Swarup Islamic Cultural Organisation, SUST

Swarup Islamic Cultural Organisation, SUST The Eternal Beauty of Islam in Literature, Unity and Progress in Culture...

আলহামদুলিল্লাহ! Swarup Islamic Cultural Organisation, SUST এর ১১তম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন হলো।সভানেত্রীঃ জান্...
24/10/2025

আলহামদুলিল্লাহ!
Swarup Islamic Cultural Organisation, SUST এর ১১তম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন হলো।

সভানেত্রীঃ জান্নাতুল সুমাইয়া মাফি
সাধারণ সম্পাদকঃ কুরসি তুয়া

আল্লাহ রব্বুল আলামীন সকলের দায়িত্ব পালন সহজ করুন। আমীন।

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। অবশেষে  Swarup Islamic Cultural Organisation, SUST এর ৪র...
16/10/2025

আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!

আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। অবশেষে Swarup Islamic Cultural Organisation, SUST এর ৪র্থ দফা বাস্তবায়ন সম্পন্ন হলো।

দ্বি-তল বাস সমূহের নিচতলা ছাত্রীদের জন্য বরাদ্দ। আলহামদুলিল্লাহ।
ভিসি স্যার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ।

07/10/2025
📍📍৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস 📍📍  “আমার ভাবনায় শিক্ষক" আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবা...
05/10/2025

📍📍৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস 📍📍

“আমার ভাবনায় শিক্ষক"

আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।(ইমরান:১০৪)

শিক্ষক, এই শব্দটি উচ্চারিত হলেই আমাদের মনে এক আলোর প্রতীক ভেসে ওঠে। শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি মানুষ গড়ার কারিগর। তাঁর হাত ধরেই আমরা শিখি স্বপ্ন দেখতে, ন্যায়-অন্যায় বিচার করতে, আর সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে।

"৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস" । এই বিশেষ দিনে Swarup Islamic Cultural Organisation, SUST থেকে আয়োজন করছে "আমার ভাবনায় শিক্ষক” শিরোনামে লেখা আহবান।

আপনাদের সবাইকে লেখা জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে কলম ধরি।

📩 *আপনার লেখা জমা দিন এখানে:*

লেখা জমা দেওয়ার ফর্ম: https://forms.gle/vL65vzfpK9g7NSPx6

পুরস্কার: *নির্বাচিত লেখা গুলোর মধ্যে সেরা লেখিকার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ।

বি.দ্র: আয়োজন টি শুধু নারী শিক্ষার্থীদের জন্য।

গত(২১সেপ্টেম্বর) Swarup Islamic Cultural Organisation, SUST  থেকে স্টুডেন্ট উপদেষ্টা বরাবর যোগাযোগ করা হলে, তিনি স্মারকল...
23/09/2025

গত(২১সেপ্টেম্বর) Swarup Islamic Cultural Organisation, SUST থেকে স্টুডেন্ট উপদেষ্টা বরাবর যোগাযোগ করা হলে, তিনি স্মারকলিপির বেশ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেন।

বিশেষ করে স্মারকলিপির ৪,৬,১০,১১ নং দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ। দাবিগুলো হলো-
৪) নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাস
৬) লেডিস হলের রাস্তাসমূহে পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভির ব্যবস্থা
১০) এডমিট কার্ডে ছবি প্রকাশ না করে বিকল্প ব্যবস্থা
১১) পরিক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু

এছাড়া দফা ১(ছাত্রীদের জন্য নামাজরুম), দফা ৩(ছাত্রীদের আলাদা ক্যাফেটেরিয়া) ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা ...
22/09/2025

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ!

শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামীনের দরবারে অসংখ্য শুকরিয়া এবং শাবিপ্রবি প্রশানকে অনেক বেশি মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।

“বলো, আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমতের কারণে, এতেই যেন তারা আনন্দিত হয়। এটি তাদের সঞ্চিত সকল কিছুর চেয়ে উত্তম।”
_সূরা ইউনূস, ১০:৫৮

আলহামদুলিল্লাহ!গতকাল(২১সেপ্টেম্বর) ক্যাফেটেরিয়ার ২য় তলা শিক্ষকদের জন্য উদ্বোধন করা হয়েছে।আমরা Swarup Islamic Cultural Or...
22/09/2025

আলহামদুলিল্লাহ!
গতকাল(২১সেপ্টেম্বর) ক্যাফেটেরিয়ার ২য় তলা শিক্ষকদের জন্য উদ্বোধন করা হয়েছে।

আমরা Swarup Islamic Cultural Organisation, SUST আশা রাখছি খুব শীঘ্রই আমাদের ১৬দফা দাবির ৩য় দফার প্রেক্ষিতে ছাত্রীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা রুম নিশ্চিত করা হবে। ইং শা আল্লাহ।
প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ ছাত্রীদের জন্য আলাদা ক্যাফেটেরিয়ার কাজ চলমান রয়েছে। মূলত: ক্যাফেটেরিয়ার নিচতলার যে রুমটা আগে টিচারদের জন্য ছিলো সে রুমটিতেই ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।

আল্লাহ রব্বুল আলামীন প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব কার্যক্রমগুলো বাস্তবায়ন করার তৌফিক দিন। আমীন।


আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! আজ সোশাল সাইন্স বিল্ডিং এ মেয়েদের জন্য আলাদা নামাজরুম উদ্বোধন করা হয়।নারীদের জন্য ক্যাম্প...
21/09/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!
আজ সোশাল সাইন্স বিল্ডিং এ মেয়েদের জন্য আলাদা নামাজরুম উদ্বোধন করা হয়।
নারীদের জন্য ক্যাম্পাসকে আরো বেশি নিরাপদ করতে এবং সমস্যা সমাধানের প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। আমরা আশা করছি আমাদের বাকী দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে৷

“নিশ্চয়ই আমি আল্লাহ; আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তুমি আমার ইবাদত কর এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম কর।” (সূরা ত্বাহা, ১৪)

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।Swarup Islamic Cultural Organisation, SUST  থেকে আমা...
20/09/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!
প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Swarup Islamic Cultural Organisation, SUST থেকে আমাদের ১৬ দফা দাবির ১ম দফার প্রেক্ষিতে, সোশ্যাল সাইন্স বিল্ডিংয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক নামাজরুমের ব্যবস্থা করা হয়েছে, সিড়ি ঘরের টপ ফ্লোরে। আগামীকাল নামাজরুম উদ্বোধন করা হবে ইং শা আল্লাহ।

৩য় দাবি (মেয়েদের জন্য আলাদা ক্যাফেটেরিয়া) খুব শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে, ইং শা আল্লাহ।

সবগুলো দফা নিয়ে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, বাকি দফাগুলোও আশা রাখছি অতিশীঘ্রই বাস্তবায়ন হবে। আল্লাহ সহজ করুন। আমীন।


শিক্ষার্থীদের সুস্থতা, নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিতের প্রয়াসে প্রথমবারের মতো শাবিপ্রবি ক্যাম্পাসে স্টুডেন্ট এইড ...
17/09/2025

শিক্ষার্থীদের সুস্থতা, নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিতের প্রয়াসে প্রথমবারের মতো শাবিপ্রবি ক্যাম্পাসে স্টুডেন্ট এইড সাস্ট আয়োজন করতে যাচ্ছে “স্টুডেন্ট হেলথ ক্যাম্প- ২০২৫”। এতে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্প সহযোগিতায় থাকছে Swarup Islamic Cultural Organisation, SUST।

ক্যাম্পে থাকছে:
- সাধারণ স্বাস্থ্য পরীক্ষা
- ব্লাড প্রেসার, সুগার (ডায়াবেটিস টেস্ট)
- বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন
- নিউট্রিশনিস্ট
- মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা
- প্রাথমিক ঔষধ সরবরাহ

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) নারী শিক্ষার্থীদের জন্য যেসব বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন:

▫️ডাঃ জুলেখা বেগম – এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন)
মেডিসিন বিশেষজ্ঞ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ

▫️ডাঃ উম্মেহানি ইসলাম – এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (চর্ম ও যৌন, বিএসএমএমইউ)
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ

▫️ডাঃ নাজিয়া ফারজানা খান শম্পা – এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি.জি.ও (বিএসএমএমইউ), সি.সি.ডি (বারডেম)
স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ

▫️ডাঃ হা-মীম ফাত্তাহা – বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), পিজিটি (ওরাল এন্ড ডেন্টাল সার্জারি)
ডেন্টাল সার্জন, ইবনে সিনা ডেন্টাল সেন্টার, সিলেট

তারিখ:
📍 ১৯ সেপ্টেম্বর, শুক্রবার
🏛️ স্থান: সোশাল সাইন্স বিল্ডিং ( ডি বিল্ডিং-এর এক্সটেনশন) গ্যালারি, শাবিপ্রবি
🕘 সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
▪️আয়োজনে: স্টুডেন্ট এইড সাস্ট
▪️সহযোগিতায়: Swarup Islamic Cultural Organisation, SUST

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ (১৬সেপ্টেম্বর,২০২৫) দুপুর ১.০০টায় মাননীয় ভিসি স্যার বরাবর Swarup Islamic Cultural Organ...
16/09/2025

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ

আজ (১৬সেপ্টেম্বর,২০২৫) দুপুর ১.০০টায় মাননীয় ভিসি স্যার বরাবর Swarup Islamic Cultural Organisation, SUST এর উদ্যোগে ক্যাম্পাস, হল, সাবহলের বিভিন্ন সমস্যা সহ ১৬দফা দাবি জানিয়ে একটি স্বারকলিপি প্রদান করা হয়। এবং স্যারের নির্দেশে স্মারকলিপির একটা করে কপি প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও স্টুডেন্ট উপদেষ্টার কাছে পৌঁছানো হয়।

ভিসি স্যার ক্যাম্পাসে মেয়েদের জন্য আলাদা বাস,ক্যাফেটেরিয়া, নামাজরুম, কমনরুম, সেনেটারি ভেন্ডিং মেশিন স্থাপন, মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন সহ প্রায় সবগুলো দাবিকে সমর্থন জানান। এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্বরূপ টিমকে আশ্বাস দেন। স্বরূপ টিম দাবিগুলো বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত নিয়মিত কাউন্সেলিং এ রাখার চেষ্টা করবে ইং শা আল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন শাবিপ্রবি প্রশাসনকে কাজগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন। আমীন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swarup Islamic Cultural Organisation, SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share