14/09/2026
#ধানের #বাকানি #রোগ
#কারণ:
১. Fusarium fujikuroi নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
২. প্রধানত আক্রান্ত বীজের মাধ্যমে এ রোগ ছড়ায়।
#লক্ষণ:
১. চারা অস্বাভাবিকভাবে লম্বা ও চিকন হয়ে যায়।
২. গাছের রং ফ্যাকাশে বা হলদে হয়।
৩. আক্রান্ত গাছ দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় মারা যায়।
শীষ কম ধরে বা একেবারেই ধরে না।
#প্রতিকার:
১. রোগমুক্ত ও প্রত্যয়িত বীজ ব্যবহার করতে হবে।
২. বপনের আগে বীজ ছত্রাকনাশক (যেমন কার্বেনডাজিম) দিয়ে শোধন করতে হবে।
৩. আক্রান্ত চারা বা গাছ তুলে নষ্ট করতে হবে।
৪. জমিতে সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগ করতে হবে।
৫. প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
**ধান ক্ষেতে অস্বাভাবিক বড় চারা দেখলেই বাকানী ধরে নিয়ে ব্যবস্থা নেয়াই উত্তম
** পরবর্তীতে বীজ রাখা যাবে না
#বাকানি