Pragroshor

Pragroshor Pragroshor is a feminist training and resource center. We provide a variety of support

 আজ প্রাগ্রসর অফিস প্রাঙ্গণে আর্ট এবং থিয়েটার ক্যাম্পের অধীনে  "সৃজনশীল লেখার মাধ্যমে দক্ষতা উন্নয়ন" বিষয়ের উপর দিনব্যপ...
13/06/2024


আজ প্রাগ্রসর অফিস প্রাঙ্গণে আর্ট এবং থিয়েটার ক্যাম্পের অধীনে "সৃজনশীল লেখার মাধ্যমে দক্ষতা উন্নয়ন" বিষয়ের উপর দিনব্যপী একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়। ২০ জন অংশগ্রহণকারী এখানে অংশগ্রহণ করেন। এই আয়োজনে প্রাজ্ঞজন হিসাবে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের স্ক্রিপ্ট রাইটিং বিভাগে ম্যানেজার হিসেবে কর্মরত জনাব আফরোজ আহমেদ খান। তিনি বলেন, মূলত আমরা যেসব দেখি তা লেখার মাধ্যমে প্রকাশ করা হলো রিপোর্টিং বা সংবাদ, আর দেখার সাথে আমাদের কল্পনার মিশ্রন ঘটানো হলো ক্রিয়েটিভ রাইটিং।

অংশগ্রহণকারীগণ প্রত্যেকেই আলোচনায় অংশ নেন স্বতঃস্ফূ্তভাবে। লেখার আগে আমাদের ভাবতে হবে কেন আমরা লিখবো? আমরা চিঠি লিখতে পারি ডাইরী লিখতে পারি। আমাদের কে সারাক্ষণ ফোনে আবদ্ধ না থেকে বই পড়ার উপর গুরুত্ব দিতে বলেছেন আজরোজ আহমেদ খান। নিজের ভাবনা, আনন্দ, বেদনাগুলো কে কিভাবে লেখার মাধ্যমে সৃজনশীলভাবে প্রকাশ করা যায় সেবিষয়ে আলোচনা করেছেন। প্রত্যেকেই কিছু বিষয়ের উপরে নিজেদের মনের কথাগুলো লিখে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন। যখন নিজেদের লেখাগুলো শেয়ার করছিলেন তখন ভিন্ন একটা পরিবেশের অবতারনা হয়। তাদের লেখায় আনন্দ ছিল, ছিল ভালোবাসার মিশ্রণ। তেমনিভাবে বেদনাও ছিল যার ফলে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ক্রিয়েটিভ রাইটিং আমাদের আবেগের সাথে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করে দেয়।

কাজী নজরুল যে কথাটি বলেছেন "সৃষ্টি সুখের উল্লাসে"।
আমাদের লেখাগুলো এমন হবে যেনো প্রতিটা লেখার মধ্যদিয়ে নতুন কিছু সৃষ্টির আবহ তৈরি হয় এবং অবশ্যই লিখতে হবে আনন্দ নিয়ে। নিজেকে প্রকাশ করার একটা সহজ মাধ্যম হলো লেখা। ক্রিয়েটিভ রাইটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো যা নিয়ে লিখছি সে বিষয়বস্তু সম্পর্কে ভালো জানাশোনা থাকা। এই সকল বিষয়ে আলোচনা হয় এবং সকল অংশগ্রহণকারী নিজেদের জীবনের বিষয় নিয়ে লিখেন। এরপর একটি সিনেমা দেখার আয়োজন করা হয়। মূলত আনন্দের মধ্যদিয়ে শেখার মাধ্যমে আজকের আয়োজনটি সম্পন হয়।

 প্রাগ্রসর এর আয়োজিত নানাধরনের আয়োজনের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান একটি অন্যতম আলোচিত ইভেন্ট। প্রকল্পের সূচনালগ...
26/05/2024


