Youth Light Association - তারুণ্যের আলো সংঘ

Youth Light Association - তারুণ্যের আলো সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youth Light Association - তারুণ্যের আলো সংঘ, Nonprofit Organization, Sylhet, Sylhet.

সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।বিস্তারিত বিজ্ঞপ্তিতে...
10/04/2026

সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

তারুণ্যের আলো সংঘ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠালগ্ন হতে সংগঠনটি...
01/04/2026

তারুণ্যের আলো সংঘ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠালগ্ন হতে সংগঠনটি মানবতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মানবকল্যাণে নিবেদিত বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তারুণ্যের আলো সংঘ ইতোমধ্যে একটি আস্থাশীল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এবং ভবিষ্যতেও মানবতার সেবায় এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দঘন দিনে আপনার ও আপনার পরিবারের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দঘন দিনে আপনার ও আপনার পরিবারের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আসুক। হিংসা-বিভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন। ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন। ঈদ মোবারক!🌙

28/02/2026

“রমাদান ফুড প্যাক-২০২৬”

কিছুটা অপ্রাপ্তি পূরণের চেষ্টা।

বিস্তারিত কমেন্ট বক্সে:-

'রমাদান ফুড প্যাক-২০২৬'আলহামদুলিল্লাহ ৬ষ্ট বারের মতো আমরা রমাদান ফুড প্যাক প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করেছি। আমরা নিম্নব...
25/02/2026

'রমাদান ফুড প্যাক-২০২৬'

আলহামদুলিল্লাহ ৬ষ্ট বারের মতো আমরা রমাদান ফুড প্যাক প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করেছি। আমরা নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবার মিলে সর্বমোট ১০০ টি পরিবারের মধ্যে ১,৮৮,৪৫৭/- টাকা ব্যয়ে ফুড প্যাক বিতরণ করেছি। প্রত্যেকটা প্যাক মানুষের বাসায় বাসায় পৌছে দিয়েছি এবং যারা Google ফর্মের মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন তাদের পরিচয় গোপন রেখে তাদের কাছে ফুড প্যাক পৌছে দিয়েছি। আমরা সুবিধাবঞ্চিত মানুষদের সাধ্যের সবটুকুন দিয়ে কিছুটা অপ্রাপ্তি পূরণের চেষ্টা করেছি।

প্রবাসী ভাই-বোনেরা যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি আপনাদের অনুদান আমাদের প্রকল্পের মূল শক্তি। তাছাড়া দেশে অবস্থানরত বিভিন্ন পেশার মানুষ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ-বিত্তবান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীল সদস্যবৃন্দ সকলের অনুদান, শ্রম, মেধা, সমর্থন ও সহযোগীতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা রমাদান ফুড প্যাক পরিচালনায় সফল হয়েছি। আপনাদের সবার নিকট আমরা চিরকৃতজ্ঞ।

আমাদের সদস্যরা আমাদের সংগঠনের স্তম্ভ, যারা এই রমাদান মাসে রোজা রেখে দিনভর প্রজেক্টের বাজার ও অনুদান সংগ্রহ, রাতভর ফুড প্যাক প্রস্তুত, প্যাকেজিং ও মানুষের বাসায় গিয়ে পৌছে দেয়ার কাজ করেছেন। তাদের গত কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা প্রজেক্টটি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি।

প্রতি প্যাকে যা ছিলঃ
১৫ কেজি চাল
২.৫ কেজি পিয়াজ
২.৫ কেজি আলু
২ কেজি ডাল
২ লিটার তেল
১ কেজি ছানা/ছোলা
১ কেজি লবণ
৫০০ গ্রাম খেজুর

রমাদান ফুড প্যাক-২০২৬ প্রজেক্ট বাস্তবায়নে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যে বা যারা সাহায্য করেছেন আপনাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনাদের-আমাদের সকলের এই প্রচেষ্টা কে কবুল করুন।

