02/07/2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রাচীন সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্টের -এর ২০তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান মহসিন মুরাদ।
বুধবার ( ১ জুলাই) সংগঠনটি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সামাদ শান্ত। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আলতাফুর রহমান তাসনিম।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিলুর রেজা সৈকত। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান। মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইমুর ইসলাম।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান সাকিব, শোয়াইব ইসলাম শিহাব, তাসনিম আল মামুন।
নবনির্বাচিত সভাপতি শোয়াইব আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মহসিন মুরাদ বলেন, 'সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।'
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রাচীন সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্টের -এর ২০তম কা....