প্রাগ্রসর এর আয়োজিত নানাধরনের আয়োজনের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান একটি অন্যতম আলোচিত ইভেন্ট। প্রকল্পের সূচনালগ্ন থেকে বিভিন্ন সময়ে নারী, কিশোরী ও অন্যান্য লিঙ্গের মানুষগণ এই সেবা পেয়ে আসছেন। কখনও টেলিফোনের মাধ্যমে আবার কখনও সরাসরি ওয়ান টু ওয়ান কাউন্সেলিং সেশনের মাধ্যমে। করোনাকালীন সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় ৩০০ শত এরও অধিক মানুষ এর সেবা প্রাপ্তির আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এরই ধারাাহিকতায় গত ২৩ মে ২০২৪ প্রাগ্রসর অফিসে আরও একটি কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয় যেখানে ২০ জন কিশোরী ও নারী অংশগ্রহণ করেছিলেন। এবারের আয়োজন টি সাজানো হয়েছিল স্ট্রেস রিলিফ ম্যানেজমেন্ট ও মেডিটেশন সেশনের মাধ্যমে। আমাদের প্রাত্যহিক জীবনের নানা জটিলতা থেকে কি উপায়ে আমরা একটু মুক্তি পেতে পারি মূলত সেটিই ছিল এবারের আয়োজনের মূল উপপাদ্য।

সকলের উদ্দেশ্যে এখানে সেশনের কিছু স্থির চিত্র শেয়ার করা হলো।

প্রাগ্রসর উল্লেখিত পদে কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিজের একটি আপডেটেড সিভি প্রাগ্রস...
25/05/2024

প্রাগ্রসর উল্লেখিত পদে কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিজের একটি আপডেটেড সিভি প্রাগ্রসর এর ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রাগ্রসর এর ইমেইল আইডি: [email protected]

ইন্টারভিউ এর তারিখ: ১লা জুন ২০২৪
সময়: দুপুর ১:০০ ঘটিকা
স্থান: প্রাগ্রসর অফিস
ঠিকানা: লেকভিউ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, বাসা নং-৪০
লেভেল: ০২, ৬/এ ধানমন্ডি, ঢাকা।

সিভি পাঠানোর শেষ সময়: ৩০ মে ২০২৪

নারীবাদ ও কিছু অপ্রিয় সত্য কয়েকদিন আগে এই উপমহাদেশের প্রখ্যাত জেন্ডার বিশেষজ্ঞ,উন্নয়ন কর্মী, নারীবাদী, লেখক ,গান রচয়...
25/05/2024

