30/06/2026
আলহামদুলিল্লাহ! 🤲
মানবতার সেবার এই ছোট্ট পথচলায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ায় "বেটার লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন" আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এ পর্যন্ত আর্থিক সহায়তা, ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার মাধ্যমে ১৪৭ জন রোগীকে সহায়তা করতে পেরেছি।
এই অর্জন শুধুমাত্র আমাদের নয়—এটি আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, দাতা, স্বেচ্ছাসেবক এবং মানবিক মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
আমরা বিশ্বাস করি, একটি ছোট সহায়তাও কারও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকুক। ইনশাআল্লাহ, আগামী দিনে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব।
মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। 💚