Bones Bank PMC

Bones Bank PMC Bones Bank PMC – Spreading Knowledge, Preserving Humanity. We collect and share educational resources (“bones”) freely.

Supporting learners and breaking the cycle of scarcity, InshaAllah

Alhamdulillah
02/07/2026

Alhamdulillah

আলহামদুলিল্লাহ।*Bones Bank PMC*-এর বোনস বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত প্রোগ্রামে Bones Bank PMC-এর সম্মান...
08/06/2026

আলহামদুলিল্লাহ।

*Bones Bank PMC*-এর বোনস বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত প্রোগ্রামে Bones Bank PMC-এর সম্মানিত উপদেষ্টা, ডোনার এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রথমবারের প্রচেষ্টাতেই আমরা PMC-13 ব্যাচের ৩০ জন শিক্ষার্থীর হাতে বোনস সেট তুলে দিতে সক্ষম হয়েছি।

এই অর্জনের পেছনে যাঁদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও অবদান রয়েছে, তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সম্মানিত ডোনারদের প্রতি, যাঁদের সহযোগিতা এই উদ্যোগকে বাস্তবে রূপ দিয়েছে। তাছাড়াও যাদের কথা না বললেই নয়, আমাদের উপদেষ্টাবৃন্দের মধ্যে অন্যতম Mustak Ahmed Jakaria, MD Sakib Hossain তাঁদের দিকনির্দেশনা, উৎসাহ ও অকুণ্ঠ সহযোগিতা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহান আল্লাহ তাঁদেরও উত্তম প্রতিদান দান করুন।

আমাদের বিশ্বাস, এই উদ্যোগ শিক্ষার্থীদের এনাটমি শিক্ষাকে আরও সহজ, কার্যকর ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে Bones Bank PMC কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

"Knowledge Shared, Future Prepared."

সকলের দোয়া ও সহযোগিতা কাম্য। 🤍🦴✨

05/06/2026

এনাটমি পড়ার ক্ষেত্রে আসল মানব কঙ্কালের তুলনায় আর্টিফিশিয়াল বোনস কতটুকু কার্যকর, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে।

আর্টিফিশিয়াল বোনস তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী,( একটি ফুল সেট বোনস এর দাম যেখানে ৩০-৪০ হাজার টাকা, সে জায়গায় আর্টিফিশিয়াল ফুল সেট বোনস পাওয়া যায় মাত্র ১২-১৬ হাজার টাকায়) সহজে সংরক্ষণযোগ্য এবং ক্ষয়, দুর্গন্ধ কিংবা স্বাস্থ্যঝুঁকির মতো সমস্যামুক্ত। একই সঙ্গে মানবদেহাবশেষের প্রতি ইসলামের নির্দেশিত সম্মান ও মর্যাদাও অক্ষুণ্ণ রাখা সম্ভব।

ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না। জ্ঞানভিত্তিক আলোচনা ও সচেতন সিদ্ধান্তই হোক আমাদের পথচলার সঙ্গী।

আলহামদুলিল্লাহ!আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, Bones Bank PMC–এ Ferdous Memorial Trust   এর পক্ষ থেকে একটি ফুল সে...
19/05/2026

আলহামদুলিল্লাহ!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, Bones Bank PMC–এ Ferdous Memorial Trust এর পক্ষ থেকে একটি ফুল সেট আর্টিফিশিয়াল বোনস ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, পার্কভিউ মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস ইমাদ Ferdous Imad গত ২২ ফেব্রুয়ারি GBS (Guillain-Barré Syndrome) নামক এক জটিল রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এই মানুষটির স্মৃতিকে অমলিন করে রাখতে এবং তাঁর স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে প্রতিষ্ঠিত হয় "Ferdous Memorial Trust"।

বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি Bones Bank PMC–এর মতো একটি শিক্ষামূলক ও কল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার জন্য আমরা Ferdous Memorial Trust–এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আমরা আমাদের প্রিয় ফেরদৌস ভাইয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমীন।

15/05/2026

মানব কঙ্কাল (Bones) ব্যবহার ও দান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

বোনস বা মানব কঙ্কাল বিক্রি করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম—এ বিষয়ে আলেমগণের মধ্যে কোনো দ্বিমত নেই।

তবে একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য এনাটমির জ্ঞান অর্জনে মানব কঙ্কালের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হওয়ায়, আলেমগণ এই ক্ষেত্রে সীমিত পরিসরে শিথিলতার কথা উল্লেখ করেছেন।

অর্থাৎ, একান্ত প্রয়োজনের তাগিদে কঙ্কাল ক্রয়ের বিষয়টি কিছুটা সহনীয় হিসেবে বিবেচিত হয়েছে।

