Sylhet Sports Ground Association - SGA

Sylhet Sports Ground Association - SGA A common platform for indoor and outdoor sports ground entrepreneurs in Sylhet to connect, collaborate, and support the growth of the sports industry.

Together we build a stronger sports community in Sylhet.

https://sylhetpress.net/news-details?nid=15751
19/03/2026

https://sylhetpress.net/news-details?nid=15751

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জান...

https://www.sylhet9news.com/?p=4066
19/03/2026

https://www.sylhet9news.com/?p=4066

সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ‘সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশন’

19/03/2026
17/03/2026

📢 অফিসিয়াল আপডেট
Sylhet Sports Ground Association (SGA)

গত ৭ই মার্চ ২০২৬ ইং রোজ শনিবার সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশন (SGA)-এর উদ্যোগে সফলভাবে ইফতার মাহফিল ও আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৭ই মার্চ ২০২৬ ইং রোজ মঙ্গলবার হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মাধ্যমে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি জনাব জুনেদ আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের।
সভায় আরও উপস্থিত ছিলেন সম্মানিত যুগ্ম সদস্য সচিব ইসমাইল মাহবুব ইমন এবং সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ—জনাব ইমরান আজাদ, জনাব তারেক আহমদ চৌধুরী ও জনাব সুলতান আহমেদ তায়েফ। সভায় সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের সংগঠনের চলমান কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে সদস্য সংগ্রহ কার্যক্রম, সদস্য ফর্মের ড্রাফট প্রস্তুতির অগ্রগতি, অফিসিয়াল ফেসবুক পেজ তৈরির কাজ এবং সংগঠনের সংবিধানের খসড়া প্রণয়নের অগ্রগতি এবং বিভিন্ন উদ্যেক্তা হতে প্রাপ্ত বিভিন্ন সমস্যার ব্যাপারে বিস্তারিত তথ্য উপাও তুলে ধরা হয়।এছাড়াও, সংগঠনের বর্তমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সদস্য তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং একটি সুদূরপ্রসারী, টেকসই ও শক্তিশালী সংগঠন গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পবিত্র ঈদুল ফিতরের পর অতি শীঘ্রই আহ্বায়ক কমিটির একটি সরাসরি (ফিজিক্যাল) সভার আয়োজন করা হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উদ্ভূত সমস্যাসমূহের কার্যকর সমাধান ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ধন্যবাদান্তে
ইন্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের
সদস্য সচিব
আহ্বায়ক কমিটি
সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশন

🤝 একসাথে এগিয়ে চলার প্রত্যয়ে—SGA

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Sports Ground Association - SGA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share