সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট A voluntary organisation of Medical and dental students

আজ ১৪ জুন, ২০২৬ বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বছরের স্লোগান "One Drop of Humanity. Give Blo...
14/06/2026

আজ ১৪ জুন, ২০২৬ বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বছরের স্লোগান "One Drop of Humanity. Give Blood. Save Lives."

এই দিনে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমাদের শরীরে ৫-৬ লিটার রক্ত থাকে যা থেকে ১ ব্যাগ রক্ত নিলে ৪০০-৪৫০ মিলিলিটার রক্ত সংগ্রহ করা যায়। এক ব্যাগ রক্ত দিলে শরীরে কোন ক্ষতি হয় না (কিছু কিছু রোগ ব্যতীত)। বরং রক্ত দিলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রক্ত কণিকা বৃদ্ধি পায়।এবং হার্টের সমস্যা,ডায়াবেটিস,কোলেস্টেরলের ঝুঁকি কমে যায়।

তবে রক্ত দেয়ার মূল লক্ষ্য হলো একজন মানুষের জীবন বাচানো। আপনি একজনকে রক্ত দিয়ে তার জীবন বাঁচাতে পারছেন। সেই থেকে মহৎ কাজ আর কি হতে পারে।

তাই আসুন আজ ১৪ জুন সকলেই প্রতিজ্ঞা করি,নিজে ৪ মাস পর পর রক্ত দিব এবং অন্যকেও রক্ত দিতে উৎসাহিত করবো।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।

৪-১০ এপ্রিল, ২০২৬ ইং তারিখে যারা সন্ধানী সিওমেক ইউনিট থেকে হেপাটাইটিস বি এর টিকা নিয়েছেন তাদের জন্য ৩য় ডোজের ব্যবস্থা কর...
05/06/2026

৪-১০ এপ্রিল, ২০২৬ ইং তারিখে যারা সন্ধানী সিওমেক ইউনিট থেকে হেপাটাইটিস বি এর টিকা নিয়েছেন তাদের জন্য ৩য় ডোজের ব্যবস্থা করা হয়েছে।

৩য় ডোজ গ্রহণ করার সময় সবাইকে টিকাকার্ড আনতে অনুরোধ করা হল।

তারিখ :৬-১২ জুন
সময় : সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: সন্ধানী হাসপাতাল অফিস, ১৬ নং ওয়ার্ডের বিপরীতে

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমাদের জীবন। ঈদ মোবারক ❤️
27/05/2026

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমাদের জীবন।

ঈদ মোবারক ❤️

26/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর অফিস ২৭/৫/২৬ থেকে ৩১/৫/২৬ পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ,অধ্যাপক ও ডিপার্টমেন্ট হেড (মানসিক বিভাগ) ডা. আহমেদ রিয়াদ চৌধুরী স্যারকে সন্...
21/05/2026

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ,অধ্যাপক ও ডিপার্টমেন্ট হেড (মানসিক বিভাগ) ডা. আহমেদ রিয়াদ চৌধুরী স্যারকে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডা. মো: মোশফিকুর রহমান পিন্টু স্যার।
আরও উপস্থিত ছিলেন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সেশন ২০২৪-২৫ এর সাধারণ সম্পাদক আলফাতুন্নেসা মুক্তা,সাংগঠনিক সম্পাদক মো: রাউফুল ইসলামসহ অন্যান্য সন্ধানীয়ানগণ।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ,অধ্যাপক ও ডিপার্টমেন্ট হেড (নিউরোসার্জারি বিভাগ) ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্যার...
16/05/2026

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ,অধ্যাপক ও ডিপার্টমেন্ট হেড (নিউরোসার্জারি বিভাগ) ডা. মোস্তফা তৌফিক আহমেদ স্যারকে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডা. মো: মোশফিকুর রহমান পিন্টু স্যার,ডা. মো: লিয়াকত হোসেন রাকিব।

আরও উপস্থিত ছিলেন সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সেশন ২০২৪-২৫ এর কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহারিয়া,সভাপতি মাহমুদুল হাসান নোমান,সাংগঠনিক সম্পাদক মো: রাউফুল ইসলাম,অর্থ সম্পাদক মেহেরীন মেহনাজ,ড্রাগ ব্যাংক সম্পাদক আয়শা সুলতানা পুষ্প,কার্যকরী সদস্য-১ সামিয়া তাবাসসুমসহ অন্যান্য সন্ধানীয়ানগণ।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের নবনিযুক্ত ডিপার্টমেন্ট হেড অধ্যাপক ডা. আখলাক আহমেদ স্যারক...
16/05/2026

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের নবনিযুক্ত ডিপার্টমেন্ট হেড অধ্যাপক ডা. আখলাক আহমেদ স্যারকে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ইউনিটের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

৮ই মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।  Hidden No More: Finding the Undiagnosed. Supporting the Unseen"– এই প্রতিপাদ্যকে সামনে ...
09/05/2026

৮ই মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
Hidden No More: Finding the Undiagnosed. Supporting the Unseen"– এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর বিশ্বব্যপী পালিত হয়েছে দিনটি। রোগীর সুস্বাস্থ্যের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে থ্যালাসেমিয়া রোগীদের সামাজিক অগ্রগতি নিশ্চিতকরণকে প্রাধান্য দেয়া হয়েছে এবারের প্রতিপাদ্যে।

থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ, যার ফলে রোগী চরম রক্তশুন্যতায় ভোগে। এটি একটি Autosomal Recessive Disorder, যাতে বাবা-মা উভয়ই থ্যালাসেমিয়া জিনের বাহক হলে, ২৫% ক্ষেত্রে শিশুর থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। তাই রোগটি প্রতিরোধের জন্য বিয়ের আগে স্বামী-স্ত্রী উভয়ের থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা করে নেয়া অন্যতম একটি উপায় হতে পারে।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের তথ্যমতে দেশের প্রায় ১২% মানুষ থ্যালাসেমিয়ার বাহক এবং প্রতিবছর ১৩,০০০ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। এই শিশুদের বেঁচে থাকার জন্য প্রতি মাসে ১-২ব্যাগ করে রক্ত পরিসঞ্চালন করা প্রয়োজন।

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট নিয়মিতভাবে শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে রক্ত সরবরাহ করে আসছে। আসুন সকলে এই শিশুদের বাঁচাতে নিজে নিয়মিত রক্ত দেই, অন্যকেও রক্তদানে উৎসাহিত করি; এবং রোগটি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করি।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।

৪-১০ এপ্রিল, ২০২৬ ইং তারিখে যারা সন্ধানী সিওমেক ইউনিট থেকে হেপাটাইটিস বি এবং জরায়ু মুখের ক্যান্সার এর টিকা নিয়েছেন তাদে...
04/05/2026

৪-১০ এপ্রিল, ২০২৬ ইং তারিখে যারা সন্ধানী সিওমেক ইউনিট থেকে হেপাটাইটিস বি এবং জরায়ু মুখের ক্যান্সার এর টিকা নিয়েছেন তাদের জন্য ২য় ডোজের ব্যবস্থা করা হয়েছে।

২য় ডোজ গ্রহণ করার সময় সবাইকে টিকাকার্ড আনতে অনুরোধ করা হল।

তারিখ : ৪-১০মে
সময় : সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
স্থান: সন্ধানী হাসপাতাল অফিস, ১৬ নং ওয়ার্ডের বিপরীতে

Address

College Office: 1st Floor, Near Microbiology Department , Hospital Office: 1st Floor, Near Seminar Room (Opposite Of Ward 16), Sylhet Mag Osmani Medical College Hospital
Sylhet

Telephone

+8801671994334

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট:

Share