গতকাল রাত থেকে পুরোদমে সংগঠনের সদস্যরা ফুড প্যাক প্রস্তুতির জন্য সাহরী পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিবছরের মতো এ...
24/02/2026

গতকাল রাত থেকে পুরোদমে সংগঠনের সদস্যরা ফুড প্যাক প্রস্তুতির জন্য সাহরী পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিবছরের মতো এবছর ও রমাদান ফুড প্যাক বন্টন,প্রস্তত ও প্যাকেজিং সহ সকল কাজে আমরা Al-Amin Jamea Islamia High School সহযোগীতা পেয়েছি। জামেয়ার সম্মানিত দপ্তরবৃন্দ দাদুরা আমাদের শ্রম দিয়ে সাহায্য করছেন এবং সাবেক শিক্ষার্থী ২০০৯-২০২৫ ব্যাচ পর্যন্ত ভাই-বোনেরা আমাদের কে অনুদান,শ্রম ও মেধার মাধ্যমে নানান ভাবে ফুড প্যাক বাস্তবায়নে পাশে আছেন। আল আমীন জামেয়া পরিচালনায় দায়িত্বরত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আল আমীন জামেয়ার শ্রদ্ধেয় প্রিন্সিপাল জসিম উদ্দিন স্যার ও ভাইস প্রিন্সিপাল শামীম আহমেদ স্যার কে।

আপনাদের ছাত্র হিসেবে আমরা নিজেদের গর্বিত মনে করি কারণ মানবতার সেবার এই কাজে শুরু থেকে আপনাদের সহযোগিতা ,সমর্থন আমরা পেয়ে আসছি। নানান সময় আপনাদের পরামর্শ ,দিক নির্দেশনা আমাদের কাজকে সহজ করে দিয়েছে। আল আমীন জামেয়ার সংশ্লিষ্ট ছাত্র,শিক্ষক,কর্মচারী সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তায়ালা আপনাদের সহযোগিতা আর সমর্থন কবুল করুন এবং আমাদের কাজকে ও কবুল করে নিন।

নেগেটিভ রক্ত গ্রুপ সাধারণ জনগোষ্ঠীতে অত্যন্ত বিরল এবং ৮ ব্যাগ রক্ত একক ব্যক্তির পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব। রক্তদাতা...
20/02/2026

নেগেটিভ রক্ত গ্রুপ সাধারণ জনগোষ্ঠীতে অত্যন্ত বিরল এবং ৮ ব্যাগ রক্ত একক ব্যক্তির পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব। রক্তদাতা হিসেবে যদি আপনার নিজস্ব রক্তগ্রুপ O- Negative না হয় তবুও আপনার সহায়তা অতি গুরুত্বপূর্ণ আপনি সম্ভাব্য রক্তদাতাদের শনাক্তকরণ যোগাযোগ এবং উৎসাহ প্রদানের মাধ্যমে এই জীবনরক্ষাকারী প্রক্রিয়ায় অবদান রাখতে পারেন।

রামাদান ফুড প্যাক-২০২৬ কিছুটা অপ্রাপ্তি পূরণের চেষ্টা কে ধারণ করে আর্ত-মানবতার সেবায় সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদানের উদ...
17/02/2026

রামাদান ফুড প্যাক-২০২৬

কিছুটা অপ্রাপ্তি পূরণের চেষ্টা কে ধারণ করে আর্ত-মানবতার সেবায় সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদানের উদার্ত আহবান জানাচ্ছি।

আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী যারা পরিচয় গোপন রেখে সাহায্যের আবেদন করতে চান তারা এই ফর্ম যথাযথ পূরণ করুন। আমরা সর্বোচ্চ গোপনীয়তার সহিত আপনার বাসায় ফুড প্যাক পৌছে দিব ইনশা আল্লাহ।

Google Form: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0ui9J6Lk3Vyavs2Uojr7PaU2u01eFIOnms5lweSFtImvBRg/viewform?usp=publish-editor

