AllyMind

AllyMind life is for life !

1. এমন কোন ব্যাপার আছে কি, যে ব্যাপারে তুমি চাও আমি (বাবা/মা) হিসেবে তোমাকে আরও ভালোভাবে বুঝি? 2. কখনো কি এমন সময় এসেছে...
17/09/2025

1. এমন কোন ব্যাপার আছে কি, যে ব্যাপারে তুমি চাও আমি (বাবা/মা) হিসেবে তোমাকে আরও ভালোভাবে বুঝি?
2. কখনো কি এমন সময় এসেছে যখন তুমি খুব ভয় পেয়েছিলে ?
3. আমাদের পরিবারের মধ্যে যদি একটাই জিনিস বদলানো যেত, তুমি কী বদলাতে চাইতে?
4. তুমি কখন মনে করো আমি (বাবা/মা) তোমাকে সবচেয়ে বেশি মূল্য দিই বা কদর করি?
5. পরিবারের বাইরে কেউ কি আছে যাকে পেয়ে তুমি নিজেকে নিরাপদ মনে করো?
6. তুমি কি চাও আমি তোমার সঙ্গে বেশি সময় কাটাই বা কোনো বিশেষ কাজ বেশি করি? (উদাহরণ: গল্প পড়া, হাঁটা, কোনো হবি শেয়ার করা)
©Nadira Nayamat Eshika

★প্রথমেই সকল শহীদদের স্মরণ করে দুঃখ প্রকাশ করছি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ন্যায্য দাবি আদায়ের পক্ষে থাকা মা...
28/07/2024

★প্রথমেই সকল শহীদদের স্মরণ করে দুঃখ প্রকাশ করছি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ন্যায্য দাবি আদায়ের পক্ষে থাকা মানুষদের সাহসকে সম্মান জানাচ্ছি।

সবাই কেমন আছেন (শারীরিকভাবে) ? দেশের ও আমাদের আশেপাশের এই অবস্থায় আমরা সবাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত।
সবার জীবনেরই পার্সোনাল কিছু সমস্যা থাকে। এগুলার সাথে একই সঙ্গে দেশের এই পরিস্থিতিতে অতিরিক্ত স্ট্রেসড ফিল করা খুবই নরমাল। আমাদের বেশিরভাগ বিবেক বোধ সম্পন্ন মানুষের জীবনের যাত্রা থমকে দাঁড়িয়েছে!
যেকোনো পরিস্থিতিতে মানসিক ভাবে ঠিক না থাকতে পারলে ওই পরিস্থিতি আরো খারাপ হয়। তাই আজকের এই পোস্টে কিছু স্টেপ বলব আপনাদের মেন্টাল স্টেবিলিটি ঠিক রাখার, যেগুলো আপনারা ফলো করতে পারেন।

1.Stay informed, but Limit Exposure!
পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা দরকার। আমি বলব না যে আপনারা সোশ্যাল মিডিয়া অফ করে দিন। কিন্তু হতাশা জনক খবর পুরো দিন দেখেও কিন্তু আপনি কোন স্টেপ নিতে পারছেন না। আপনি কোনভাবে হেল্প করতে পারছেন কিনা এটা নিজেকে প্রশ্ন করুন।
♦উত্তর যদি না আসে তাহলে আপনার হতাশ হওয়া কোন কাজে দিচ্ছে না।
একটা "worry time" সেট করুন !
দিনের নির্দিষ্ট সময় আপনি নিউজ চেক করবেন ,আপডেট নিবেন যাতে আপনার অতিরিক্ত উদ্বেগ না বাড়ে।
প্রশ্ন হল দিনের বাকি সময় কি করা যায়?
পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করতে পারেন।
যেমন: ড্রয়িং করা ,কার্টুন বানানো, কবিতা লিখা, ছোট গল্প লিখা, আপনার অভিজ্ঞতাগুলো লিখে রাখা, আপনি সরাসরি চলমান পরিস্থিতিতে যুক্ত থাকলে ওইগুলা নিয়ে সিস্টেমেটিক্যালি কিভাবে কাজ করা যায় সেগুলা রেশনালি (যৌক্তিকভাবে) ভাবা।
★politics and economics নিয়ে পড়াশোনা করা। কারণ এটা একটা লং টার্মের জার্নি। আপনাদেরকে বুঝে পদক্ষেপ নিতে হবে।

