Bd Welfare Association

Bd Welfare Association আমাদের মূল উদ্দেশ্য হলো গরীব ,অসহায় মানুষের পাশে দাড়ানো l

15/03/2026

First of all, thank you to everyone 😊🌙

who stands with us to support these children. Special thanks to Ratul and our team for their hard work. Together we try to bring smiles and a better future.

Allah will reward you all 💙☺️

১৪ মার্চ রোজ শনিবার আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায় কুরআনের পাখিদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুন্দর ও সফলভা...
14/03/2026

১৪ মার্চ রোজ শনিবার
আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায় কুরআনের পাখিদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরপর দুটি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হয়তো কিছু ভুল–ত্রুটি হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব।
আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

“আলহামদুলিল্লাহ, এতিম শিশুদের জন্য ঈদ উপহারের প্যাকিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।ইন-শা-আল্লাহ, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবা...
12/03/2026

“আলহামদুলিল্লাহ, এতিম শিশুদের জন্য ঈদ উপহারের প্যাকিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ইন-শা-আল্লাহ, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (১৪ মার্চ) আমরা উপহারগুলো তাদের কাছে পৌঁছে দিব।”

Bd Welfare Association এর পক্ষ থেকে আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসা (শিশু সদন), মুরার বাজার, বালাগঞ্জ, সিলেট-এর ৫৭ জন এত...
12/03/2026

Bd Welfare Association এর পক্ষ থেকে আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসা (শিশু সদন), মুরার বাজার, বালাগঞ্জ, সিলেট-এর ৫৭ জন এতিম শিশু ও একজন মা ও তার দুই কন্যার জন্য ঈদ উপহার ক্রয় করা হয়েছে।
🗓️ আগামী ১৪ই মার্চ রোজ শনিবার ২০২৬ ইং ইনশা-আল্লাহ, উপহারগুলি তাদের হাতে পৌঁছে যাবে।

🤍 আপনাদের দোয়া ও সহযোগিতায় মানবিক কার্যক্রমটি সফল হবে।

০৭ই মার্চ ২০২৬, রোজ শনিবার, ১৭ রমজান।প্রতিবারের ন্যায় এবারও Bd Welfare Association এর উদ্যোগে আল ফালাহ একাডেমী দাখিল মাদ...
07/03/2026

০৭ই মার্চ ২০২৬, রোজ শনিবার, ১৭ রমজান।
প্রতিবারের ন্যায় এবারও Bd Welfare Association এর উদ্যোগে আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসা (শিশু সদন) এতিমখানা বিভাগে এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সবার দোয়া ও সহযোগিতায় আমাদের এই ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

আলহামদুলিল্লাহ 🤍মাত্র ৯ দিনের মধ্যে আপনাদের স্বতস্ফুর্ত সহযোগিতায় মোট-৭২,৮৬০ টাকা (বাহাত্তর হাজার আটশত ষাট টাকা) সংগ্রহ ...
03/03/2026

আলহামদুলিল্লাহ 🤍

মাত্র ৯ দিনের মধ্যে আপনাদের স্বতস্ফুর্ত সহযোগিতায় মোট-৭২,৮৬০ টাকা (বাহাত্তর হাজার আটশত ষাট টাকা) সংগ্রহ করা সম্ভব হয়েছে।

এই অর্থ এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান কার্যক্রমে ব্যবহার করা হবে, ইনশাআল্লাহ। 🌙

“আপনাদের সহযোগিতাই আমাদের মানবিক উদ্যোগকে শক্তিশালী করছে”

সকল দাতা ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইলো। 🤲✨

আলহামদুলিল্লাহ।আগামী ১৭ রমজান, ৭ মার্চ রোজ শনিবার, আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসা (শিশু সদন) এতিমখানা বিভাগে আমাদের সংস...
26/02/2026

আলহামদুলিল্লাহ।
আগামী ১৭ রমজান, ৭ মার্চ রোজ শনিবার, আল ফালাহ একাডেমী দাখিল মাদ্রাসা (শিশু সদন) এতিমখানা বিভাগে আমাদের সংস্থার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনে মুরার বাজার, গহরপুর, বালাগঞ্জ, সিলেট এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন এতিম শিশু এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীসহ মোট ১০০জন সুবিধাবঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রতিবারের মতো এবারও আমাদের সংস্থার উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি পবিত্র ঈদুল ফি...
20/02/2026

প্রতিবারের মতো এবারও আমাদের সংস্থার উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মানবিক উদ্যোগ সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মাহে রমজানের সিলেট জেলার সময়সূচি রহমতের ১০ দিন।
18/02/2026

মাহে রমজানের সিলেট জেলার সময়সূচি রহমতের ১০ দিন।

Address

Sylhet-3100
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share