আদর্শ গ্রাম ভাদেরটেক

আদর্শ গ্রাম ভাদেরটেক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আদর্শ গ্রাম ভাদেরটেক, ভাদেরটেক,বিশ্বম্ভরপুর, Sunamganj.

এই ছেলেটিকে ভাদেরটেক বাজারে পাওয়া গেছে।সে নিজের সম্পর্কে কিছুই বলতে পারছে না।যদি কেউ চিনতে পারেন, দয়া করে তার মা-বাবার...
17/09/2025

এই ছেলেটিকে ভাদেরটেক বাজারে পাওয়া গেছে।
সে নিজের সম্পর্কে কিছুই বলতে পারছে না।

যদি কেউ চিনতে পারেন, দয়া করে তার মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করুন।

আর না চিনলেও সবাই অনুগ্রহ করে শেয়ার করে দিন, যেন তার মা-বাবাকে খুঁজে পাওয়া যায়।

যোগাযোগের ঠিকানা: জহির ভাইয়ের পানের দোকান, ভাদেরটেক বাজার |

06/08/2025

প্রিয় গ্রামবাসী
আসসালামু আলাইকুম,

বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, যেসকল ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে তারা বেশির ভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনার দিকে মনোযোগ নাই, যার কারণ ছেলে মেয়েরা নানা রকম অপরাধ মূলক কাজে জরিয়ে পরছে।আপনি একজন অভিভাবক হয়ে মনে রাখতে হবে বর্তমান সময়টা ৮০.৯০ দশকের না,এই সময়টা তথ্য প্রযুক্তির সময় তাই এ সময়ে প্রত্যেক অভিভাবক কে অধিকতর বেশি সচেতন হতে হবে।আপনার সন্তানের উপর বেশি বেশি নজরদারি রাখতে হবে আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে, স্কুল কলেজে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। তার হাতে স্মার্টফোন থাকলে সরিয়ে নেন।কোন ছেলেমেয়ে যদি কোন অনৈতিক কাজ করে তার খেসারত সবচেয়ে বেশি বাবা মাকে দিতে হয়।তাই অভিভাবক কে বেশি সচেতন হতে হবে। মনে রাখতে হবে আপনার সন্তান স্কুল কলেজে ৬-৭ ঘন্টা থাকে, বাকি সময় বাড়িতে থাকে তাই আপনি সচেতন হোন আপনার সম্তানকে নিরাপদ রাখুন এবং ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলুন।

আব্দুল আলীম
শিক্ষক
রতারগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

28/06/2025

১০ বছর আগের ভাদেরটেক মনিপুরীঘাট ।
একসময় সুরমার উত্তরের সবচেয়ে কর্মচঞ্চল ঘাট ছিল মনিপুরীঘাট।
আজ সেসব শুধুই স্মৃতি...
শূন্য ঘাট, নিস্তব্ধতা, আর ফেলে আসা সময়ের গন্ধ।

ভিডিওটি যদি আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, তবে শেয়ার করতে ভুলবেন না...।

#ভাদেরটেক #মনিপুরীঘাট #বিশ্বম্ভরপুর #সুনামগঞ্জ

27/06/2025
07/06/2025

কুরবানির গোশত বিতরণর জন্য সাজানো হচ্ছে।
ভাদের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঈদ মোবারক 🌙🐄প্রিয় গ্রামবাসী এবং পেজের সকল ফলোয়ারদের ঈদুল আযহার শুভেচ্ছা।ত্যাগের মহিমায় ভাসুক হৃদয়,ঈদের খুশি ছড়িয়ে পড়ুক স...
06/06/2025

ঈদ মোবারক 🌙🐄
প্রিয় গ্রামবাসী এবং পেজের সকল ফলোয়ারদের ঈদুল আযহার শুভেচ্ছা।

ত্যাগের মহিমায় ভাসুক হৃদয়,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে...

আল্লাহ্‌ আমাদের সকলের কোরবানি কবুল করুন।

আগামীকালের ঈদের জামাত সকাল ৮:০০টায় ভাদেরটেক শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।

জরুরি রক্তের প্রয়োজন – জীবন বাঁচাতে এগিয়ে আসুন একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১৬ বছর বয়সী কিশোর, মোহাম্মদ আরমান, বর্তমান...
02/06/2025

জরুরি রক্তের প্রয়োজন – জীবন বাঁচাতে এগিয়ে আসুন

একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১৬ বছর বয়সী কিশোর, মোহাম্মদ আরমান, বর্তমানে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল (আখালিয়া)-তে চিকিৎসাধীন।

তাঁর জীবন বাঁচাতে বি-পজেটিভ (B+) রক্ত এখনই প্রয়োজন।

আপনি যদি বি-পজেটিভ রক্তের অধিকারী হন এবং রক্তদানে আগ্রহী একজন হৃদয়বান মানুষ হন, তাহলে দয়া করে একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার একটি ব্যাগ রক্ত হয়তো মোহাম্মদ আরমানের জীবনের আশার আলো হয়ে উঠতে পারে।

রোগীর নাম: মোহাম্মদ আরমান
বয়স: ১৬ বছর
পিতা: মোঃ ইসমাইল হোসেন
গ্রাম: ভাদেরটেক, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ
বর্তমান অবস্থান: মাউন্ট এডোরা হাসপাতাল, আখালিয়া, সিলেট
যোগাযোগ: মোঃ ইসমাইল হোসেন (রোগীর পিতা) – 01718-631108

দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে একজন সুস্থ দাতা দ্রুত পাওয়া যায়। আপনার একটি শেয়ার কিংবা রক্তদান হতে পারে একটি পরিবারের আশার শেষ আলো।

"রক্ত দিন, জীবন বাঁচান "

12/03/2025

মাদক বিরোধী মত বিনিময় সভা:
আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী আপনারা অনেকেই জানেন আমাদের গ্রামে মাদক যত্রতত্র ছড়িয়ে পরেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মাদক ভয়াবহভাবে ছড়িয়ে পরলেও আমরা এর বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে বারবার ব্যর্থ হচ্ছি।তাই এবার আমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এরই ধারাবাহিকতায় ভাদেরটেক গ্রামের তরুণ প্রজন্ম ও মুরুব্বিদের মধ্যে আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মত বিনিময় সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন তরুণ প্রজন্ম উপস্থিত থাকবে।তাই উক্ত মত বিনিময় সভায় ভাদেরটেক গ্রামের সকল নাগরিক এবং তরুণদের বিশেষ করে স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদেরও উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি!
আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মাদকমুক্ত সুন্দর একটা সমাজ গড়ি।

24/01/2025

★জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি★
ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি ও হাইস্কুল শাখায় জরুরি ভিত্তিতে দুইজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম ডিগ্রী অথবা অনার্স সমমান পাশ।বেতন:আলোচনা সাপেক্ষে।আগ্রহী প্রার্থীরা আগামি ২৮/০১/২০২৫ খ্রীঃ রোজ মঙ্গলবার সকাল ১১:০০টায় সিভি ও শিক্ষাগত সনদের অনুলিপি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে আহবান করা হলো।

প্রয়োজনে:01721482048 জনাব, সাজেদা আক্তার প্রধান শিক্ষক(ভাঃপ্রাঃ)

08/10/2024

৯ বছর আগে ভাদেরটেক বাজার যেমন ছিলো। ভিডিওটি যদি আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, তবে শেয়ার করতে ভুলবেন না...।

Address

ভাদেরটেক,বিশ্বম্ভরপুর
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when আদর্শ গ্রাম ভাদেরটেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share