নারীবাদ ও কিছু অপ্রিয় সত্য

কয়েকদিন আগে এই উপমহাদেশের প্রখ্যাত জেন্ডার বিশেষজ্ঞ,উন্নয়ন কর্মী, নারীবাদী, লেখক ,গান রচয়িতা ও জেন্ডার প্রশিক্ষক কমলা ভাসীন এর ৭৮ তম জন্মদিনে তাঁর লেখা একটি গান পরিবেশন করা হয়। এই প্রথম, তিনি নিজেই গানটি বাংলায় রচনা করেছিলেন এবং মৃত্যুর আগে এটি ছিলো তাঁর লেখা শেষ গান। গানটির কিছু কথা "আমরা নারীবাদী কারণ আমরা সুখি হতে চাই ,আমরা নারীবাদী কারণ আমরা খুশি হতে চাই।আমরা নারীবাদী কারণ আমাদের অন্য উপায় নাই। শ্রেনীতন্ত্র চাইনা , পুরুষতান্ত্র চাইনা । হিংসা বিদ্বেষ ভুলে আমরা ভালোবাসা চাই'। এই গানটি নিয়ে কিছু মানুষের নেতিবাচক মন্তব্য দেখে তাদের প্রতি খুব করুনা বোধ করছি। এই একবিংশ শতাব্দীর ছেলেদের এবং কোন ক্ষেত্রে মেয়েদেরও এই দুরাবস্থা আমায় সত্যি ভাবিয়ে তুলেছে।
আমি সাধারণত কাউকে আঘাত করতে পছন্দ করিনা। কিন্তু কেউ গায়ে পরে এসে অবান্তর কথা বললে এবং বিকৃত মানসিকতার পরিচয় দিলে তা গ্রহণ করা যায়না। শুধু তাই নয়‌ বাংলাদেশের মানুষ যে ক্রমাগত পেছনে যাচ্ছে তা নিয়ে খুবই মর্মাহত হই । সমস্যা হচ্ছে আমরা প্রতিদিন মূর্খের দেশে রুপান্তরিত হচ্ছি। যারা কখনো লালন, কখনও রবীন্দ্রনাথ, কখনও হুমায়ূন আজাদ, কখনও জাফর ইকবাল,কখনো সুলতানা কামালকে নিয়ে কটাক্ষ করেন, তাঁদের কাজকে প্রশ্নবিদ্ধ করেন তাদেরকে কি বলা যায়?
যারা একটি গান শুনে নারীবাদীদের সম্পর্কে এসব কথা বলছেন তারাতো পকেটে বা ব্যাগে দামী স্মার্ট ফোন নিয়ে ঘোরেন , জামা কাপড়ে কেতাদুরস্ত , সাহেব বা মেম সাহেবের দেশে যাবার জন্যে পাগল থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই পাশ্চাত্যের পোষাক পরিধান করেন । তারা কি জানেন না, এই পোষাক আর দামী ফোন,ঘড়ি , সুগন্ধি ব্যাবহার করে তারা কোনদিনই আধুনিক মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে সমর্থ হবেন না। আসলে তারা আধুনিক মানুষ হতে চাননা। মূর্খ‌ ও কুসংস্কারাচ্ছন্ন মানুষে পরিণত হচ্ছেন দিন দিন । তাদের হাতের মুঠো‌ফোনে একটু সার্চ দিলেই তো গুগল থেকে একটি‌ সাধারণ ধারণা পেতে পারেন যে নারীবাদ আসলে কি । নারী আন্দোলন ও নারীবাদী আন্দোলনের মধ্যে যে খুব বড় কোন‌ পার্থক্য আছে তা তো নয়। সকলেই নারী মুক্তির দাবিতে আন্দোলন করছেন। ইস্যু তো একই। সংগ্রামের ধরনে পার্থক্য থাকতে পারে। অবশ্য নারী অধিকার আদায় কর্মী বা নারীবাদীদের এতে‌ কিছুই যায় আসেনা । তাদের কাজ সারা পৃথিবী জুড়েই সমাদৃত হয়েছে, হচ্ছে। দুনিয়াব্যাপী নারীবাদী আন্দোলন অনেক বেশী গুরুত্ব ও গ্রহণযোগ্যতা পাচ্ছে । আর এই আন্দোলনই তৃণমুল নারী থেকে‌ সকল নারীর ন্যায্যতা ও সম অধিকারের কথা বলছে, আওয়াজ তুলছে ।
প্রসঙ্গে আসি , নারীবাদীদের নিয়ে এই যে অবান্তর ও অর্বাচীন ভাবনা থেকে কিছু মানুষ আসলে বেরুতে চায়না । কারন এই মূর্খতা থেকে তারা নানান সুবিধা ভোগ করছে। নারীর সম্পদ, শ্রম,যৌনতা থেকে শুরু করে সব কিছু তারা শোষণ করছে । নারীকে গৃহের কাজে আবদ্ধ করে উপার্জনের সুযোগ থেকে বঞ্চিত করছে। কাজেই যে ব্যাবস্থা ও প্রতিষ্ঠান এগুলোকে‌ টিকিয়ে রাখে তারা তো তাকে শক্ত করবেই । মেয়েদের ঘরের বা সংসারের মোহাবিষ্টে আবদ্ধ রাখবার জন্য নানা কলাকৌশলের সাহায্য নেবেই ।‌
একজন নিজেকে নারীবাদী হিসেবে পরিচয় দেবেন কি দেবেন না এটি নিশ্চয়ই তার ব্যক্তিগত বিষয়।‌ কিন্তু কোন আন্দোলনকে বেগবান করতে একাট্টা হওয়া প্রয়োজন।
এমনকি শিক্ষিত, রাজনৈতিক ভাবে সচেতন অনেক ব্যক্তিও নারীবাদ শব্দটি শুনলেই বাঁকা চোখে তাকান । মার্ক্সবাদীরা যেমন শ্রেনী বৈষম্যের বিরুদ্ধে লড়ছেন, নারীবাদীরাও নারী নির্যাতনের বিরুদ্ধে লড়ছেন, লড়ছেন‌ নারী -‌পুরুষের সমতার জন্য। সচেতন করছেন সারা পৃথিবীকে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। আপনার মূর্খতা আপনাকেই খাট করছে, হাস্যকর প্রমাণ করছে । নারীবাদীদের নয়।‌ নারীবাদীরা সকল নারীর মুক্তি, স্বাধীনতা ও মর্যাদা বৃদ্ধির জন্য লড়াই করছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর চাইতে বড় নারীবাদী কজন আছেন? তাঁর একটি উক্তি দিয়েই শেষ‌ করলাম।

লেখক
ফওজিয়া খোন্দকার ইভা

 #কমলা_স্মরণে             "চির সবুজ এই প্রাঙ্গণে তোমার আগমন          জেনো ভালোবাসায় সিক্ত হবে তুমি আমরণ।          মৃত্য...
25/04/2024

