Syed Mahadi Rasel Foundation - সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Syed Mahadi Rasel Foundation - সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন

Syed Mahadi Rasel Foundation - সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Syed Mahadi Rasel Foundation - সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন, Charitable organisation, Sylhet.

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
01/04/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

31/12/2025

HAPPY NEW YEAR 2026

31/12/2025

ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন

মৌলভীবাজার, ৩০ ডিসেম্বর ২০২৫, বঙ্গবাণী ডেস্ক :

শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে একটি ল্যাপটপ প্রদান করেছে। বিদ্যালয়ের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও পাঠদানে গতিশীলতা আনতেই এ সহায়তা দেওয়া হয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ আব্দুল রহিম (উনু) আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন (মাসন স্যার)-এর হাতে তুলে দেন। এসময় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষকরা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাদান, ফলাফল প্রক্রিয়াকরণ, সহপাঠ কার্যক্রমের সমন্বয় ও অনলাইন রিসোর্স ব্যবহারে এ ল্যাপটপ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তারা ফাউন্ডেশনের এ মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।

সৈয়দ আব্দুল ওয়াহিদ (শুয়া) চাচা, সৌদি আরবের মদিনায় পবিত্র উমরাহ পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন।إِنَّا لِلّهِ وَإِنَّا إِل...
30/10/2025

সৈয়দ আব্দুল ওয়াহিদ (শুয়া) চাচা, সৌদি আরবের মদিনায় পবিত্র উমরাহ পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

এই দুনিয়া থেকে তাঁর যাত্রা নবীর শহর থেকে - এর চেয়ে বরকতময় পরিণতি আর কী হতে পারে!
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করুন।

🌿🌿🌿একটি গাছ একটি প্রাণআসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই! 🌳গড়ে তুলি আমাদের প্রিয় সবুজ বাংলাদেশ 💚📢 সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন👉...
06/10/2025

🌿🌿🌿
একটি গাছ একটি প্রাণ
আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই! 🌳

গড়ে তুলি আমাদের প্রিয় সবুজ বাংলাদেশ 💚

📢 সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন
👉 “একটি চারা, একটি প্রতিশ্রুতি — সবুজ আগামী গড়ি!”
🌱🌎

 াউরী_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ে_নতুন_গেইট_উদ্বোধনদেশী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অর্থায়নে নির্মাণ, দাতা পরিবারের পক্ষ থেক...
26/09/2025

াউরী_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ে_নতুন_গেইট_উদ্বোধন

দেশী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অর্থায়নে নির্মাণ, দাতা পরিবারের পক্ষ থেকে ফার্নিচার হস্তান্তর

বঙ্গবাণী ডেস্ক; ইটাউরী, বড়লেখা (মৌলভীবাজার): দেশী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের অর্থায়নে ইটাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত গেইটের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। একই অনুষ্ঠানে ভূমিদাতা পরিবারগুলোর পক্ষ থেকে বিদ্যালয়ে প্রদত্ত অফিসিয়াল ফার্নিচার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং নিজ বাহাদুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়নুল হক। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইটাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন।

এসময় এলাকার মুরুব্বিয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গ্রামীণ যুবসমাজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের উন্নয়নমূলক এই উদ্যোগে সহযোগিতা প্রদানকারী দেশী-প্রবাসী শুভানুধ্যায়ী এবং দাতা পরিবারকে আয়োজকরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

11/09/2025
আমরা গভীরভাবে শোকাহত
23/07/2025

আমরা গভীরভাবে শোকাহত

Address

Sylhet

Telephone

01612144513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Mahadi Rasel Foundation - সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Syed Mahadi Rasel Foundation - সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশন:

Share