2. Practice Mindfulness and Relaxation Techniques.
মেডিটেশন , ব্রিদিং এক্সারসাইজ ,ইয়োগা প্র্যাকটিস করতে পারেন এগুলা মনকে শান্ত করে।

3. Maintain your schedule!
আপনার প্রতিদিনকার রুটিনের কিছু মেন্টেন করেন আর না করেন ,প্রয়োজন মত ঘুম, খাবার নিশ্চিত করতে হবে। আপনি সুস্থ না থাকলে আপনি কোন ধরনের কাজই করতে পারবেন না। আপনার লক্ষ্য অর্জনের জন্য হলেও শরীর সুস্থ রাখুন। ( হ্যাঁ আমি জানি এগুলা দেখে খাবার খাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু খাবার না খেয়ে থেকে কি আমি কোন ধরনের প্রভাব ফেলতে পারছি পরিস্থিতি সুন্দর করতে?)

4.Focus on What You Can Control
খুব ক্লিয়ারলি বুঝার চেষ্টা করুন যে আপনি কোন জিনিস গুলো কন্ট্রোল করতে পারবেন এবং কোনগুলা পারবেন না। যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন সেগুলোর জন্য সবথেকে ভালো অ্যাকশন কিভাবে নেয়া যায় সেটা ভাবুন। যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না সেগুলো নোট করে রাখুন একটা খাতায় এবং আপাতত এগুলা একটা সাইডে রাখেন । যেগুলা আসলেই মিনিং ক্রিয়েট করে ঐগুলাতে মনোযোগ দেন।

5.Physical Activity
নিয়মিত ব্যায়াম করা স্ট্রেস হরমোন কমাতে এবং এন্ডোরফিন বাড়াতে সাহায্য করে যা আমাদের মেজাজ এবং মানসিক শক্তিস্তর উন্নত করতে সাহায্য করে। প্রতিদিন ঘরে কার্ডিও এবং সাধারণ ব্যায়াম গুলো করুন।
মনে রাখবেন যেকোনো মিশনে গেলে ঠান্ডা মাথায় মানসিক ভারসাম্য টিক রেখে মিশন কমপ্লিট করতে হয়।

7. Never think about taking alcohol or ci******es.
জীবনে অনেক অনেক পরিস্থিতি আসে যেগুলোতে আমাদের হেলপ্লেস ফিল হয়। এবং এটা শুধু আপনার একার ফিলিং না সবার মধ্যেই এরকম হয়। তাই বেহুদা নিজের ক্ষতি হবে এরকম কোন কাজ যেমন অ্যালকোহল নেয়া বা সিগারেট খাওয়া এবং অতিরিক্ত কফি খাওয়া বাদ দিতে হবে!

8.Talk with someone
যুদ্ধ কিংবা অসুস্থতা, জীবনে যে কোন খারাপ পরিস্থিতিতে আমরা যাদেরকে ভালোবাসি বা যারা আমাদের কথা শুনে এরকম কারো সাথে কথা বললে, আমাদের আপনজনের সাথে কথা বললে স্ট্রেস কমে। তাই কাছের বন্ধু বা আপনার কাছের কারো সাথে কথা বলুন ।আপনার ফিলিংসগুলো এক্সপ্রেস করুন।
9. Practice Gratitude
গবেষণায় দেখা গেছে যে কৃতজ্ঞতা চর্চা মানসিক সুস্থতা বাড়াতে এবং স্ট্রেস কমাতে সহায়ক। এখন অব্দি এত এত খারাপ সংবাদের মধ্যে, যে ভালো জিনিস গুলো হয়েছে ওগুলোর জন্য কৃতজ্ঞতা বোধ করুন।
কৃতজ্ঞতাবোধ আমাদের শক্তির যোগান দেয়।
10. Keep hope
আশা ধরে রাখুন ,এমনকি অন্ধকার সময়ও আশা ধরে রাখার চেষ্টা করুন ,বিশ্বাস করুন যে পরিস্থিতি ভালো হতে পারে এবং আপনি/আমরা কঠিন সময় পার করতে সক্ষম।

সত্য, সুন্দর ,ন্যায়ের জয় কামনা করে আজকের মত এতটুকুই।
সবাই ভালো থাকার চেষ্টা করবেন :⁠-⁠) আমাদের দেশকে আমরাই হাতে হাত ধরে গড়ে তুলবো।💪🤲

Thanks to Ferdous Siddique for his  guidelines!!!যারা আমাকে সিলেবাস কমপ্লিট না এই নিয়ে হতাশায় আছো বলেছো ,তাদের জন্য এই...
24/05/2024

Thanks to Ferdous Siddique for his guidelines!!!