#কমলা_স্মরণে

"চির সবুজ এই প্রাঙ্গণে তোমার আগমন
জেনো ভালোবাসায় সিক্ত হবে তুমি আমরণ।
মৃত্যুর ওপারেও যদি থেকে থাকে কোনো জীবন
তোমার আমার এই যে বাঁধন ছিন্ন হবে না যে কভুক্ষণ ।।"

প্রিয় কমলা ভাসিন
চির সবুজ আর প্রাণবন্ত এই মানুষটা ছিলেন আমাদের সকলের অনুপ্রেরণার উৎস। যেনো একটা আলোকবর্তিকা সারাক্ষণ আলোর রোশনাই ছড়িয়ে যাচ্ছে সকলের জীবনে। যার ধারায় আলোকিত হচ্ছে সকল প্রান্তরের সব প্রতিকূল মানুষ। তার আগমন কোনো উৎসবের থেকে কম আনন্দের নয়। তার বলা প্রতিটি শব্দ যেনো জীবনের এক একটি জলছবি। যে মানুষটিকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখতো আরো হাজারো, লাখো মানুষ সেই মানুষটিই ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। অপার্থিবের উদ্দেশ্যে তার এই যাত্রা তো শুধুমাত্র নশ্বর দেহের বিদায় বৈকি কিছু নয়। কারন আমরা তো এখনো তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত অনুভব করি হৃদয়ের অন্তরস্থল থেকে। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি তারই পথনির্দেশনায় পরিচালিত সকল কাজে, উদ্যোগে, উৎসবে।

গতকাল ছিল ২৪ এপ্রিল ২০২৪। আমাদের সকলের প্রিয় এই চির উদ্যমী বন্ধুটির জন্মশুভলগন। বরাবরের ন্যায় এবারও আমরা তার সকল প্রিয় বন্ধু, অনুরাগী ও শিষ্যরা মিলে হৈচৈ করে এই বিশেষ দিনটি পালন করেছি যেমনটা তিনি পছন্দ করতেন। নাচ,গান, কবিতা আর হাসি আনন্দে তাকে স্মরণ করার প্রয়াস করেছি। আশাকরি, তিনি যেখানেই থাকুন না কেনো চিরকালই আমাদের হৃদয়ের মণিকোঠায় অধিষ্ঠান করবেন।

শুভ জন্মদিন প্রিয় কমলা।
অনেক অনেক ভালোবাসা নিও।

প্রিয় সুহৃদপ্রাগ্রসর এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।আশাকরি, সকলে সুস্থ আছেন।আগামী ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, প্রাগ্রসর প্র...
25/04/2024

প্রিয় সুহৃদ

প্রাগ্রসর এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
আশাকরি, সকলে সুস্থ আছেন।
আগামী ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, প্রাগ্রসর প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে সকলের প্রিয় নারীর রাতের আড্ডার। নতুন বছর কে বরণ করে নেবার এই আয়োজনে আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত। আড্ডা শুরুর সময় সন্ধ্যা ৬:০০ ঘটিকা। সাক্ষাতের অপেক্ষায় থাকলাম। প্রাগ্রসর এর ঠিকানা তো সকলেরই জানা, তবুও সকলের সুবিধার্থে ও নতুনের আগমনের আশায় আরো একবার শেয়ার করছি।

ঠিকানা: প্রাগ্রসর অফিস
লেকভিউ এপার্টমেন্ট কমপ্লেক্স
বাসা নং - ৪০, লেভেল -০২
৬/এ ধানমণ্ডি, ঢাকা - ১২০৯

শুভ জন্মদিন প্রিয় কমলা ভাসিন। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি আপনি যেখানেই থাকুন না কেনো এমনই প্রাণবন্ত আর উদ্যমী থাকবেন সর...
24/04/2024

শুভ জন্মদিন প্রিয় কমলা ভাসিন। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি আপনি যেখানেই থাকুন না কেনো এমনই প্রাণবন্ত আর উদ্যমী থাকবেন সর্বক্ষণ।

অনেক অনেক ভালোবাসা
প্রাগ্রসর পরিবারের পক্ষ থেকে।

প্রাগ্রসর উল্লেখিত পদে কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিজের একটি আপডেটেড সিভি ও কাভার ...
08/04/2024