তবুও, যদি আসল মানব কঙ্কালের কোনো বিকল্প (যেমন কৃত্রিম মডেল বা অন্যান্য শিক্ষাসামগ্রী) পাওয়া যায়, তবে সেটাই গ্রহণ করা উত্তম ও অধিক নিরাপদ।

যেহেতু মানব কঙ্কাল বিক্রি করা হারাম, তাই কেউ একবার কঙ্কাল ক্রয় করার পর সেটির ভবিষ্যৎ ব্যবহার নিয়েও সচেতন থাকা জরুরি। এ ক্ষেত্রে আলেমগণ অত্যন্ত সুন্দর একটি পথনির্দেশনা দিয়েছেন—
👉 সেটিকে অন্য কোনো শিক্ষার্থীকে বিনামূল্যে দিয়ে দেওয়া।

এটি নিঃসন্দেহে সবচেয়ে উত্তম ও প্রশংসনীয় সমাধান। এতে একাধিক উপকার সাধিত হয়ঃ

১) ব্যক্তি নিজে বোনসটি বিক্রি না করে একটি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারে।

২) অন্যকে জ্ঞানার্জনের উদ্দেশ্যে প্রদান করার মাধ্যমে সে সদকায়ে জারিয়ায় অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করতে পারে।

৩) যিনি বিনামূল্যে এটি গ্রহণ করবেন, তার জন্যও ভবিষ্যতে এটি বিক্রি করার প্রবণতা কমে যাবে—ফলে তিনিও হারাম থেকে বেঁচে থাকতে পারবেন।

৪) সর্বোপরি, একজন সম্পূর্ণ ভিন্ন মানুষের দেহাবশেষ নিয়ে কোনো প্রকার বাণিজ্য না হওয়ায়, ‘আশরাফুল মাখলুকাত’ হিসেবে মানুষের মর্যাদা কিছুটা হলেও সংরক্ষিত থাকে।

কমেন্ট বক্সে দেওয়া লিংকের মাধ্যমে ইসলামিক প্রশ্নউত্তরের ওয়েব থেকে বিশেষজ্ঞ আলেমদের পরামর্শ দেখে আসতে পারেন।

আসুন, আমরা জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিকতা ও শরীয়তের সীমারেখকেও সম্মান করি।

আলহামদুলিল্লাহ!সম্প্রতি আমাদের আর্টিফিশিয়াল বোনস ও *Bones Bank* বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে দেশব্যাপী মেডিকেল শিক্ষার্থ...
14/05/2026

আলহামদুলিল্লাহ!
সম্প্রতি আমাদের আর্টিফিশিয়াল বোনস ও *Bones Bank* বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে দেশব্যাপী মেডিকেল শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। বিভিন্ন জায়গা থেকে পরামর্শ, মতামত ও সহযোগিতার আগ্রহ প্রকাশ— এই উদ্যোগের প্রয়োজনীয়তাকেই আরও স্পষ্ট করেছে।

একটি কার্যকর *Bones Bank* শুধু শিক্ষার্থীদের শেখাকে সহজ করে না, বরং ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা ও প্র্যাকটিক্যাল জ্ঞান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক জনসচেতনতা থাকলে মেডিকেল শিক্ষায় রিসোর্স সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আমরা আনন্দিত যে, এই ছোট উদ্যোগটি সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পেরেছে। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করে মেডিকেল শিক্ষার্থীদের জন্য উপকারী ও টেকসই উদ্যোগ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবো।

“নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।”

সূরা আল-কাহফ, আয়াত ৮৮

🦴 *বোনস ব্যাংক পিএমসি-এর অনন্য সংযোজন — আর্টিফিশিয়াল হিউম্যান বোনস*চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় মানবদেহের গঠন সম্পর...
11/05/2026

🦴 *বোনস ব্যাংক পিএমসি-এর অনন্য সংযোজন — আর্টিফিশিয়াল হিউম্যান বোনস*

চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় মানবদেহের গঠন সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অ্যানাটমি শিক্ষায় মানব কঙ্কাল ব্যবহৃত হয়ে আসলেও বর্তমান সময়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষাব্যবস্থার আলোকে “আর্টিফিশিয়াল হিউম্যান বোনস” একটি সময়োপযোগী ও দায়িত্বশীল বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

মানবদেহ ইসলামে ও মানবিক দৃষ্টিকোণ থেকেও সম্মানিত। মৃত্যুর পরও মানুষের দেহাবশেষের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। অনেক ক্ষেত্রে আসল মানব হাড় সংগ্রহের উৎস, সংরক্ষণ প্রক্রিয়া কিংবা ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন থেকে যায়, যা মানবিক ও নৈতিক দিক থেকে উদ্বেগের কারণ হতে পারে। তাই শিক্ষা কার্যক্রমে ধীরে ধীরে আর্টিফিশিয়াল বোনসের ব্যবহার বৃদ্ধি করা সময়ের দাবি।

