Akota Youth Association

Call Website

Akota Youth Association Tell people more about your page (255 character maximum)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
একতা যুব সংঘ
উত্তর উত্তরসুর, হবিগঞ্জ রোড,শ্রীমঙ্গল, ৩২১০
স্থাপিত ঃ ২০০২ইং

সংবিধান:
১। ক) সর্ব শক্তিমান প্রতিপালকের নামে,
খ) বাংলাদেশের সংবিধান, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের নীতিমালা এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হবে, যা সংগঠনের মূলনীতি হিসেবে লিখিত বা অলিখিতভাবে গৃহীত হবে।
গ) সংগঠন সম্পূর্ণরূপে অবাণিজ্যিক, অরাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করে পরিচালিত হবে।

২। ক) সংগঠনটি পরীক্ষামূলকভাবে তিনটি কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
খ) উপদেষ্ঠা কাউন্সিল এলাকা/পাড়া/মহল্লা/থানা প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়াস নেবে।
গ) উপদেষ্ঠা কাউন্সিল আজীবন সদস্যরূপে বিবেচিত হবে।

৩। ক) কার্যনির্বাহী পরিষদ ১২জন দ্বারা গঠিত হবে।
খ) কার্যনির্বাহী পর্ষদ সদস্যগণ অনধিক ৫ বছরের জন্য মনোনিত হবেন।

৪। ক) কার্যনির্বাহী সঙ্গে মনে করবে যে, সমস্ত চয়ন শুরু হবে।
খ) উপদেষ্টা কাউন্সিল এর ৫০ ভাগ কার্যনির্বাহী পর্ষদের প্রস্তাবনায় নির্ধারিত হবে।
গ) উপদেষ্টা কাউন্সিল কার্যত কোন কমিটি ভেঙ্গে দেয়া, কোন সদস্য বা কমিটিকে শাস্তি প্রদান করতে পারবেন না।
ঘ) উপদেষ্টা কাউন্সিল প্রস্তাবনা রাখতে পারবেন কিন্তু নির্দেশ প্রদানে অক্ষম হবেন।
ঙ) উপদেষ্টা কাউন্সিল কোন ভাবেই অর্থনৈতিক ব্যয় সংলাপে আসবেন না, তবে তারা মেয়াদান্তে অথবা সময়তর দাবিতে হিসাব বিবরণী চাইতে পারবেন।
চ) কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের ২৫ভাগ উপদেষ্টা পরিষদ ৫০ ভাগ সদস্যসভা এবং ২৫ ভাগ কার্যনির্বাহী পরিষদ স্বয়ং নির্বাচিত করবে তবে এক্ষেত্রে যেকোন পদের সহঃ পদধারী নির্বাচনের বেলা কার্যনির্বাহী পরিষদ ক্ষমতা লাভ করবে। নতুন সদস্যসভা থেকে নির্বাচিত হবেন।
ছ) কার্যনির্বাহী পর্ষদে একই পরিবারের 3 জন বা তার অধিক থাকতে পারবেন না।কার্যনির্বাহী পর্ষদের কোন সদস্য সামাজিকভাবে গ্রহণযোগ্যতা হারালে তার পদ সরাসরি বিলপ্ত হবে।
জ) কার্যনির্বাহী সদস্যগণ সকল কাজের জন্য সদস্যসভার কাছে দায়বদ্ধ থাকবেন।
ঝ) বছরান্তে কার্যনির্বাহী সভা সংগঠনের আয়-ব্যয় বিবরণী প্রকাশ করবে।

৫। ক) সদস্য সভার কোন ব্যক্তি কোন প্রকার লিঙ্গন, ধর্ম, বর্ণ, রাজনীতিক কিংবা অর্থনীতিক সামাজিকভাবে বিবেচিত হবেন না।
খ) সদস্য সভা নির্দিষ্ট নূন্যতমহারে চাঁদা প্রদান করবেন
গ) সদস্য সভা সকল কর্মসূচী বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
ঘ) সদস্যসভার কোন সদস্যের কোন ব্যক্তিগত সমস্যা সমাধানে সংগঠন জড়াবে না।

৬। সংগঠনের সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে জয়েন্ট একাউন্টের মাধ্যমে পরিচালিত হবে।