প্রাগ্রসর উল্লেখিত পদে কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। আগ্রহী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিজের একটি আপডেটেড সিভি ও কাভার লেটার প্রাগ্রসর এর ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রাগ্রসর এর ইমেইল আইডি: [email protected]

ইন্টারভিউ এর তারিখ: ২১ এপ্রিল ২০২৪
সময়: সকাল ১১:০০ ঘটিকা
স্থান: প্রাগ্রসর অফিস
ঠিকানা: লেকভিউ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, বাসা নং-৪০
লেভেল: ০২, ৬/এ ধানমন্ডি, ঢাকা।

সিভি ও কাভার লেটার পাঠানোর শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪

বিগত ১১ মার্চ ২০২৪ প্রাগ্রসর এর আয়োজনে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্ত-প্রজন্ম বৈঠকের। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রজন্মের মেল...
13/03/2024

বিগত ১১ মার্চ ২০২৪ প্রাগ্রসর এর আয়োজনে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্ত-প্রজন্ম বৈঠকের। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রজন্মের মেলবন্ধনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নারীর জীবনের গতি-প্রকৃতি, তার সংগ্রাম, উত্তোরণ ইত্যাদিকার বিষয় সম্পর্কে বৈঠকি ঢংয়ে আলোচনা সংগঠিত হয়। বাংলাদেশের চলচ্চিত্রে নারীর সার্বিক চিত্রায়ণ, গণমাধ্যম, শিল্প, সংস্কৃতিতে নারীর অবস্থান প্রভৃতি বিষয় সম্পর্কে যেমন গঠনমূলক তথ্যে উপস্থিত জনেরা সমৃদ্ধ হন তেমনি তৃণমূল নারীদের জীবন সংগ্রাম ও উত্তোরণের গল্পগুলো জেনেও অনুপ্রানিত হন। সেইসাথে নারীর পোশাক ও চলাচলের উপর পুরুষতান্ত্রিক নজরদারির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ মানববন্ধনের আয়োজনেও সামিল হয়ে প্রতিরোধের আওয়াজ তোলেন।

কিশোর, কিশোরী, নারী, পুরুষ, বৈচিত্র্য লিঙ্গের মানুষ, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্ত্রী, উন্নয়ন ও মানবাধিকার কর্মী, সাংবাদিক, নারী অধিকার কর্মী, লেখক, চলচ্চিত্র নির্মাতা প্রমুখ এর উপস্থিতিতে এবারের আলোচনা নারী আন্দোলন এর গতি-প্রকৃতি সম্পর্কে যে দিকনির্দেশনা প্রদান করেছে তা নিঃসন্দেহে আমাদের চেতনার পথকে প্রশস্ত করেছে। এখানে আন্তঃপ্রজন্ম বৈঠকের কিছু ফটোগ্রাফ সকলের উদ্দেশ্যে শেয়ার করা হলোঃ

প্রিয় সহযোদ্ধগণপ্রাগ্রসর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।একটি নারীবাদী সংগঠন হিসেবে প্রাগ্রসর নারীর প্রতি সকল ধরনের বৈষম্য...
10/03/2024

প্রিয় সহযোদ্ধগণ
প্রাগ্রসর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

একটি নারীবাদী সংগঠন হিসেবে প্রাগ্রসর নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। একইসাথে নারীর সামাজিক মর্যাদা ও পারিবারিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে নারীর ক্ষমতায়ণের লক্ষ্যে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ ও পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রাগ্রসর তার কাজের পরিধিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এবং সেই সাথে নারীবাদী চেতনা বিকাশের উদ্দেশ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ মানববন্ধন এর আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১১ মার্চ ২০২৪ , শংকর এ অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে নারী অধিকার কর্মীদের সম্মিলিত অংশগ্রহণে একটি মানববন্ধনের আয়োজন করা হচ্ছে।

মানববন্ধনের উদ্দেশ্য:

১. নারীর পোশাক ও চলাচলের উপর পুরুষতান্ত্রিক নজরদারির বিরুদ্ধে যৌথ প্রতিবাদ
২. নারীর মর্যাদার প্রশ্নে সকল ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ করা।
৩. জেন্ডার সমতা আনয়নের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার ও প্রচারণা।

উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে নারীর প্রতি পুরুষতান্ত্রিকতার দৌরাত্ম্যের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।

স্থান: ছায়ানট সংস্কৃতি ভবন, বাড়ি নং- ৭২, সড়ক- ১৫/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
তারিখ ও সময়: ১১ মার্চ ২০২৪ (সোমবার), সকাল ১১:৩০ ঘটিকা।