আর্টিফিশিয়াল হিউম্যান বোনস ব্যবহারের রয়েছে নানা উপকারিতা—
🔹 এটি সম্পূর্ণ নৈতিক ও মানবিক বিকল্প।
🔹 দীর্ঘদিন ব্যবহারযোগ্য এবং সহজে সংরক্ষণ করা যায়।
🔹 শিক্ষার্থীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে বারবার প্র্যাকটিস করতে পারে।
🔹 বাস্তব মানব কঙ্কালের গঠন অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করায় শেখা আরও কার্যকর হয়।
🔹 স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণের সম্ভাবনা থাকে না।
🔹 একই সঙ্গে এটি আধুনিক মেডিকেল শিক্ষাকে আরও টেকসই ও দায়িত্বশীল করে তোলে।

আমরা বিশ্বাস করি —“একজন দক্ষ চিকিৎসক গড়ে ওঠার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ।”
আর সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের জন্য আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষাসামগ্রী নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের বোনস ব্যাংকে যুক্ত হয়েছে **আর্টিফিশিয়াল হিউম্যান বোনস**।

আমাদের এ বিশেষ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য পার্কভিউ মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।

 # # বোনস ব্যাংক পিএমসি থেকে বোনস সংগ্রহের জন্য প্রাথমিক শর্তাবলি..১। আবেদনকারী অবশ্যই Parkview Medical College Sylhet এ...
08/05/2026

# # বোনস ব্যাংক পিএমসি থেকে বোনস সংগ্রহের জন্য প্রাথমিক শর্তাবলি..

১। আবেদনকারী অবশ্যই Parkview Medical College Sylhet এর শিক্ষার্থী হতে হবে।

২। আবেদনপত্রে প্রদত্ত তথ্য সঠিক ও সত্য হতে হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

৩। একটি হাফসেট বোনস সর্বনিম্ন দুইজন শিক্ষার্থীর গ্রুপকে এবং একটি ফুল সেট বোনস সর্বনিম্ন চারজন শিক্ষার্থীর গ্রুপকে প্রদান করা হবে। হাফসেট বোনস সংগ্রহের জন্য ২০০০/- টাকা এবং ফুল সেট বোনস সংগ্রহের জন্য ৪০০০/- টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে। বোনস যথাযথভাবে ব্যবহার শেষে অক্ষত অবস্থায় ফেরত প্রদান সাপেক্ষে জামানতের সম্পূর্ণ অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

৪। বোনসের কোনো অংশ হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্থ হলে জরিমানা হিসেবে জামানতের নির্ধারিত অংশ কর্তন করা হবে। সম্পূর্ণ সেট হারিয়ে গেলে সেই সেটের পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে।

৫। বোনস শুধুমাত্র শিক্ষা ও একাডেমিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে; অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

৬। আবেদনকারীকে বোনসের যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করতে হবে।

৭। বোনস ব্যাংকের নির্ধারিত নিয়মাবলি ও সময়সীমা মেনে বোনস গ্রহণ ও ফেরত দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

৮। সংগৃহীত বোনস কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি বা গ্রুপের কাছে হস্তান্তর করা যাবে না। কোনো গ্রুপ বোনস ব্যবহার শেষ করলে তা সরাসরি বোনস ব্যাংকে ফেরত দিতে হবে।

৯। সীমিত সংখ্যক বোনসের কারণে আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে বোনস প্রদান করা হবে।

১০। বোনস ব্যাংক থেকে বোনস সংগ্রহকারী শিক্ষার্থীদের বোনস ব্যাংকে নূন্যতম ১০০০ টাকা ডোনেশন (অফেরতযোগ্য) প্রদান করতে হবে। যা বোনস ব্যাংকের রক্ষানাবেক্ষণ কাজে ব্যবহার করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: বোনস ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

আবেদনপত্রের লিংক -

বোনস ব্যাংক পিএমসি থেকে বোনস সংগ্রহের জন্য প্রাথমিক শর্তাবলি.. ১। আবেদনকারী অবশ্যই Parkview Medical College Sylhet এর শিক্ষার্থী হতে...

বোনস ব্যাংক থেকে বোনস সংগ্রহে  আগ্রহী শিক্ষার্থীদেরকে আমাদের বোনস ব্যাংকের এই পেইজের সাথে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ।...
03/05/2026

বোনস ব্যাংক থেকে বোনস সংগ্রহে আগ্রহী শিক্ষার্থীদেরকে আমাদের বোনস ব্যাংকের এই পেইজের সাথে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ। অতি শীঘ্রই আমরা বিস্তারিত বিষয়াবলি এখানে পাবলিশ করবো ইনশাআল্লাহ।

ছবি : আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বোনস ব্যাংক নিয়ে আলোচনার একটি মুহূর্ত।

02/05/2026

Address

VIP Road, Taltola
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bones Bank PMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share