10/02/2026
ইক্বরা নেটওয়ার্ক - IQRA NETWORK :
আমাদের যাত্রা ও স্বপ্ন :
২০২৬ সালে একদল স্বপ্নবাজ তরুণ ও একনিষ্ঠ স্বেচ্ছাসেবকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় 'ইক্বরা নেটওয়ার্ক'। আকাশ সংস্কৃতির এই যুগে নৈতিক অবক্ষয় রোধ এবং একটি আদর্শ ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই পথচলা শুরু।
আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা সঠিক জ্ঞানের আলোয় উদ্ভাসিত এবং সর্বকালের শ্রেষ্ঠ মানব নবীজি (সা.)-এর জীবনদর্শনের প্রকৃত অনুসারী। আমরা বিশ্বাস করি, বিশুদ্ধ ইসলামিক জ্ঞানই পারে একটি মানুষের চিন্তাজগতকে পরিবর্তন করে তাকে সমাজের সম্পদে রূপান্তর করতে।
এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের লক্ষ্য হলো আধুনিক ও সৃজনশীল উপায়ে সিরাতে রাসূল (সা.) এবং বিশুদ্ধ ইসলামিক সাহিত্যকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কেবল বই বিতরণ নয়, বরং “ সিরাত অলিম্পিয়াড ”-এর মতো জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা পাঠকদের মাঝে একটি সক্রিয় নেটওয়ার্ক তৈরি করতে চাই। আমরা চাই প্রতিটি ঘরে গড়ে উঠুক একটি ছোট ছোট 'জ্ঞানের বাতিঘর', যেখানে বইয়ের পাতায় পাতায় মানুষ খুঁজে পাবে সত্য, সুন্দর এবং কল্যাণের পথ।
প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ :
- সিরাত চর্চা: সর্বকালের শ্রেষ্ঠ মানব নবীজি (সা.)-এর জীবনদর্শনের সঠিক জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
- বই পড়ার অভ্যাস গঠন: স্মার্টফোনের এই যুগে তরুণদের আবার বইয়ের পাতায় ফিরিয়ে আনা
- ইসলামিক সাহিত্যের প্রসার: সিরাত গ্রন্থের পাশাপাশি ইতিহাস, আখলাক (চরিত্র গঠন), ফিকহ এবং সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ইসলামিক বই বিতরণ করা।
- জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক: পাঠক, লেখক এবং চিন্তাশীল মানুষদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা।
- নৈতিক সমাজ গঠন: বইয়ের শিক্ষার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো।
আমাদের আসন্ন কার্যক্রম :
- সিরাত অলিম্পিয়াড ২০২৬: শিক্ষার্থীদের মধ্যে সিরাত পাঠের - প্রতিযোগিতা আয়োজন এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা।
- ইকরা বুক কর্নার: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় ছোট ছোট ইসলামিক লাইব্রেরি বা বুক কর্নার স্থাপন।
- বই বিতরণ অভিযান: বিশেষ দিবসগুলোতে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে উপহার হিসেবে সিরাত ও ইসলামিক বই বিতরণ।
- পাঠচক্র ও সেমিনার: নির্দিষ্ট বইয়ের ওপর আলোচনা সভা এবং পাঠকদের ফিডব্যাক সেশন আয়োজন।