সিলেট। তিন অক্ষরে একটি নাম। আধ্যাত্মিক নগরী, পূণ্যভূমি, প্রবাসী অধ্যুষিত কিংবা দ্বিতীয় লন্ডন হিসেবে সিলেটের রয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। কিন্তু সিলেটের রাস্তাঘাটে প্রচুর বেওয়ারিশ মানুষ দেখা গেলেও তাদের আবাসনের জন্য নেই কোন প্রতিষ্ঠান।
অনাহারে-অর্ধাহারে, বিনা চিকিৎসায় রাস্তায়ই মারা যায় তারা। বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয় তাদের। গেল দুই বছর ধরে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে এক
টি মানবিক টিম। ‘Manusher Jonno-মানুষের জন্য’ নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে এই টিম সিলেটে কাজ করছে। মহতী এই উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর থেকে অনুমোদন নিয়ে গড়ে তোলা হয়েছে ‘জীবন ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা। যার স্মারক নং ৪১.০১.০০০০.০০০.০৪৬.২৮.০১৭৯.২৫.৮৭৫।
সিলেটে বেওয়ারিশ মানুষের জন্য আবাসন গড়ে তোলার লক্ষ্যে এয়ারপোর্ট এলাকার নয়াবাজারের নেছারাবাদ হাউজিংয়ে ৮ ডেসিমেল জায়গা দিয়েছেন জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের কৃতিসন্তান জনাব গোলাম মরতুজা চৌধুরী ইকবালের সহধর্মিণী।
দানকৃত এই জায়গায় বেওয়ারিশ মানুষের জন্য একটি সেন্টার গড়ে তোলার কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে। যেটির নাম ‘জীবন ফাউন্ডেশন বেওয়ারিশ সেন্টার’। আর এটিই হবে সিলেট বিভাগের মধ্যে প্রথম কোন প্রতিষ্ঠান যেটি রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষের আশ্রয় দিয়ে দেখভালো করবে। এই সেন্টার গড়ে তুলতে দেশ-বিদেশের হৃদয়বানদের সহযোগিতার হাত প্রসারিত করার বিনীত অনুরোধ করছি। সাধ্যমতো আপনারা সহযোগিতা করে এই মহতী কাজের অংশিদার হতে পারেন। এছাড়া মাত্র এক লক্ষ টাকা দিয়ে এই সেন্টারের লাইফ মেম্বার হওয়ারও সুযোগ রয়েছে।
ব্যাংক একাউন্ট
Jibon Foundation
A/C: 4969 1010 49 747
Pubali Bank ltd, Shibganj Branch, Sylhet, Bangladesh
ঠিকানাঃ আর. বি কমপ্লেক্স, (লিফট ৩), পূর্ব জিন্দাবাজার, সিলেট।
জুনেদ আহমদ চৌধুরী, জেনারেল সেক্রেটারি, জীবন ফাউন্ডেশন
+8801787-117453, [email protected]
UK Contact
Golam Mortuza Chowdhury Ikbal
Land Donor
‘Jibon Foundation Bewarish Center’
26 River side road, E-15, 2RG, London
Cell-07872 471314