।। এই শহরের গল্প ।।

।। এই শহরের গল্প ।। লিখে পাঠান আপনার শহরের গল্প! আপনার শহরের নানা রকম সমস্যা-সমাধান, ভালো-খারাপ দিক তুলে ধরুন আমাদের পেইজের মাধ্যমে। লিখে পাঠান আপনার শহরের গল্প!

07/03/2026

যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার দামের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান

06/03/2026

ইরান পাগলা কু*ত্তার মতো অ্যাটাক করছে!
মানে বিগত ৪৮ ঘণ্টা মাইর খাওয়ার পর আজকে মাইর দিচ্ছে! পুরো রাতটাই ছিলো ইরানের!
*ই*সরায়ে*লের বিভিন্ন শহরে সফলভাবে আঘাত করতে পারছে! নতুন ভ্যারিয়েন্টের মিসাইল মারছে!
আয়রন ডোম, বালের ডোম কোনটাই কাজ করে নাই।
*সৌদি বাদে মধ্যপ্রাচ্যের প্রায় সবকয়টা মার্কিন ঘাঁটিতে সফল মিসাইল ,ড্রোন হামলা চালাইছে!
কাতার, দুবাই, কুয়েন,বাহরাইন ভয়ংকর লেভেলের আগুণ জ্বলছে!
*স্পেন, সৌদি আজকে সাফ জানিয়ে দিছে, তাদের ভূমি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না!
মানে নিজের নাক কেটে পরের যাত্রা করতে তারা রাজি না!
*Uk, জার্মানি বলছে ,মার্কিনিদের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না! মানে তারা বুঝে গেছে অহেতুক যুদ্ধে জড়িয়ে দিনশেষে নিজের ক্ষতি ছাড়া দুই পয়সারও লাভ নাই!
*অব্যাহত হামলার মুখে কুয়েতে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ ঘোষণা করছে! অর্থাৎ জায়গামতো ভয় পাইছে! ইরান চাইছে যেন মধ্যপ্রাচ্যে থেকে মার্কিনিরা লেজগুটিয়ে বিদায় নিতে।
* যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিংকনে ইরানের হামলা করছে ,জায়গামত টার্গেট হিট করেছে!
ভয়ে পারস্য উপসাগরের দূরবর্তী লোকেশনে সরিয়ে নিচ্ছে আমেরিকার গর্ব এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিংকনরে!
* ইরানের হামলায় পারস্য উপসাগরে একটি তেলবাহী জাহাজে আগুন দেখা গেছে গতদিন ইরান ঘোষণা করছিলো দুইটা সন্ত্রাসী রাষ্ট্ররে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিবে না!
আজকে সেটাই করলো! এখন প্রায় ৯০% জাহাজ চলাচল স্থগিত!
* উত্তর ইস*য়েল ইরানের প্রক্সি হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা চলমান! মোটামুটি ভালো মতো হিটও করছে!
* ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, “আমরা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছি না; বরং শত্রুর সব পালানোর পথ বন্ধ করে দেব।”
মানে তারা চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি বন্ধ করতে। সবকয়টা ঘাঁটি থেকে বিদায় নিতে।
*“অল্প কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর কাছে ইরানের আসন্ন মিসাইল ও ড্রোন প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা আর অবশিষ্ট থাকবে না।” - আইআরজিসি
* মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাইপারসনিক মিসাইলগুলো ঘণ্টায় প্রায় ৯,০০০ থেকে ১১,০০০ মাইল বেগে উড়ে — যা প্রতিরোধ করা সম্পূর্ণ অসম্ভবের কাছাকাছি।
এই ধরনের মিসাইল থামানোর একমাত্র উপায় হলো লঞ্চ–পয়েন্টে আঘাত হানা, কিন্তু সমস্যা হলো — ইরান এগুলো মোবাইল ট্রাক থেকে নিক্ষেপ করে, ফল

05/03/2026

🟥 মেগা ব্রেকিং 🟥
দুটি সু-২৪ বোম্বার বিমান নিয়ে কাতারের ভেতরে আল উদেইদ বিমানঘাটিতে ঢুকে যায় ইরানি পাইলটরা। টার্গেট থেকে মাত্র দুই মিনিট দুরত্বে থাকা অবস্থায় শট ডাউন করতে পেরেছে কাতার।
খুব খুবই ক্লোজ। অবিশ্বাস্য সাহস ও আত্বত্যাগ।
অফিসিয়ালি কনফার্মড!

