22/12/2025
আসসালামু আলাইকুম
দেশ ও প্রবাসে অবস্থানরত প্রিয় সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ,
আলহামদুলিল্লাহ, আমাদের মাসিক খানেকা মাহফিল পরিচালনার ১ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর, শনিবার একটি বাৎসরিক খানেকা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলে মাইজম ছাহেব তাশরিফ আনবেন, ইনশাআল্লাহ।
এছাড়াও আগামী ২৮ জানুয়ারি ২০২৬ ইং, রোজ বুধবার, আমাদের সংস্থার স্বপ্নের পদযাত্রার বছরপূর্তি উদযাপন উপলক্ষে একটি ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ মহতী কর্মসূচিতে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন
হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (মা. দা.)।
উক্ত সকল অনুষ্ঠান সফল ও স্বার্থক করার লক্ষ্যে আপনাদের আন্তরিক প্রচেষ্টা, সার্বিক সহযোগিতা এবং দোয়া একান্তভাবে কামনা করছি।
জাযাকুমুল্লাহু খাইরান।