নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ

নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ "সমাজ পরিবর্তনের শুরু হউক আমাদের হাতে 🤝 | Sharing community service and awareness content. All earnings support social development."

এলাকা: নাজিরেরগাঁও, থানা: জালালাবাদ, উপজেলা: সদর, সিলেট সিটি কর্পোরেশন এর অন্তভূক্ত ৩৮ নং ওয়ার্ড, জেলা: সিলেট।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউননাজিরেরগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বি সদালাপী ব্যক্তিত্ব এবং নাজিরেরগাঁও সামাজিক উন্...
14/05/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

নাজিরেরগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বি সদালাপী ব্যক্তিত্ব এবং নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ এর উপদেষ্টা জনাব জহির উদ্দিন আজ সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন, মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা নাজিরেরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন করা হবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত ও ঈদ উদযাপন কবুল করুন। আমিন। 🤲

📍 ঈদের জামাতের সময়সূচি:
🕌 নাজিরেরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ — সকাল ৯:০০ টা
🕌 দিঘীড়পাড় জামে মসজিদ — সকাল ৮:৩০ টা
🕌 উত্তরপাড়া জামে মসজিদ — সকাল ৮:৩০ টা
সবাইকে যথাসময়ে জামাতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ 🌿

হাজারো মানুষ গড়ার কারিগর, টুকের বাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক  শ্রদ্ধেয় আব্দুল হক স্...
24/02/2026

হাজারো মানুষ গড়ার কারিগর, টুকের বাজার হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল হক স্যার গতকাল মধ্যরাতে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
আমরা মহান আল্লাহ'র কাছে স্যারের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

হারানো বিজ্ঞপ্তিমোঃ জাহাঙ্গীর আলম গত প্রায় ২ মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।পিতা: মৃত উকিল আলীমাতা: মৃত ছালেখা বেগমঠিকানা: গ্র...
19/02/2026

হারানো বিজ্ঞপ্তি
মোঃ জাহাঙ্গীর আলম
গত প্রায় ২ মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।
পিতা: মৃত উকিল আলী
মাতা: মৃত ছালেখা বেগম
ঠিকানা: গ্রাম – দিগলি চাকল পাড়া, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ।
তিনি পেশায় একজন সি এন জি ড্রাইভার।
যদি কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে তাকে সামনে রেখে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
তিনি যদি নিজেকে আড়াল করার উদ্দেশ্যে বলেন যে বাসার সবার সাথে তার যোগাযোগ আছে—তাহলে অনুগ্রহ করে বিষয়টি বিশ্বাস না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগের নম্বর:
01742873754
01727493467
আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।

19/02/2026
18/02/2026

১ম রমজান
সাহরির শেষ সময়
ভোর ৫:০৪ (সিলেট)

18/02/2026

রমাদান মুবারাক 🌙

05/02/2026

নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ কর্তৃক আয়োজিত
নাজিরেরগাঁও ফুটবল প্রিমিয়ার লীগ (NPL) ২০২৬ইং এর
ফাইনাল ম্যাচে🏆 যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে..

জান্নাত এন্ড তাহিয়া
বনাম
সাদিয়া স্পোর্টিং ক্লাব

খেলা অনুষ্ঠিত হবে..
🗓 তারিখ: ০৬/০২/২০২৬ ইং
📅 বার: শুক্রবার
⏰ সময়: বিকাল ৩:০০ ঘটিকা

গ্রামের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলা উপভোগ ও খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

নিসফে শাবান | আত্মশুদ্ধির মহিমান্বিত রাত।আরবি মাস শাবানের ১৪ তারিখ দিবাগত রাত হলো নিসফে শাবান।এটি কোনো উৎসবের রাত নয়, বর...
03/02/2026

নিসফে শাবান | আত্মশুদ্ধির মহিমান্বিত রাত।

আরবি মাস শাবানের ১৪ তারিখ দিবাগত রাত হলো নিসফে শাবান।
এটি কোনো উৎসবের রাত নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসার, গুনাহ মাফ চাওয়ার এবং নিজেকে সংশোধনের এক মহামূল্যবান সুযোগ।

হাদিসে এসেছে—
এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন।
তবে শিরককারী ও হিংসা-বিদ্বেষ পোষণকারী ব্যক্তি এ ক্ষমা থেকে বঞ্চিত থাকে।

তাই আসুন—
- বেশি বেশি ইস্তিগফার ও দোয়া করি।
- কুরআন তিলাওয়াত করি।
- নফল ইবাদতে রাত কাটাই।
- মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ ও ক্ষোভ দূর করি
আল্লাহর কাছে খাঁটি তাওবা করি।
- আতশবাজি, হইচই, অপচয় কিংবা বিদআত থেকে বিরত থাকি।
- কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমলই হোক আমাদের পথ।

হে আল্লাহ,
এই বরকতময় রাতে আমাদের গুনাহ মাফ করুন,
হৃদয়কে পরিশুদ্ধ করুন, এবং আপনার নৈকট্য দান করুন।
আমিন।

#নিসফে_শাবান
#ক্ষমার_রাত
#তাওবা
#ইবাদত

Address

Sylhet
3100

Telephone

+8801736716548

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নাজিরেরগাঁও সামাজিক উন্নয়ন যুব সংঘ:

Share