28/02/2026

যুদ্ধ কখনো শান্তির পথ দেখায় না। এটি কেড়ে নেয় স্বপ্ন, ভেঙে দেয় পরিবার, নিভিয়ে দেয় অসংখ্য নিরীহ প্রাণের আলো। যারা যুদ্ধের সিদ্ধান্ত নেয়, তারা প্রায়ই নিরাপদ দূরত্বে থাকে; অথচ এর ভার বহন করে সাধারণ মানুষ! মা হারায় সন্তান, সন্তান হারায় বাবা, একটি পরিবার হারায় তাদের ভবিষ্যৎ।

যুদ্ধ সাধারণ মানুষ শুরু করে না, কিন্তু তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই কারও মৃত্যু বা ধ্বংসের খবরে আনন্দ প্রকাশ করা, হাসাহাসি করা বা হালকাভাবে নেওয়া আমাদের মানবতার পরিচয় নয়। মনে রাখতে হবে, আমাদের দেশের অসংখ্য মানুষ আরব দেশগুলোতে বসবাস করেন, তাদের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎও এমন অস্থিরতার সাথে জড়িয়ে আছে।

আসুন, আমরা ঘৃণা নয়, সহানুভূতি বেছে নিই। বিদ্বেষ নয়, মানবতা ছড়াই। কারণ শেষ পর্যন্ত, মানুষই মানুষের সবচেয়ে বড় শক্তি।

01/01/2026

No room for fake people.
No tolerance for toxic behaviour.
No energy for the ungrateful.
2026 is about peace, not people-pleasing.

Wishing everyone a Happy New Year! 🎉

21/09/2025

যদিও আমি তোমার গল্পে নেই,
তবুও খুব বলতে ইচ্ছে করে!
"তোমারে গাঙ্গের জলে পাইলো
পথের ধুলায় পাইলো, গাছের ফুল পাইলো,
আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্রের জলে পাইলো,
কবিতার ছন্দে পাইলো, গানের সুরে পাইলো,
কতো অচেনা অজানা মানুষ পাইলো
শুধু আমি মানুষ খান কতো আকুতি মিনতি কইরা
চাইবার পরও তোমারে পাইলাম না!!
আমার চাওয়া বুঝি এতো পাপ?"

শুভ জন্মদিন! ভালো থেকো, হাসি খুশি থাকো!

সংগৃহীত।

15/09/2025

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে! :)

21/03/2025

শরীরটা বিশেষ ভালো না। স্বামী বললো, 'তুমি রেস্ট নাও, আমি ডিনার রেডি করি।'

আলহামদুলিল্লাহ বলে মশারীর নিচে গেলাম। হাতে ফরহাদ খানের 'শব্দের গল্প'। দুই লাইন পড়তে পড়তেই সে এসে বললো, 'নুডুলস কোথায়? খুঁজে পাচ্ছি না।'

বললাম, কিচেনে আছে, দেখো। কিচেনের কোথায় আছে তাও স্পেসিফিক করে বললাম।

সে খুঁজে পায় না।

উঠলাম। নুডুলস খুঁজে দিলাম। আবার মশারীর নিচে এলাম।

কিছুক্ষণ পর সে এলো। চিংড়ির মাথা-লেজ কী করবে বুঝতেছে না। ধরতে নাকি তার কেমন লাগে। গেলাম আবার, কী আছে জীবনে। মাথা লেজ আলাদা করে চিংড়ি ভাজলাম। মশলা দিয়ে সেদ্ধ দিলাম।

