Human Care

Human Care We are an independent, non-political, and non-profit charitable organization. "The fragrance of flowers spread only in the direction of the wind.

Our mission is to create a lasting, positive impact in society through community driven initiatives and inclusive support.Together, we build a better future. But the goodness of a person spreads in all directions" (Chanakya)
And humanity is the expression of goodness of heart. As human beings we are endowed with some responsibilities to perform which we should neither forget nor deny. This page

is designed not only to make young communities realize their duties and responsibilities upon human kind but also to inspire them to practise it.

স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে ওরা একা নয়... ​পৃথিবীর সব ফুল যেমন একরকম নয়, তেমনি প্রতিটি মানুষের মেধা আর সক্ষমতাও ভিন্ন। তথাকথিত ...
14/05/2026

স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে ওরা একা নয়...

​পৃথিবীর সব ফুল যেমন একরকম নয়, তেমনি প্রতিটি মানুষের মেধা আর সক্ষমতাও ভিন্ন। তথাকথিত "অক্ষমতার" আড়ালে লুকিয়ে আছে এক একটি অনন্য প্রতিভা। সেই প্রতিভাগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতেই সিলেটে আয়োজিত হতে যাচ্ছে "Special Ability Summit 2026"।
​আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের অদম্য প্রাণশক্তি আর সৃজনশীলতাকে উদযাপন করতে চলে আসুন এই অনন্য উৎসবে।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ:
​সাংস্কৃতিক পরিবেশনা: অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের অসাধারণ নাচ, গান এবং কবিতা আবৃত্তি।

​শিল্প প্রদর্শনী: তাদের নিপুণ হাতে আঁকা রং-তুলির জাদু।

​সচেতনতা বৃদ্ধি: নিউরোডাইভারসিটি নিয়ে

সেমিনার ও কর্মশালা।
​"প্রতিবন্ধকতা শরীর বা মনে নয়, আসল প্রতিবন্ধকতা আমাদের দৃষ্টিভঙ্গিতে।"
​আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের উৎসাহিত করি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি। আপনার উপস্থিতি তাদের মনে সাহস জোগাবে এবং আমাদের এই পথচলাকে সার্থক করবে।

​📅 অনুষ্ঠানের বিস্তারিত:
​তারিখ: ১৯ মে ২০২৬, মঙ্গলবার।
​স্থান: আমান উল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।
​এন্ট্রি ফি: সম্পূর্ণ ফ্রি (সবার জন্য উন্মুক্ত)।

​আয়োজনে: Human Care
সহযোগিতায়: Trope Events

​আপনার বন্ধু এবং পরিচিতদের ট্যাগ করুন এবং পোস্টটি শেয়ার করে এই মানবিক বার্তাকে ছড়িয়ে দিন। দেখা হবে বিজয়ে!

A Celebration of Human Potential! ​We are thrilled to officially announce the Special Ability Summit 2026. This landmark...
13/05/2026

A Celebration of Human Potential!

​We are thrilled to officially announce the Special Ability Summit 2026. This landmark event is dedicated to showcasing brilliance, fostering inclusion, and redefining what it means to lead with heart.

​Join us as we come together to celebrate the incredible talents of our community.

​ Date: 19 May 2026, Tuesday
Venue: Aman Ullah Convention Center, Sylhet

Organized by: Human Care
In Collaboration with: Trope Events

​Let’s build a future where every ability is celebrated!

10/05/2026
মানবিকতার স্পর্শে নতুন আলো গত ৫ তারিখে Human Care এর উদ্যোগে অসহায় এক নারী, আখলিমা বেগমের চোখের সফল অপারেশন সম্পন্ন করা ...
18/04/2026

মানবিকতার স্পর্শে নতুন আলো

গত ৫ তারিখে Human Care এর উদ্যোগে অসহায় এক নারী, আখলিমা বেগমের চোখের সফল অপারেশন সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন, যা তার দৈনন্দিন জীবনকে করে তুলেছিল কঠিন ও অনিশ্চিত। কিন্তু মানবিক সহায়তা আর সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ তিনি নতুন করে দেখতে পারছেন এই পৃথিবীর আলো।