যারা আমাকে সিলেবাস কমপ্লিট না এই নিয়ে হতাশায় আছো বলেছো ,তাদের জন্য এই পোস্টটা...

প্রথম অধ্যায় থেকে যে সিকিউগুলো টেস্টপেপারে পাবা দেখবা ঘুরেফিরে সবগুলো প্রায় একই জায়গা থেকেই এসেছে। তাই যারা আইসিটিতে দুর্বল বেশি প্রথম অধ্যায় তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এইটাতে লেখা বেশি তাই গ তে ২ আর ঘ তে ৩ দিয়ে দিতে পারে অনেক ভালো লিখলেও। তাই HTML, প্রোগ্রামিং আর লজিক গেটের অংশ থেকে উত্তর করা বেশি নিরাপদ।
২য় অধ্যায়ের পরিধি অনেক বড় তারপরেও গতবছরের সবগুলো বোর্ডের প্রশ্ন যে টপিক থেকে এসেছে সেগুলো ভালো করে পড়ে যেও। টেস্টপেপারের এনালাইসিস ফলো করো, ২য় অধ্যায়ে বেশি সময় দিতে গিয়ে ৩য় অধ্যায় আর ৫ম অধ্যায়ে সময় কম দিলে বিপদ হবে। HTML এর অধ্যায়টা অনেক সহজ বোর্ড সিকিউ এর জন্য এইটা কোনোভাবেই মিস দিও না। যারা পারো না সাদী স্যারের ফ্রি প্লেলিস্ট দেখে নিও। ২য় অধ্যায়ের জন্য টেন মিনিট স্কুলের প্লেলিস্ট, ৩য় অধ্যায়ের জন্য One Hour Classroom ICT এবং Ten Minute School এর ক্লাস ফলো করতে পারো। ৫ম অধ্যায়ের ফ্লোচার্ট আর এলগরিদম বইয়ের সব উদাহরণ করে রাখতে হবে। সিকিউ যতগুলো সম্ভব করতে হবে। আইসিটিতে ভালো করার জন্য ৩য় অধ্যায় আর ৫ম অধ্যায়ের যেকোনো একটাতে বিশেষভাবে পারদর্শী হওয়া বাধ্যতামূলক। আর এখন কঠিন লাগলেও যত বেশি অনুশীলন করবা প্রোগ্রামিং আর লজিক গেট, ট্রুথ টেবিল এসব ততই সহজ লাগবে।
কোনো টপিকে আটকে গেলে কার ক্লাস দেখবে এই অল্প সময়ে?
English - English Moja, Roots Edu, হযবরল English এগুলো দেখেছিলাম
Bangla - Nahid24, অবেলার বাংলা
ICT - One Hour Classroom ICT, Ten Minute School

আজকে কিছু প্রশ্নের উত্তর দিব! আমরা এই  অর্গানাইজেশন কেন খুলেছি?এইটার ফাউন্ডার আমি, পরিচয় তেমন দিতে চাচ্ছি না এখন। আমি ত...
22/05/2024