৭। হিসাব শাখা বার্ষিক বাজেট ঘোষণা করবে।

৮। সংগঠনের বর্ণবাদ বৈষম্যবাদ, ধর্মীয় ভেদাভেদ, লিঙ্গবৈষম্য এরূপ যেকোন কিছু চর্চা করা যাবে না।

৯। ক) সকল সদস্য সভা সদস্য সংগঠন কর্তৃক বিনামূল্যে প্রচারিত নিবন্ধন ফরম আবেদনের ভিত্তিতে পূরণ পূর্বক সদস্যপদ লাভ করিবেন।
খ) সদস্য অভাব সদস্য নন এমন কেউ কার্যনির্বাহী পর্ষদে স্থান পাবেন না।
গ) কার্যনির্বাহী পর্ষদের কেউ মৃত্যুবরণ দায়িত্ব পালনে স্বেচ্ছায় অব্যাহতি কেউবা বহিস্কৃত হলে সদস্য সভা হতে পদ পূরণ করা হবে।
ঘ) উপদেষ্টা পর্ষদ সদস্য অন্তর্ভূক্তি কার্যনির্বাহী পর্ষদ ব্যবস্থা করবে।

১০। ক) সংগঠনের কোন সদস্য একইসাথে দুটি পদ লাভ করবেন না।
খ) সদস্যগণ সংগঠনকে ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে ব্যবহার করতে পারবেন না।

১১। সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে সচেতনতামূলক সামাজিক সেবাসমূহ প্রদানের ব্যবস্থা করবে।

১২। সংগঠন যুগের চাহিদার এর আকার-লক্ষ্য সম্প্রসারণ করবে।

১৩। সংগঠন দরিদ্র, বেকার জনগোষ্ঠীর জন্য সরকারী ব্যবস্থাপনায় সামাজিক বনায়ন কিংবা সমন্বিত মৎস্য চাষের মতো ভ্রাতৃত্বমূলক কর্মসূচী সমূহতে সভার মতামতের ভিত্তিতে সম্পৃক্ত হতে পারে।

১৪। সংগঠনের নীতিমালা সুপরিবর্তনীয়, ইহা মূল্য যা কমিটির দায়িত্ব ন্যাস্ত থাকবে।

১৫। সংগঠন যেকোন পর্যায়ের যে কোন সদস্যকে শাস্তি প্রদানে উৎসাহ বোধ করবে না।

১৬। সংগঠন তার সকল পলিসি উন্মুক্ত ও সহজরূপে প্রণয়ন ও প্রকাশ করবে।

১৭। নীতিমালা একটি ধারাবাহিক সংযোজন। এটির বর্ধন ও কর্তন স্বাভাবিক।

১৮। যদি কোন সদস্য ক্লাবের নীতি বহির্ভূত কোন কাজ করে তাহলে সর্বসম্মতিক্রমে বাতিল বলে গণ্য হবে।..............................................................................................................................


শিক্ষা, ঐক্য, শান্তি ও প্রগতি এই চারটি বিয়য়ের উপর ভিত্তি করে একতা যুব সংঘ প্রতিষ্ঠিত।

“শিক্ষাই জাতির মেরুদন্ড” এই কথা মাথায় রেখে আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ তাদের শিক্ষা ব্যয় আমাদের সামর্থ্য মত বহন করে যাচ্ছি।
পাশাপাশি নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকে যাতে অন্তত নিজ নিজ স্বাক্ষর দিতে পারেন সে উদ্যোগ গ্রহণ করেছি।
আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য হল দরিদ্র মানুষের পাশে দাড়ানো। তা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর গরীব অসহায় লোকজনকে বিভিন্ন অনুদান প্রদান সহ নানা রকম শীতবস্ত্র বিতরণ করে থাকি।
গ্রাম,ইউনিয়ন,থানার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা পালন করায় আমরা গর্বিত।
জাতীয়,আর্ন্তজাতিক দিবসে নানারকম সামাজিক,সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং খেলাধূলা ও পুরস্কার বিতরণ করে থাকি।

Address

BLC Sreemongal, Uttar Uttarsur, Habigonj Road, Dhaka-Moulvibazar Road
Sreemangal
3210

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:50
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

01777000677

Alerts

Be the first to know and let us send you an email when Akota Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share