কিছুক্ষণ পর সে এসে বললো, 'একটু দেখে যাও। নুডুলস তো নরম হয় না। ভেজাল নুডুলস মনে হয়।'

আবার গেলাম। এক্সট্রা গরম পানি করে ব্রথে দিলাম। দাঁড়িয়ে থেকে নুডুলস সেদ্ধ করলাম। মুখে দিয়ে দেখি স্যুপের কোনো টেস্ট নাই। মশলাপাতি দিয়ে সেদ্ধ করলাম। এবার কিচেনের কোণায়ই রইলাম, একটু পর পর আসার চেয়ে একবারেই থাকি।

এরপর সে বললো, দাঁড়ায়া আছো যেহেতু তাহলে একটু সালাদ বানাও কষ্ট করে।'

বানাইলাম।

এরপর বলে সসেজ ভাজতে আর ডিম ছিলতে। ছিলে দিলাম। সেটাও সমস্যা না।

সমস্যা হইলো, সে এখন 'সোতঁ সোঁত' করে খাবারে টান দিতেছে আর বলতেছে, 'অনেক ভালো রানছি তো!'

© zarin tasnim

24/02/2025

আমি অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙ্গিন ফুল! পৃথিবীর সব মানুষ সঠিক,শুধু আমি মানুষটাই ভুল!

22/02/2025

সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন, খুব সাবধানে থাকবেন। আপনারা আমার প্রফাইল ঘুরলে দেখবেন, বেশ কিছুদিন ধরে দেশে ঘটে যাওয়া প্রত্যেকটা অপরাধ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই কেউ যদি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন পড়ে থাকে, উক্ত বিষয়ে তার জ্ঞান অন্যান্যদের চেয়ে কিছুটা বেশিই হবে।
এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করেছি। ব্যাপারটা এতটাই এলার্মিং আর সেন্সিটিভ যে, আমি তা প্রকাশ্যে বলতেও পারব না। আবার পুরোপুরি নিশ্চিত না হয়ে বলাটাও ঠিক হবে না।

তবে এতটুকু নিশ্চিত থাকেন যে, আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এরচেয়ে আরও বাড়লে কি হবে তা কি আপনারা ভাবতে পারছেন?

আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। যেহেতু দীর্ঘদিন ধরে অপরাধ জগটা নিয়ে পড়ে আছি, আবার সম্প্রতি নিজে একটা ছিনতাইয়ের শিকার হলাম, তাই মোটামুটি আমার পরামর্শগুলো চোখ বন্ধ করে মেনে চলতে পারেন। লাভ না হলেও অন্তত ক্ষতি হবে না, এতটুকু বলতে পারি।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না।

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও ওরা সামহাউ টের পেয়ে যায়।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার। প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

৯. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১০. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান। বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন।

১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে।

১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

১৬. আপাতত এই পয়েন্টটাই লাস্ট। এটা ইচ্ছে করেই লাস্টে রেখেছি। এই পয়েন্ট অনেকে মানতে চাইবেন না, কেউ কেউ হেসে উড়িয়ে দেবেন, আবার কারও কারও কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে-"আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়েলোক থাকে কিংবা মাঝবয়েসী থেকে অল্পবয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে/তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।"

লাস্ট পয়েন্টটা আমার বাড়াবাড়ি নয়। সম্প্রতি এমন ঘটনা দুয়েকটা ঘটতে দেখা গেছে।আরেকটা কথা, রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে। উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতংকিত করার জন্য বলিনি। নিজ অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম। এতে যদি একজনও উপকৃত হয়, এটাও বা কম কি!

Humayun Kabir

14/02/2025

যাহাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও, কাঁটা দিও না! তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না!

সংগৃহীত

11/01/2025

কোনো শত্রুরও যেন প্রানের বন্ধু
এমন দূরে না যায়!

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ।। এই শহরের গল্প ।। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ।। এই শহরের গল্প ।।:

Share