02/06/2026
আলহামদুলিল্লাহ।
গতকাল পথ ভুলে জামালপুর চলে যাওয়া দুই শিশু বোনের পরিবার সফলভাবে শনাক্ত করা হয়েছে Unmukto Sheba Foundation - উন্মুক্ত সেবা ফাউন্ডেশন এর সহযোগিতায়।
জামালপুরের সামাজিক প্রতিষ্ঠান “অপরাজেয় বাংলাদেশ” থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে, আমরা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার দায়িত্বশীলদের সহযোগিতায় মাঠপর্যায়ে উদ্যোগ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যেই শিশু দুই বোনের পরিবার শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের তথ্য সংশ্লিষ্ট আশ্রয়দানকারী প্রতিষ্ঠান “অপরাজেয় বাংলাদেশ” এর কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে পারি।
পরবর্তীতে আজ জামালপুর জেলা প্রশাসক মহোদয়ের সরাসরি পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতায় প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুই বোনকে জামালপুর অপরাজেয় বাংলাদেশের আশ্রয় কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বাবা-মায়ের হাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, শহর সমাজসেবা অফিসার মহোদয়, সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজারসহ সংশ্লিষ্ট স্টাফবৃন্দ।
এছাড়াও, শিশু দুটিকে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
এই মহৎ কাজে সার্বিক ব্যবস্থাপনায় থাকা “অপরাজেয় বাংলাদেশ”, জেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, স্থানীয় সহযোগী ব্যক্তিবর্গ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মানবতার সেবায় পারস্পরিক সহযোগিতা ও দ্রুত সমন্বয়ই পারে অনেক পরিবারকে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে।
জনস্বার্থে
উন্মুক্ত সেবা ফাউন্ডেশন (USF)