আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস- Allama Balauti Helping Hands

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস- Allama Balauti Helping Hands

আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস- Allama Balauti Helping Hands A community service for needy people.

04/04/2026

জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন |

আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান রহ. মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়িস্থ কনফারেন্স হলে ২৮ মার্চ (২০২৬) শনিবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি শাহ মো. উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- হবিবপুর কেশবপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকিম, ট্রাস্টের পৃষ্ঠপোষক হাফিজ মাওলানা শাহ মোহাম্মদ ওলিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান, জালালপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক শামছুল হক বিন আফতাব, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আল ছাদিক।

প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, বুযুর্গ অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত 'আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট' কর্তৃক আয়োজিত 'হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান (রহ.)' নামে মেধা বৃত্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ০৯ ঘটিকায় ৩ নং কাজলসার ইউপিভূক্ত রতনগঞ্জস্থ বালাউট দারুল কুরআন মাদরাসা, জি এম সি একাডেমি এবং চাইল্ডহোম একাডেমি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান মাওলানা শাহ মুনিবুর রহমান বালাউটি বলেন- জকিগঞ্জের ৬১ টি প্রাথমিক, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী প্রতিষ্ঠানের ১০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিশেষ করে উক্ত পরীক্ষায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশ প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেছিল পরীক্ষাকে। এই শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা ইতিপূর্বে কোনো ট্রাস্টের পক্ষে করতে দেখা যায়নি। আমাদের ট্রাস্ট থেকে তা সম্পন্ন করতে পারায় অত্যন্ত আনন্দিত। সেই আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য এবং কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করতে প্রাক-প্রাথমিক শ্রেণির অংশগ্রহণকারী যারা মেধা বৃত্তি পাননি সবাইকে আজ বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে।

হাফিজ মাওলানা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সুলতান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মাহবুবুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি শাহ মো. মাসুকুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মুছাদ্দিকুর রহমান, মাওলানা কবি মাহবুবুর রহীম, আবুল কালাম ফনিক, প্রবাসী সোহেল চৌধুরী, হাফিজ আব্দুল হালিম, হাফিজ মাওলানা আনছার হোসেন, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ জুনেদ আহমদ, মাওলানা আজহারুল ইসলাম, আশিক আহমদ খান, শাহ মো, আবু তাহের প্রমুখ। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন বালাউট দারুল কোরআন মাদরাসার ছাত্র আব্দুল্লাহ জামাল, হামদ-নাত পরিবেশন করেন বালাউট দারুল কোরআন মাদরাসার ছাত্র আছিম চৌধুরী তালহা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের প্যাকেট প্রদান করা হয়।

20/03/2026

আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে বালাউট ছাহেব বাড়ীতে ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন।
উপস্থিত ছিলেন-
মুফতি শাহ মো. উবায়দুর রহমান ছাহেব জাদায়ে বালাউটি
আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর উপদেষ্টা মাও. হা. শাহ মো ওলিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি
আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর পরিচালক মাও শাহ মো মুনিবুর রহমান ছাহেব জাদায়ে বালাউটি।

21/02/2026

মাহে রমজান ২০২৬ উপলক্ষে আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর ধারাবাহিক কার্যক্রমে বালাউট ছাহেব বাড়িতে এতিম বিধবা ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

19/02/2026

রামাদান মোবারক!আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে দরিদ্র মানুষের জন্য রামাদান উপহারের পেকেটিং চলছে।Balaut Saheb Bari - বালাউট ছাহেব বাড়ি।

13/02/2026

বার্ষিক শিক্ষা সফর ২০২৬।
বালাউট দারুল কোরআন মাদ্রাসা ।
বালাউট ছাহেব বাড়ি,জকিগন্জ,সিলেট।

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত মানবতার কল্যাণে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৫ এ  উদ্যোক্তা ও স...
21/01/2026

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত মানবতার কল্যাণে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৫ এ উদ্যোক্তা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর পরিচালক মাও শাহ মো. মুনিবুর রহমানকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।
স্থান: ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন, পল্টন।
তাং-২১-০১-২০২৬
সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

20/01/2026

সিলেট শহরে গভীর রাতে ভাসমান মানুষের মধ্যে আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর শীতবস্ত্র বিতরণ-২০২৬ #শীতবস্ত্র #বিতরণ #আল্লামা_বালাউটি_হেল্পিং_হ্যান্ডস #বালাউট_ছাহেব_বাড়ী

22/12/2025

আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে হাফিজ শাহ মুস্তাফিজুর রহমান রহ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ডকুমেন্টারি বিডিও।
বালাউট ছাহেব বাড়ি,জকিগন্জ,সিলেট।

22/12/2025

আসসালামু আলাইকুম ।শাহ-সূফী হযরত আল্লামা মোহাম্মদ শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রাহিমাহুল্লাহ'র বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা হইতে পরদিন ফজর পর্যন্ত বালাউট ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি, দুয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। বিঃদ্র -কমেন্ট বক্সে ফ্রেইমের লিংক দেওয়া আছে।মাহফিলের দাওয়াতের স্বার্থে আপনিও আপনার প্রফাইলে ফ্রেইম এড করতে পারেন।

জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মো. মুস্তাফিজুর রহমান (রহ.) মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্নসিলেটে...
19/12/2025

জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ শাহ মো. মুস্তাফিজুর রহমান (রহ.) মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটের জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মরহুম হাফিজ মুস্তাফিজুর রহমান (রহ.)-এর স্মরণে আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো, বালাউট দারুল কোরআন মাদরাসা, গোলাম মোস্তফা (জিএমসি) একাডেমি এবং চাইল্ড হোম একাডেমি।

এ পরীক্ষায় শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ৫০ জন হল পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ট্রাস্টের উপদেষ্টা ও ছাহেবজাদায়ে বালাউটি হাফিয মাওলানা শাহ মো. ওলিউর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মাশুকুর রহমান মারুফ, হাফিয মাওলানা মো. জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরীক্ষা ব্যবস্থাপনায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সুলতান আহমদ, মো. আব্দুল ওয়াহিদ ও শাহ মো. সাজিদ আহমদ। সার্বিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ট্রাস্টের সচিব আশিক আহমদ খান, শাহ মো. রহিম উদ্দিন, শাহ মো. নজমুদ্দিন মুরাদ ও শাহ মো. আবু তাহের।

তারা পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহিম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, হাফিয আব্দুল হালিম, হাফিয মাওলানা আনছার হোসেন, হাফিয জুনেদ আহমদ, মারুফ তালুকদার মিজু, নজরুল ইসলাম, মাওলানা আজহার হোসেন, লিজন আহমদ, আব্দুল মুকিত, জাবেদ আহমদ, রিপন আহমদ, নিয়াজ আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকরা।

এ বিষয়ে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান বলেন, “মরহুম হাফিজ মুস্তাফিজুর রহমান (রহ.) ছিলেন একজন নীতিবান, আলোকিত ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তাঁর স্মরণে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।” উত্তরপত্র মূল্যায়ন শেষে শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে।
#আল্লামা_বালাউটি_শিক্ষা_ট্রাস্ট

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস- Allama Balauti Helping Hands posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share