Darur Rahmah Madrasa

Darur Rahmah Madrasa Darur Rahmah Madrasa, founded in 2016, with an aim to educate the poor and destitute students with Islamic and practical knowledge.

সিলেটের দারুর রাহমাহ মাদরাসায় মাওলানা আব্দুস সালাম মেধাবৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান 👑সিলেটের দারুর রাহমাহ মাদরাসায় গত সোম...
30/05/2026

সিলেটের দারুর রাহমাহ মাদরাসায় মাওলানা আব্দুস সালাম মেধাবৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান 👑

সিলেটের দারুর রাহমাহ মাদরাসায় গত সোমবার (২৫ মে ২০২৬) অনুষ্ঠিত হলো মরহুম মাওলানা আব্দুস সালামের নামে প্রবর্তিত বার্ষিক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। সিলেট পৌরসভার সাবেক কমিশনার ও যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব মারুফ আহমদের উদ্যোগে প্রতিবছর এ মেধাবৃত্তি প্রদান করা হয়। এ বছর মোট ১২ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুর রাহমাহ মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দারুল আরকাম মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ রিফাত হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল নাহিদ জাকী, সিনিয়র শিক্ষক হাফিজ আব্দুন নুর, শিক্ষক হাফিজ তাহমিদ আল হাসান ও শিক্ষক মো: নাজমুল হাসান ফাহিম।

অনুষ্ঠানের শুরুতে হিফজ বিভাগের শিক্ষার্থীরা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। সঞ্চালনায় ছিলেন হাফিজ তাহমিদ। অতিথি ও শিক্ষকবৃন্দ ছাত্রদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তির অর্থ তুলে দেন।

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১৪৪৭ হিজরি কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মুমতাজ (এ-প্লাস) প্রাপ্ত সেরা ছাত্রদের এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:
- হিফজ তাকমিল (৩০ পারা গ্রুপ): মো: রাকিব আল হোসাইন, মো: আমিনুল ইসলাম মুসা, জাবেদ উদ্দিন, নোমান আহমদ, মো: হুসাইন আহমদ, মো: ছালিকুর রহমান।
- উল্লেখ্য, রাকিব আল হোসাইন ও আমিনুল ইসলাম মুসা বেফাক বোর্ডে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
- ২০ পারা গ্রুপ: মো: মাহমুদুল হাসান জাকারিয়া, মো: তোফায়েল আহমদ।
- মাহমুদুল হাসান জাকারিয়া হুফফাজ বোর্ডে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
- ১০ পারা গ্রুপ: আতিকুর রহমান, মো: তালহা, নাজির হোসেন, মো: রাকিবুল হাসান।

অতিথিদের বক্তব্য:
প্রধান অতিথি মুহাম্মদ ফয়জুর রহমান বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিনন্দন জানান এবং মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি সিলেট আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস মরহুম মাওলানা আব্দুস সালামের জীবন ও অবদানের উপর আলোকপাত করেন।

বিশেষ অতিথি হাফিজ রিফাত হাসান মেধাবী ছাত্রদের উৎসাহিত করতে এমন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে মাদরাসার পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ তা'য়ালা আপনার এবং আমাদের নেক আমল কবুল করুন।ঈদ মুবারক!
28/05/2026

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আল্লাহ তা'য়ালা আপনার এবং আমাদের নেক আমল কবুল করুন।

ঈদ মুবারক!

♦ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর কেন্দ্রীয় পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার অভূতপূর্ব ফলাফল ♦ ৬ জন মুমতাজ, ২ জন সারা ব...
19/03/2026

♦ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর কেন্দ্রীয় পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার অভূতপূর্ব ফলাফল
♦ ৬ জন মুমতাজ, ২ জন সারা বাংলাদেশে ২য় স্থান

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক) ১৪৪৭ হিজরি মোতাবেক ২০২৬ সালের কেন্দ্রীয় পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে দারুর রাহমাহ মাদরাসা। এবারের পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসা হতে সর্বমোট ৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন মুমতাজ (জিপিএ-৫) এবং ১ জন শিক্ষার্থী জায়্যিদ জিদ্দান (এ-গ্রেড) পেয়েছে। পাশের হার ১০০%। এদের মধ্যে ২ জন পরীক্ষার্থী সারা বাংলাদেশের মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে।

