Khudeza-Abzan Trust

Khudeza-Abzan Trust A nonprofit trust helping the poor and needy people with food, shelter, education and the necessities

20/03/2026

পবিত্র রমজান উপলক্ষে শ্রমজীবী ও দুস্থ পরিবারের মাঝে খুদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়, আলহামদুলিল্লাহ।
19/03/2026

18/03/2026

খুদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের ও দুঃস্থ ৩০টি পরিবারের মাঝে ভোজ্যতেল বিতরণ করা হয়।

12/04/2024
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে খুদেজা-আবজান ট্রাস্টের পক্ষ থেকে ৩০ টি দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ...
10/04/2024

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে খুদেজা-আবজান ট্রাস্টের পক্ষ থেকে ৩০ টি দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
১০ এপ্রিল বেলা ২ ঘটিকার সময় মুরাদগঞ্জ হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ট্রাস্টের পরিচালক রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনাম হোসেন ও জমির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাহিদ উদ্দিন প্রমুখ। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ। ঈদের হাসি ফুটুক সবার মুখে, ঈদের আনন্দ থাকুক সবার ঘরে।

ঈদ মোবারক…খুদেজা-আবজান ট্রাস্ট এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সম...
28/06/2023

ঈদ মোবারক…
খুদেজা-আবজান ট্রাস্ট এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন।

খুদেজা-আবজান ট্রাস্টের পরিচালক রোটারিয়ান মোঃ আলাল উদ্দিনের উদ্যোগে দীর্ঘ দিন থেকে অসুস্থ নিদনপুর গ্রামের মৃত মরতুজ আলী ম...
09/06/2023

খুদেজা-আবজান ট্রাস্টের পরিচালক রোটারিয়ান মোঃ আলাল উদ্দিনের উদ্যোগে দীর্ঘ দিন থেকে অসুস্থ নিদনপুর গ্রামের মৃত মরতুজ আলী মিয়ার ছেলে সাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য নগদ (৫০,০০০) পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। অসুস্থ সাব উদ্দিনকে চিকিৎসার জন্য সহয়োগিতা করেন খুদেজা-আবজান ট্রাস্টের পরিচালক রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এবং তিনির যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাজ্য প্রবাসী ভাই-বোন এবং ভাগনারা। আল্লাহ যেন সবার এ দানকে কবুল করেন।

৭ জুলাই ২০২৩

বিয়ানীবাজার খোদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ।খোদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে সিলেটের বিয়ানীব...
20/04/2023

বিয়ানীবাজার খোদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ।

খোদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ রামাদান, ১৩ এপ্রিল খোদেজা-আবজান ট্রাস্টের পরিচালক রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক খন্দকার লোকমান হোসেনের সঞ্চালনায় বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিটল বাডস্ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের চেয়ারম্যান মোঃ জামিল হোসেন, কলিম উদ্দিন প্রমুখ। মাহিদ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার নিদনপুর-সুপাতলা গ্রামে কলোনী সহ ৫৫ টি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করার জন্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মোঃ হেলাল উদ্দিন, হাজী মোঃ বেলাল উদ্দিন সহ খোদেজা-আবজান ট্রাস্ট পরিবারের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

20/04/2023

মাহে রমজান উপলক্ষে খোদেজা-আবজান ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ হাজী তমছির আলী কমিউনিটি সেন্ট....

13/04/2023

Address

Supatola, Beanibazar
Sylhet
3100

Telephone

+8801764552868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khudeza-Abzan Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khudeza-Abzan Trust:

Share