18/03/2026
আজ রমাদানের ৫ম বিজোড় রাত। সম্ভাব্য শবে ক্বদরের রাত। খুব বেশি কদর করি।
আজ রাতে এ ১০টি দু’আ বেশি বেশি পড়তে পারি।
১) শবে কদরের দোয়া
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নি।
অর্থ:
হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো।
(তিরমিজি: ৩৫১৩)
এটাই আজ রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া।
২) সাইয়্যিদুল ইস্তিগফার
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ:
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাতা‘তু, আউযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবুউ লাকা বিনি‘মাতিকা আলাইয়া, ওয়া আবুউ বিযামবি, ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুয জুনুবা ইল্লা আন্তা।
অর্থ:
হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার নিয়ামত স্বীকার করছি, আমার গুনাহও স্বীকার করছি। তাই আমাকে ক্ষমা করো।
(সহীহ আল-বুখারি: ৬৩০৬)
৩) দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ:
রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া ক্বিনা আযাবান নার।
অর্থ:
হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো।
(সূরা বাকারা: ২০১)
৪) হিদায়াত ও তাকওয়ার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَىٰ وَالتُّقَىٰ وَالْعَفَافَ وَالْغِنَىٰ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, ওয়াত্তুকা, ওয়াল আফাফা, ওয়াল গিনা।
অর্থ:
হে আল্লাহ, আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা এবং অমুখাপেক্ষিতা চাই।
(সহীহ মুসলিম: ২৭২১)
৫) কবর ও জাহান্নাম থেকে আশ্রয়ের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববর, ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।
অর্থ:
হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে।
(সহীহ আল-বুখারি: ১৩৭৭, সহীহ মুসলিম: ৫৮৮)
৬) আফিয়াহর দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
অর্থ:
হে আল্লাহ, আমি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ চাই।
(ইবনে মাজাহ: ৩৮৭১)
৭) ঈমানের উপর অটল থাকার দোয়া
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَىٰ دِينِكَ
উচ্চারণ:
ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব, সাব্বিত ক্বালবি আলা দ্বীনিক।
অর্থ:
হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো।
(তিরমিজি: ২১৪০)
৮) দোয়া ইউনুস
لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা, ইন্নি কুনতু মিনায যালিমিন।
অর্থ:
তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।
(সূরা আল-আম্বিয়া: ৮৭)
৯) মা-বাবার জন্য দোয়া
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।
অর্থ:
হে আমার রব, তাদের প্রতি দয়া করো, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন।
(সূরা আল-ইসরা: ২৪)
১০) জান্নাতুল ফিরদাউসের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفِرْدَوْسَ الْأَعْلَىٰ مِنَ الْجَنَّةِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফিরদাউসাল আ‘লা মিনাল জান্নাহ।
অর্থ:
হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতের সর্বোচ্চ ফিরদাউস চাই।
(সহীহ আল-বুখারি: ২৭৯০)
হয়তো আজ রাতই শবে কদর।
হয়তো আজ রাতেই আপনার বহু বছরের গুনাহ মুছে যাবে।
হয়তো আজ রাতেই আপনার চোখের পানি কবুল হবে।
এটা দোয়া, কান্না, মাগফিরাত, আর তাকদির বদলে যাওয়ার রাত।
আল্লাহ তাআলা আমাদের আজ রাতের পূর্ণ বরকত নসিব করুন, আমাদের সব গুনাহ মাফ করুন, এবং আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আ-মীন।
— লেখা সংগৃহীত