এই উদ্যোগ শুধুমাত্র একটি অপারেশন নয় এটি একটি জীবনে নতুন আশা ফিরিয়ে আনার গল্প। একটি পরিবারে হাসি ফিরিয়ে দেওয়ার গল্প।
Human Care প্রতিশ্রুতিবদ্ধ এভাবেই সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। যেসব রোগী চোখের ছানি সহ বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন, তাদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে।

আপনার আশেপাশে যদি এমন কোনো অসহায় রোগী থাকেন, যিনি আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারছেন না তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
আসুন, আমরা সবাই মিলে মানবিকতার এই যাত্রায় অংশ নিই। কারো জীবনে আলো ফিরিয়ে আনা এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না।

ভিন্ন মনন, এক পৃথিবী: সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত ​"ভিন্ন মনন, এক পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথ...
02/04/2026

ভিন্ন মনন, এক পৃথিবী:

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

​"ভিন্ন মনন, এক পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলনেট আইটি কনফারেন্স হল রুমে হিউম্যান কেয়ার-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।

​হিউম্যান কেয়ার-এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট এম. জি. রব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের পরিচালক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি) ডা. নূরুল হুদা নাঈম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক ভিন্নতা। অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​আলেয়া ফেরদৌস তুলি - সহ-সভাপতি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
​সাইমা সুলতানা চৌধুরী - পরিচালক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
লিমি চৌধুরী, পরিচালক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
​বিলকিস সুমি - সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট বিভাগীয় কমিটি।
​সেলিনা চৌধুরী - প্রকাশক, সিলেট ভয়েস।
​মনিকা ইসলাম - সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট বিভাগীয় কমিটি।
​ফেরদৌসী রহমান - ফাউন্ডার, ফেরদৌসী কেক।
​হেনা রানী দে - অধ্যক্ষ, শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট।
​অমিতা সিংহ - সদস্য, সিলেট জেলা প্রেসক্লাব।
​মাসুদা সিদ্দিকা রুহী - লেখিকা ও সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ সিলেট।

​আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রুবেন চন্দ্র দাস, আপাসেন ইন্টারন্যাশনাল এর কো-অর্ডিনেটর স্বর্ণাময়ী সরকার এবং পরিবেশ আন্দোলনের কর্মী রেজাউল কিবরিয়া।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক (সুন্দরম সিলেট) এমএসএ মাসুম খান এবং এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা।

​বক্তারা সিলেটে অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষাদান ও থেরাপির সুযোগ বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের ওপর বিশেষ জোর দেন। হিউম্যান কেয়ার এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অঙ্গীকারবদ্ধ।

​ #হিউম্যান_কেয়ার #অটিজম_সচেতনতা #সিলেট

Today is World Autism Awareness Day!   This year’s theme, "Autism and Humanity Every Life Has Value," reminds us that in...
02/04/2026

Today is World Autism Awareness Day!

This year’s theme,
"Autism and Humanity
Every Life Has Value,"

reminds us that inclusion isn’t just a nice gesture it’s a human right.

​Every mind works differently, and those differences are what make our world vibrant. Let’s move beyond just "knowing" about autism and start truly valuing the unique perspectives neurodivergent individuals bring to our lives every day.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য...
26/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।

আজ আমরা শুধু একটি দিবস উদযাপন করছি না— আমরা উদযাপন করছি সাহস, ত্যাগ ও এক অদম্য জাতির গল্প। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই...
26/03/2026

আজ আমরা শুধু একটি দিবস উদযাপন করছি না— আমরা উদযাপন করছি সাহস, ত্যাগ ও এক অদম্য জাতির গল্প।

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল বীরদের, যাঁদের আত্মত্যাগে আমাদের এই লাল-সবুজ মানচিত্র।

​Happy Independence Day, Bangladesh. 🇧🇩

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Human Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share