হিফজ সমাপনকারী তাকমিল শ্রেণির এই ৭ জন ছাত্রের মধ্যে মুমতাজ অর্জন করেছে যথাক্রমে মো: রাকিব আল হোসাইন, মো: আমিনুল ইসলাম মুসা, জাবেদ উদ্দিন, নোমান আহমদ, মো: ইকবাল আহমদ ও মো: হুসাইন আহমদ। এদের মধ্যে মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে মো: রাকিব আল হোসাইন ও মো: আমিনুল ইসলাম মুসা। এছাড়া জায়্যিদ জিদ্দান (এ-গ্রেড) পেয়েছে মো: ছালিকুর রহমান।

সিলেট শহরের টিলাগড় ইকোপার্কে অবস্থিত দারুর রাহমাহ মাদরাসা একটি অলাভজনক দ্বীনি প্রতিষ্ঠান। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি মেধাবী ও গরীব শিক্ষার্থীদের খেদমত করে যাচ্ছে। মাদরাসার সাফল্যের পেছনে রয়েছে ক্যাম্পাসের সু-শৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা।

DARUR RAHMAH STUDENT SECURED SECOND PLACE IN THE BOARD MERIT LIST ♦Md. Mahmudul Hasan Zakaria, a student of Darur Rahmah...
09/03/2026

DARUR RAHMAH STUDENT SECURED SECOND PLACE IN THE BOARD MERIT LIST ♦

Md. Mahmudul Hasan Zakaria, a student of Darur Rahmah Madrasa’s Hifzul Qur’an class (20 Para Group), has achieved outstanding success in the Hifzul Qur’an Foundation Bangladesh – Central Examination of the Hifz Education Board 1447 Hijri / 2026 AD.

Zakaria earned the distinction of Mumtaz (GPA-5) and secured second place in the board merit list, marking a proud achievement for both himself and his institution.

Darur Rahmah Madrasa, located in Eco Park, Uttar Tilaghar, Sylhet, extended heartfelt congratulations to the young scholar, commending his dedication and excellence in Hifzul Qur’an studies.

Established in 2016, the madrasa continues to nurture students in Qur’anic studies, contributing to the academic and spiritual development of the community.

Darur Rahmah Madrasa Achieves Remarkable Results in the Huffazul Quran Board Examination 2026 ♦11 Students Achieve "Mumt...
09/03/2026

Darur Rahmah Madrasa Achieves Remarkable Results in the Huffazul Quran Board Examination 2026 ♦
11 Students Achieve "Mumtaz," 1 Student Secures 2nd Place in Merit List ♦

Alhamdulillah. Darur Rahmah Madrasa has achieved remarkable results in the 2026 Hifz Education Board Examination, corresponding to the year 1447 Hijri. In this year's examination organized by the Huffazul Quran Foundation Bangladesh, out of a total of 16 candidates from Darur Rahmah Madrasa, 11 students scored "Mumtaz" (GPA-5), resulting in a pass rate of 100%. Among them, one student secured the 2nd position in the merit list. Additionally, 3 students received "Zaid Ziddan" (A-grade), and 1 student received "Zaid" (A-minus). One candidate was absent.

In the 30-para group, 7 students participated in the examination, and they achieved "Mumtaz" as follows: Jabed Uddin, Md. Shalikur Rahman, Md. Rakib Al Hossain, Md. Aminul Islam Musa, and Md. Hussain Ahmad. Nomaan Ahmad and Md. Iqbal Ahmad received "Zaid Ziddan."

In the 20-para group, 3 students participated in the examination. Among them, Md. Mahmudul Hasan Zakariya achieved "Mumtaz" (GPA-5) and secured the 2nd position in the merit list. Additionally, Md. Tofail Ahmad also received "Mumtaz," while Muhibullah Fahmid received "Zaid Ziddan." Saifullah Chowdhury was absent.

In the 10-para group, 5 candidates participated, and "Mumtaz" was achieved by Atikur Rahman, Md. Talha, Nazir Hossain, and Md. Rakibul Hasan. Farhad Hossain received "Zaid."

The success of Darur Rahmah Madrasa is attributed to its well-ordered internal environment, the diligence of the students, regular studies, and the sincere efforts of the teachers.