পূর্বে বাস্তবায়িত সকল ফুড প্যাক প্রজেক্টের লিংক কমেন্ট বক্সে দেয়া আছে।

14/02/2026

রামাদানের এই সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার পবিত্র মাসে “কিছুটা অপ্রাপ্তি পূরণের চেষ্টা” এই স্লোগানকে সামনে রেখে ৬ষ্ঠ বারের মতো রামাদান ফুড প্যাক ২০২৬ এর আনুষ্ঠানিক ঘোষণা করা হলো। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটানোর এই মানবিক উদ্যোগে আমরা বিত্তবান ও সামর্থ্যবান সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আসুন আপনার উদার সহযোগিতার হাত প্রসারিত করে এই কল্যাণমূলক প্রকল্পে অংশ নিন এবং রামাদানের প্রকৃত শিক্ষা বাস্তবে রূপ দিতে আমাদের পাশে থাকুন।

Google form Link ↓
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0ui9J6Lk3Vyavs2Uojr7PaU2u01eFIOnms5lweSFtImvBRg/viewform?usp=publish-editor

গতকাল Youth Light Association - তারুণ্যের আলো সংঘ পরিবারের আয়োজনে আমাদের প্রিয় Labib Ahmed Chowdhury ও Syed Mahfuj এর যু...
02/09/2025

গতকাল Youth Light Association - তারুণ্যের আলো সংঘ পরিবারের আয়োজনে আমাদের প্রিয় Labib Ahmed Chowdhury ও Syed Mahfuj এর যুক্তরাজ্য গমন উপলক্ষে এক স্মরণীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জামেয়ার সম্মানিত প্রিন্সিপাল Muhammad Jashim Uddin , ভাইস-প্রিন্সিপাল Shamim Ahmed , শিক্ষকবৃন্দ, উপদেষ্টা Amir Rafi, Fokhrul Islam ও সংগঠনের সদস্যবৃন্দ। শিক্ষকমণ্ডলীর প্রজ্ঞাময় বক্তব্য ছিল অনুপ্রেরণা ও দায়িত্ববোধের আলোকবর্তিকা। বিশেষ করে তাঁরা আমাদের প্রতি যে দিকনির্দেশনা দিয়েছেন যখনই জামেয়ার প্রশ্ন উঠবে তখন যেন আমরা প্রথম কাতারে থেকে জামেয়ার শক্তি হয়ে সর্বদা পাশে দাঁড়াই এটি নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের জন্য আজীবনের অঙ্গীকার হয়ে থাকবে। আমাদের প্রতিষ্ঠাতা সদস্য Forhajul Islam Forhad গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শিক্ষকদের স্নেহ, মায়া ও শাসনের কারণেই আমরা মানবতার সেবার মতো মহৎ কাজে অংশগ্রহণ করার সাহস ও শক্তি অর্জন করেছি।

বিদায়ের মুহূর্তে উপস্থিত সকলে এক ধরনের শূন্যতা অনুভব করেছেন কেননা সংগঠনের অধিকাংশ সদস্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবুও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি লাবিব ও মাহফুজ বিদেশের মাটিতে থেকেও এই সংগঠনের গৌরব ও দেশের মর্যাদা বৃদ্ধি করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের আগামীর পথকে সহজতর করুন, কল্যাণ ও সাফল্যের সব দ্বার উন্মোচিত করুন (আমীন)।

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের দপ্তর সম্পাদক ও পরিবেশকর্মী আজমল হোসেনের (Azmol Husson) গ্রেপ্তার Youth Light Associa...
18/08/2025

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের দপ্তর সম্পাদক ও পরিবেশকর্মী আজমল হোসেনের (Azmol Husson) গ্রেপ্তার Youth Light Association - তারুণ্যের আলো সংঘ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে Youth Light Asso...
21/07/2025

উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে Youth Light Association। আমরা এই শোকাবহ মুহূর্তে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Youth Light Association - তারুণ্যের আলো সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Light Association - তারুণ্যের আলো সংঘ:

Share