প্রচারে
প্রাগ্রসর পরিবার

প্রিয় সুহৃদপ্রাগ্রসর এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রাগ্রসর দুই প...
10/03/2024

প্রিয় সুহৃদ

প্রাগ্রসর এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রাগ্রসর দুই প্রজন্মের নারীদের মধ্যে নারীবাদ, জেন্ডার সমতা, নারী স্বাধীনতার গতি-প্রকৃতি, নারীর ক্ষমতায়ণ ইত্যাদিকার বিষয় নিয়ে বৈঠকি ঢংয়ে ধারাবাহিক আলোচনা সংগঠিত করে যা প্রক্ষান্তরে আন্তঃপ্রজন্ম বৈঠক নামে পরিচিত। মূলত অপেক্ষাকৃত অগ্রজ ও অনুজ দুই প্রজন্মের নারীরা তাদের স্ব-স্ব কাজের ও এক্টিভিজমের জায়গা থেকে কিভাবে নারীবাদ কে দেখছেন সেবিষয়ে একটি গঠনমূলক আলোচনা সংগঠিত হওয়া এবং তার মাধ্যমে নতুন প্রজন্মের নারী, পুরুষ, তরুণ, তরুণীদের নারীবাদ ও নারী আন্দোলন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়ায় মূলত এই বৈঠকি আলোচনার মূল উদ্দেশ্য।

এবারের আলোচ্য বিষয়ঃ “প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তৃণমূল নারীর জীবনের চড়াই-উৎরাইঃউভয় প্রজন্মের মধ্যে কথপোকথন” এবং “সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমে নারীর চিত্রায়ণঃজ্যেষ্ঠ ও কনিষ্ঠ নারীবাদীদের কথপোকথন।”

আশা করছি আমাদের এই আলোচনা এমন কিছু প্রশ্নের দ্বার উন্মোচন করবে যার তাৎপর্য আমাদের ব্যক্তি জীবন সহ নারীবাদী আন্দোলন কে বেগবান করতে সহায়ক হবে। বৈঠকি আলোচনাটি দুইটি অংশে অনুষ্ঠিত হবে।

উক্ত আয়োজনে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের কে প্রাণিত করবে।

স্থান: ছায়ানট অডিটোরিয়াম, ছায়ানট সংস্কৃতি ভবন, বাড়ি নং- ৭২, সড়ক- ১৫/এ, ধানম-ি, ঢাকা-১২০৯
তারিখ ও সময়: ১১ মার্চ ২০২৪, সকাল ১১:০০ থেকে বিকাল ৫:০০ ঘটিকা

শুভেচ্ছা ও ধন্যবাদসহ
ফওজিয়া খোন্দকার ইভা

প্রিয় সহযোদ্ধাগণপ্রাগ্রসর এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এই বছরও...
06/03/2024

প্রিয় সহযোদ্ধাগণ
প্রাগ্রসর এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।

আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এই বছরও প্রাগ্রসর এর আয়োজনে ৮ই মার্চ ২০২৪ তারিখে এনজিও ফোরামে নারী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যেটি অনুষ্ঠিত হবে সকাল ১০:০০ ঘটিকা থেকে।

অনুষ্ঠান কর্মসূচি:

১. নতুন প্রজন্মের মুখে তার প্রিয় নারীর জীবন সংগ্রাম ও উত্তোরণের ইতিহাস বর্ণনা
২. সকলের অংশগ্রহণে “জীবনতরঙ্গ” এর মধ্য দিয়ে নিজের মেয়েবেলার উপস্থাপন
৩. সাদা ক্যানভাসে স্বাক্ষর ও হাতের ছাপ গ্রহণ
৪. ছোট্ট চিরকুটের মাধ্যমে নারীবাদী আন্দোলনে ও প্রাগ্রসরের কাজের সাথে নিজের যুক্ততার প্রতিশ্রম্নতি প্রদান।

উক্ত আয়োজনে আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের কে প্রাণিত করবে।

স্থান: এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ
ঠিকানা: ৪/৬, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭
তারিখ: ৮ই মার্চ ২০২৪
সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ ঘটিকা

Address

Dhaka, Dhaka Division, Bangladesh , Mymensingh, Dhaka Division, Bangladesh , Sylhet
Sylhet Division

Telephone

+8801977584409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pragroshor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pragroshor:

Share