২০২৬ সালের হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার ঈর্ষণীয় ফলাফল অর্জন ♦১১ জন মুমতাজ, ১ জন মেধাতালিকায় ২য় ♦আলহা...
09/03/2026

২০২৬ সালের হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার ঈর্ষণীয় ফলাফল অর্জন ♦
১১ জন মুমতাজ, ১ জন মেধাতালিকায় ২য় ♦

আলহামদুলিল্লাহ। দারুর রাহমাহ মাদরাসা ১৪৪৭ হিজরি মোতাবেক ২০২৬ সালের হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের এবারের পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসা হতে সর্বমোট ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন মুমতাজ (জিপিএ-৫) পেয়েছে। পাশের হার ১০০%। এদের মধ্যে ১ জন পরীক্ষার্থী মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে। এছাড়া ৩ জন শিক্ষার্থী জায়্যিদ জিদ্দান (এ-গ্রেড) এবং ১ জন জায়্যিদ (এ-মাইনাস) পেয়েছে। ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

৩০ পারা গ্রুপে তাকমিল শ্রেণির ৭ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে মুমতাজ অর্জন করেছে যথাক্রমে জাবেদ উদ্দিন, মো: ছালিকুর রহমান, মো: রাকিব আল হোসাইন, মো: আমিনুল ইসলাম মুসা ও মো: হুসাইন আহমদ। জায়্যিদ জিদ্দান অর্জন করেছে নোমান আহমদ ও মো: ইকবাল আহমদ।

২০ পারা গ্রুপে ৩ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মো: মাহমুদুল হাসান জাকারিয়া মুমতাজ (জিপিএ-৫) পেয়ে মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে। এছাড়া মুমতাজ পেয়েছে মো: তোফায়েল আহমদ। জায়্যিদ জিদ্দান অর্জন করেছে মুহিবুল্লাহ ফাহমীদ। অনুপস্থিত ছিলো সাইফুল্লাহ চৌধুরী।

১০ পারা গ্রুপে ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে মুমতাজ অর্জন করেছে যথাক্রমে আতিকুর রহমান, মো: তালহা, নাজির হোসেন ও মো: রাকিবুল হাসান। জায়্যিদ অর্জন করেছে ফরহাদ হোসেন।

দারুর রাহমাহ মাদরাসার সাফল্যের পেছনে রয়েছে মাদ্রাসার আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা।

25/02/2026

হাফিয মোঃ নাহিদুল ইসলাম। দারুর রাহমাহ মাদরাসার গর্ব। ২০২২-২৩ ব্যাচে পবিত্র কুরআন মাজীদ হিফয সম্পন্ন করে সে।
আলহামদুলিল্লাহ এই রামাদানে নাহিদ তারাবির সালাতে ইমামতি করছে শহরের আল ইহসান মাসজিদ এন্ড ইসলামিক সেন্টারে। আল্লাহ তা'য়ালা তাকে উত্তম প্রতিদান দিন এবং দীনের একজন দ্বায়ী হিসেবে কবুল করুন।

হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা ১৪৪৭ হিজরিতে নতুন হাফিয হলেন ৮জন ছাত্র.....…................................
23/01/2026

হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা ১৪৪৭ হিজরিতে নতুন হাফিয হলেন ৮জন ছাত্র.....….......................................................

আলহামদুলিল্লাহ। দারুর রাহমাহ মাদরাসার ৮জন ছাত্র এ বছর (১৪৪৭ হিজরি) পবিত্র কুরআন মাজিদ হিফয সম্পন্ন করলো।

গত ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বাদ আসর মাদরাসা ক্যাম্পাসে তাদের এক বিদায় সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তোলে দেন অতিথিবৃন্দ।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ও দারুর রাহমাহ মাদরাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ফারুক আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং দারুর রাহমাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মুহাম্মদ ফয়জুর রহমান।
মাদরাসার প্রিন্সিপাল জনাব নাহিদ জাকী'র উপস্থাপনায় ছাত্রদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন শিক্ষক হাফিয আব্দুন নুর, শিক্ষক হাফিজ তাহমিদ আল হাসান, শিক্ষক নাজমুল হাসান ফাহিম প্রমুখ। ছাত্রদের মধ্য থেকে সংবর্ধিত ছাত্ররা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শোনান। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের হাতে ক্রেস্ট ও সনদ তোলে দেন অতিথিবৃন্দ। ছাত্ররাও অতিথি ও শিক্ষকদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

মাদরাসার হিফয তাকমিল শ্রেণির যেসব ছাত্র এবার হাফিয হলেন, তারা হলেন মো: রাকিব আল হোসাইন, মো: আমিনুল ইসলাম মুসা, নোমান আহমদ, মো: হুসাইন আহমদ, মো: ইকবাল আহমদ, জাবেদ উদ্দিন, মো: ছালিকুর রহমান ও মো: ফয়েজ আহমদ।

অনুষ্ঠান শেষে মাদরাসার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Address

Green Valley, Eco-park
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Darur Rahmah Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Darur Rahmah Madrasa:

Shortcuts

Share