Aviation International ✈️Some Glimpses from the Pr...
09/03/2026

Cultural Sports Fiesta 2026 🎉
Prize Giving Ceremony 🏆
Powered by Taufiq Aviation International ✈️

Some Glimpses from the Prize Giving Ceremony 📸✨

Congratulations to all the Winners for their outstanding Performances and Dedication.👏🎊

We Cultural Club Believes that Sports keep our Minds Fresh, Active, and Energetic. Alongside Cultural activities, the club also encourages various engaging activities that Inspire Teamwork, Creativity and a Vibrant campus life. 🌟🤝


Happy Birthday Rofikus Salehin Ohi 🎉🤍Communication Secretary, NEUB Cultural Club✨Wishing you endless success, happiness,...
08/03/2026

Happy Birthday Rofikus Salehin Ohi 🎉🤍
Communication Secretary, NEUB Cultural Club✨

Wishing you endless success, happiness, and good luck ahead 🍀✨
May your journey be filled with achievements and beautiful moments 🌟🎉

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে "Ramadan Reflections" গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত 🌙✨নর্থ ইস...
05/03/2026

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে "Ramadan Reflections" গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত 🌙✨

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে গত ০১ মার্চ ২০২৬ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাস গ্রাউন্ডে এক গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।🎉

ইফতার মাহফিল আমাদের সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী আয়োজন, যা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও বন্ধন গড়ে তোলাই নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য।✔️

নর্থ ইস্ট ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথম ক্যাম্পাস গ্রাউন্ডে এত বড় পরিসরে একটি গ্র্যান্ড ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে কালচারাল ক্লাবের সদস্যদের মাঝে এক প্রাণবন্ত মিলনমেলার সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে ক্লাবের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেন।✨

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট তৌফিকুর রহমান রাব্বী। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের জেনারেল সেক্রেটারি সৈকত দেব শাওন।
ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের ট্রেজারার ওয়াহিদ আউয়াল সানি। মোনাজাতে বিশ্বের সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।একই সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।🤲

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা মোঃ লুৎফুর রহমান পীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ন্যাচারাল সায়েন্সের ডিন ড. আরিফ আহমেদ, স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, এবং এনইউবি সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের লেকচারার খাদেম মো. আসিফ-উজ্জামান। ✨

অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার পরবর্তীতে কালচারাল ক্লাব আয়োজিত “Cultural Sports Fiesta – 2026” এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 🏆🎉

অনুষ্ঠান শেষে ক্লাবের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি এই আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করা সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।🌟


✨ Ramadan Reflections ✨নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের পক্ষ থেকে আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজ...
28/02/2026

✨ Ramadan Reflections ✨

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের পক্ষ থেকে আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ইফতার মাহফিল — “Ramadan Reflections” 🤍🌙

এই আয়োজনটি শুধুমাত্র ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ও বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের সম্মানিত উপদেষ্টাগণ 🌟✨

📍 ভেন্যু: বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড।
🗓 তারিখ: ১ মার্চ ২০২৬ (রবিবার)।
⏰ সময়: বিকাল ৪:৩০ মিনিট।

পবিত্র রমজানের এই মহিমান্বিত মাসে আমরা একসাথে মিলিত হবো আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে🖤
এটি হবে পারস্পরিক সৌহার্দ্য, মূল্যবোধ ও ঐক্যের এক অনন্য আয়োজন 🤍

আসুন, আমরা একসাথে রমজানের আলোয় আলোকিত হই 🌙🌟


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — ২১শে ফেব্রুয়ারি 🇧🇩১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে যারা রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জ...
20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — ২১শে ফেব্রুয়ারি 🇧🇩

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে যারা রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, সেই সকল ভাষা শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 🖤

নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের পক্ষ থেকে সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।🤲
তাদের আত্মত্যাগেই আজ আমাদের গর্বের বাংলা ভাষা। ✊📖

#২১শেফেব্রুয়ারি #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস

Address

Sheikhghat
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when North East University Bangladesh Cultural Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to North East University Bangladesh Cultural Club:

Share