আজকে কিছু প্রশ্নের উত্তর দিব!
আমরা এই অর্গানাইজেশন কেন খুলেছি?
এইটার ফাউন্ডার আমি, পরিচয় তেমন দিতে চাচ্ছি না এখন।
আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। কোনো এক কারণে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা খারাপ হয় ।
আমাদের সাথে একজন , টার্গেট ছিল বুয়েটে পড়বে উনি। কিন্তু দুর্ভাগ্যবশত উনার এক্সাম ও খুবই খারাপ হয় । তারপর উনি সুইসাইডাল হয়ে ,সুইসাইড করার চেষ্টা করেন। বিষয়টা আমাকে খুব ভালোভাবে নাড়া দেয়। তারপর আমি আমার পূর্ববর্তী যত ধরনের মেন্টাল হেলথ ক্রাইসিস,এবং এই রিলেটেড সমস্যা নিয়ে ধারণা ছিল ওইগুলা আবার পড়ি। বাংলাদেশ এর মত উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভাগ্যবশত মানসিক সমস্যার জন্য সাপোর্ট সিস্টেম নেই । বিভিন্ন জার্নাল ,রিসার্চ পেপারে ঘাঁটাঘাঁটি করে ডাটা কালেক্ট করে বুঝতে পারি বাংলাদেশের প্যারেন্টস কিংবা আমাদের যারা গার্ডিয়ান আছেন তারা মানসিক সমস্যাকে কোন সমস্যাই মনে করেন না। এমনকি আমাদের সমস্যাগুলো আমরা বলব কারো কাছে এমন কোন এনভায়রনমেন্টও নাই। এমন কোনো কনটেন্ট ক্রিয়েটর নাই বাংলাদেশে যারা মানসিক সমস্যা নিয়ে কাজ করছে।
আমি নিজের উপর একটা দায়িত্ব অনুভব করলাম, আমাকে মানসিক সমস্যা নিয়ে কাজ করতে হবে! আমাকে আমার সহপাঠীদেরকে সর্বোচ্চ দিয়ে বাঁচানোর চেষ্টা করতে হবে।
মানসিক সমস্যা একটা সাধারণ সমস্যা। এই সমস্যার সাথে ডিল করা তরুন তরুণী বা মানুষগুলা লুজার না। তাদেরকে সামান্যতম সাহায্য ,(আমাদের সাধ্যের মধ্যে )করার ইচ্ছা থেকে আমাদের এই পেজের যাত্রা শুরু। যে কেউ ,যেকোনো মুহূর্তে খারাপ অনুভব করলে ,নিজেকে শেষ করে দিবেন এরকম অনুভব করলে ,আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সর্বোচ্চ টুলস ব্যবহার করে আপনাকে সাহায্য করার চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন , প্রশান্ত মন নিয়ে জীবন যাপন করবেন এই কামনা রাখি।

★For donation Bkash:01965383925আসসালামু আলাইকুম আদাব সবাইকে! আজকের এই পোস্টটি একজন আর্থিক দুরবস্থায় থাকা স্টুডেন্ট এর প...
19/05/2024

★For donation
Bkash:01965383925
আসসালামু আলাইকুম আদাব সবাইকে!
আজকের এই পোস্টটি একজন আর্থিক দুরবস্থায় থাকা স্টুডেন্ট এর পড়ালেখার খরচের জন্য সহায়তা চেয়ে করছি।

শিক্ষার্থীর বাবা তার মাকে খুবই বেশি টর্চার করে। একপর্যায়ে টর্চার সহ্য না করতে পেরে উনি উনার বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু উনার বাপের বাড়ি খুব গরিব হওয়ায় উনি ছেলের পড়ালেখা চালিয়ে যেতে পারছে না।
আপনারা চাইলে বই কিনে দিয়ে কিংবা খাতা কলম কিনে দিয়ে কিংবা ডিরেক্ট টাকা দিয়ে সাহায্য করতে পারেন। যারা সাহায্য করবেন তাদেরকে শিক্ষার্থীর সম্পূর্ণ ডিটেইলস দেয়া হবে যাতে আমরা আমাদের জায়গা থেকে ট্রান্সপারেন্ট থাকতে পারি লেনদেন নিয়ে।

শিক্ষার্থীর ডিটেইলস
নাম: যারা আর্থিক সহায়তা করবেন তাদেরকে তাদেরকে বলা হবে।
শ্রেণী: সপ্তম
প্রাইভেট পড়ার ফি:৬০০ টাকা/প্রতি মাস।
খাতা সহ অন্যান্য খরচ :৬৫০ টাকা/প্রতি মাস।
প্রতি মাসে ১২৫০ করে বছরে টোটাল ১৫ হাজার টাকা লাগবে ওর।
আপনারা চাইলে যে কেউ ওর পুরো বছরের খরচের দায়িত্ব নিতে পারেন বা যতোটুকু দিয়ে সাহায্য করতে পারেন ,করার চেষ্টা করবেন।
ধন্যবাদ সবাইকে।
আমরাই হাতে হাত ধরে সমাজ টাকে সামনে নিয়ে যাব ।
★FOR Donation
Bkash personal:01965383925(send money)

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when AllyMind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share